Home আঞ্চলিক খুলনায় বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খুলনায় বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

22

 

 

খবর বিজ্ঞপ্তি।।

মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, বর্তমান সরকার অনেক বেসরকারী স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন দিয়েছে। যে কারনে প্রতিটি গনমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। বাংলা টিভি মুক্তিযুদ্ধের পক্ষের একটি স্যাটেলাইট টেলিভিশন। তারা দেশ ও মাটি মানুষের কথা তুলে ধরে। আগামী দিনে তারা মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে সংবাদ তুলে ধরে মানুষের কল্যানে কাজ করবে বলে আমি প্রত্যাশা করি। তারা বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদন এবং শিক্ষামূলক আরো ভালো প্রো্গ্রাম মানুষের জন্য উপহার দেবে । তাহলে বাংলা টিভি সকলের হ্দয়ে স্থান করে নেবে। তিনি বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পণে এর সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করেন। তিনি গতকাল বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ,খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ,খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ,খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি সুনীল দাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, এনটিভির খুলনা প্রতিনিধি মুন্সি আবু তৈয়ব, ডিবিসি টিভির খুলনা প্রতিনিধি আমিরুল ইসলাম, উৎসব টেলিভিশনের খুলনা প্রতিনিধি বি এম শহিদুল ইসলাম, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল, আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন বাবু, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী বাধন,বাংলা টিভির বটিয়াঘাটা প্রতিনিধি মামুন রেজা হাওলাদার,ক্যামেরা পারসন জালাল শেখ,আল ইমরান ইভান,মো: আজমুল, রাসেল হোসেন রানা,আল মামুন সোহাগ প্রমুখ।