Home খেলাধুলা মিরপুরের টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

মিরপুরের টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

19

স্পোর্টস ডেস্ক।।

করোনাভাইরাসের সময় কিছু নিয়ম পরির্বতন করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যার একটি নিয়ম ছিল নিরপক্ষে আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা যাবে না। তবে এবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কাল থেকে মাঠে গড়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টেস্টে আম্পায়ার নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন আর অস্ট্রেলিয়ার পল রাইফেল দিয়ে আবারো পুরাতন নিয়মের ফিরছে আইসিসি।
বিদেশিদের আধিপত্য থাকলেও একজন বাংলাদেশিও থাকছেন আম্পায়ার্স প্যানেলে। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পাওয়া রেইফেলের এটি ৬২তম টেস্ট পরিচালনা। অন্যদিকে ক্রিস ব্রাউন মোটে পঞ্চমবার টেস্ট পরিচালনা করতে নামবেন।

গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আলিম দারের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশের শরফোদৌলা ইবনে শহীদ সৈকত। গত তিন বছরে নিয়মিতই ঘরের মাঠে টেস্টে আম্পায়ারিং করতে দেখা গেছে সৈকতকে।