Home আঞ্চলিক ভিসির নিকট লিখিত অভিযোগ দাখিল: কুয়েটের এক নারী কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

ভিসির নিকট লিখিত অভিযোগ দাখিল: কুয়েটের এক নারী কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ

14

স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জাকিয়া সুলতানা নামের একজন নারী কর্মচারির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। ওই নারী কুয়েট টেক্সটাইল বিভাগের ল্যাব সহকারি পদে কর্মরত আছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার বিরুদ্ধে কুয়েট ভিসির নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ১০ মে নগরীর ২০৪, খানজাহানআলী রোডের বাসিন্দা ভুক্তভোগী শরীফা ইয়াসমিন রোজি এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০২১ সালের ১৩ নভেম্বর ল্যাব সহকারি জাকিয়া সুলতানার বড় ভাই জামাল আহমেদের সাথে আমার ছোট মেয়ে রাবেয়া বসরিন তমার বিয়ে হয়। অত্যাচারি, লোভী, পরকীয়াকারী, সংসার বিনাশকারী জাকিয়া সুলতানা আমার মেয়ে তমার সাথে সর্বদা হিংসান্তক আচরণ করতো। সংসার ধ্বংস করে আমার মেয়ের স্বামীকে দুরে ঠেলে দিয়েছে। জাকিয়ার বুদ্ধিতে আমার মেয়ের স্বামীসহ শ্বশুর-শ্বাশুড়ী চলে। কেননা জাকিয়ার আয়ে তাদের সংসার চলে। আমার মেয়ে তমা তার স্বামীকে কিছু বললে জাকিয়া আমার মেয়ের সাথে ঝগড়া করে এবং লাঠি-খুনতি দিয়ে মারপিট করে। আমার মেয়ে এই নিয়ে তার স্বামীকে কিছু বলতে গেলে সে আমার মেয়েকে তার বোন জাকিয়ার কথামত চলতে বলে নতুবা তালাক দেবে বলে হুমকি দেয়। এভাবে আমার মেয়েকে জাকিয়া নানাভাবে অত্যাচার করতে থাকে। পরবর্তীতে জাকিয়া তার ভাইয়ের মাধ্যমে আমার মেয়ের নিকট যৌতুক বাবদ দু’লাখ টাকা চাইতে বলে। তমা আমাকে জানালে আমি যৌতুক দিতে অস্বীকার করলে জাকিয়া আমার মেয়েকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার মেয়ে হাত পা ধরে অনুনয় বিনয় করলেও পাষান্ড জাকিয়া মন গলেনি। সে বলে টাকা না নিয়ে আসলে এই বাসায় ঢুকতে পারবি না। এই জাকিয়া আমার ছোট ছেলে বায়জিদের তালাক প্রাপ্ত স্ত্রী। বহুবিদ পরকীয়া ও আমার ছেলের প্রতি নানাবিধ অত্যাচারের কারণে সে আজ তালাকপ্রাপ্ত নারী। আমার ছেলে তার পরকীয়ার কথা জেনে ফেললে জাকিয়া আমার ছেলের সাথে বাকবিতন্ডা করে। এমন কি আমার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে। এই নিয়ে তাদের সাথে প্রায় দ্বন্দ্ব লেগেই থাকতো। জাকিয়ার এই পরকীয়া আমার মেয়ে দেখে ফেললে আমার মেয়েকে নানাবিধ হুমকি দেয়। আমার মেয়ের সংসার ভেঙ্গে দিবে বলে ওয়াদা করে। আমরা চেয়েছি তারা সুখে সংসার করুক। কিন্তু যার চরিত্রে দোষ থাকে সে কখনোই সংসার করতে পারে না। জাকিয়া যখন তার স্বামীর বাড়িতে সংসার করতে গিয়েছিল তখন সে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করতো। কেননা আমার যেন তার কথায় উঠি আর বসি। এক পর্যায়ে জাকিয়া তার স্বামীর বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। জাকিয়া নানা কৌশলে আমার ছেলের কাছ থেকে অর্থ ও স্বর্ণ নিয়েছে। এখানেই সে ক্ষ্যান্ত হয়নি। সে আমার ছেলে বায়জিদের চাকুরিচ্যুৎ করার হুমকি দেয়। আমার ছেলে জাকিয়াকে সুখে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু তার অত্যাচার, নির্যাতনের হাত হতে বাঁচতে না পেয়ে বাধ্য হয়ে গত ৭ মার্চ’২৩ আমার ছেলে জাকিয়া সুলতানাকে তালাক দেয়। আমি ও আমার ছেলে-মেয়ে তার নির্যাতনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেক চেষ্টা করেও রক্ষা পাইনি। কারণ তার পায়ের নীচের মাটি অনেক শক্ত। আমাদের বিরুদ্ধে জাকিয়া মিথ্যা মামলা দিয়ে পুরো পরিবারকে চরম হেনেস্থা করছে। এইসব মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য জাকিয়া তার প্রেমিককে সাথে নিয়ে অফিস টাইমে আদালত চত্বরে ঘুরতে দেখা যায়। এতে আমার মনে হয়, পরকীয়ার কারণে এই নারীর অফিস করতে হয় না। বসে বসে বেতন পেয়ে থাকে। আজ জাকিয়ার কারণে আমার মেয়ে তমার সাথে তার স্বামীর কোন যোগাযোগ নেই। জাকিয়ার সাথে যোগাযোগ করলে সে তমাকে তার স্বামীকে ছেড়ে দিতে বলে। জাকিয়ার অত্যাচারে আমি ও আমার ছেলে-মেয়ে আজ মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন।
কুয়েট টেক্সটাইল বিভাগের ল্যাব সহকারি জাকিয়া সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি বায়জিদের সাথে সংসার করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। তার বোনের সংসার ভাঙ্গার তো প্রশ্নই আসে না।