স্পোর্টস ডেস্ক।।
বিশ্বের তৃতীয় দল হিসেবে ৬০০তম টেস্ট খেলার কীর্তি গড়েছে ভারত। ঐতিহাসিক টেস্টটি জয়ে রাঙিয়েছে শুভমান গিলের দল। গল টেস্টে ১৬৫ রানের জয় পেয়েছে তারা। তবে বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েও একটা জায়গায় বাংলাদেশের পেছনে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ৫ নম্বরে ভারত। ১০ টেস্ট শেষে ৪ পরাজয়ের বিপরীতে তাদের জয় ৫।
বাকিটি ড্র হয়েছে। এতে শতকরার হিসেবে দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দলটির পয়েন্ট ৫৩.৩৩। বিপরীতে বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট খেলেছে ৫টি। ৩ জয়ের বিপরীতে একটিতে হেরেছে বাংলাদেশ।
অন্যটি ড্র। এতে শতকরা ৬৬.৬৭ পয়েন্টে ৪ নম্বরে আছে বাংলাদেশ। ৭২.২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড। কিউইরা মোট ৬ টেস্টের ৪ টিতে জয় পেয়েছে। বাকি একটি করে ড্র ও হার।
তবে বাংলাদেশের কাছে ডারউইনে ৯ উইকেটে হেরেও শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৯ টেস্টে তাদের জয় ৭। বাকি ২টিতে হেরেছে। তাদের শতকরা পয়েন্ট ৭৭.৭৮। দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তারা ৪ টেস্টের ৩টিতে জয় পেয়েছে। বাকিটিতে হেরেছে। তাদের পয়েন্ট ৭৫.০০।
শুধু ভারত নয়, পাকিস্তানও বাংলাদেশের পেছনে। সেটিও বেশ দূরে। ২২.২২ পয়েন্ট নিয়ে তাদের ৮ নম্বরে আছে। ৬ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে। তাদের নিচে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ১২ টেস্টের ৮টিতে হারা ক্যারিবিয়ানদের শতকরা পয়েন্ট ২০.৮৩। বাকি ২ টি করে ড্র ও হার।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ ও ৭ নম্বরে আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ইংলিশদের ২৪.৩৬ পয়েন্টের বিপরীতে শতকরা ৩৩.৩৩ পয়েন্ট শ্রীলঙ্কার। এখন পর্যন্ত ইংল্যান্ড সর্বোচ্চ ১৩ টেস্ট খেলেছে। তাদের জয় ৮টিতে। আর ৪ টেস্টের বিপরীতে হেরেছে একটিতে। অন্যদিকে ৫ টেস্টে একটি জয় পেয়েছে লঙ্কানরা। বাকি চারটিতে ড্র-হার সমান ২টি করে।










































