খবর বিজ্ঞপ্তি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন , খুলনার মাটি ও মানুষ আমার প্রাণের সাথে মিশে আছে। আমি অতিথি পাখির মত হঠাৎ আসিনি। সর্বদা আমি আপনাদের পাশেই আছি। খুলনাবাসীর সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে ছিলাম এবং আছি। করোনাকালীন সময় হলো তার দৃষ্টান্ত। আমরা করোনাকালীন সময়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়েছি, করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য “আল-কারীম অক্সিজেন সেবা” গঠন করে অক্সিজেন সেবা দিয়েছি, মৃত ব্যক্তির লাশ গোসল ও দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনগনের মাঝে মিলেমিশে কাজ করেছি। তাই খুলনার সর্বসাধারণের প্রতি আমার দাবী আছে। সেই দাবী থেকে খুলনা বাসীর নিকট আমি একবার পরিবর্তনের অনুরোধ করছি। আমাকে হাতপাখা প্রতীকে বিজয়ী করে আপনাদের প্রতিনিধি হিসেবে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দিন।
গতকাল ৯ জুন শুক্রবার সকাল থেকে নগরীর গল্লামারী, হঠাৎবাজার, জোড়াকল বাজার, নতুন রান্তাা, নয়াবাটি, ক্রিসেন্ট গেট, আলমনগর, হাউজিং বাজার সহবিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, সাংগঠনিক স¤পাদক কেএম আতিকুর রহমান, মুহা. জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান , এইচ এম সাইফুল ইসলাম, ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুহা. মশিউর রহমান জয়েন সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোঃ হানিফ মিয়া, প্রচার ও প্রকাশনা স¤পাদক এ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান।
আব্দুল আউয়াল বলেন, আমার বিশ্বাস নগরবাসী বিগত দিনের মত আর ধোকা খাবেনা। তারা বিগত সময়ে নির্বাচিত মেয়রের আচরণের তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের বিপরীতে আমাকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। অপাত্রে ভোট দিয়ে আর ধোকা নয়, এবার হাতপাখায় ভোট দিন।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-স¤পাদক মুফতী আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব,সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।











































