সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে প্রতারিত হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।
তিনি আরও জানান, ক্ষোভে, দুঃখে ও অভিমানে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ওই ইউপি চেয়ারম্যান জানান।










































