Home আঞ্চলিক জেল থেকে মুক্তি পাবার আড়াই মাসের মধ্যে যুবলীগ নেতা শাওনের উপর ৪র্থ...

জেল থেকে মুক্তি পাবার আড়াই মাসের মধ্যে যুবলীগ নেতা শাওনের উপর ৪র্থ দফা গুলিবর্ষন

83

স্টাফ রিপোর্টার।।
জেল থেকে মুক্তি পাবার আড়াই মাসের মাথায় যুবলীগ নেতা সাইদুর রহমান শাওনের উপর ৪র্থ দফা গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় রায়েরমহল আইজার মোড়ে এই ঘটনা ঘটে। দৌড়ে পালানোর চেষ্টাকালে কয়েকটি গুলি তার হাটুর উপিরভাড়ে উরুতে গুলিবিদ্ধ হয়ে এফোড় ওফোড় হয়ে যায়। সাইদুর রহমান শাওন ছাড়াও ইতি পূর্বে তার বাবা ,দাদা চাচা সহ একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছিল। এই ঘটনা নিয়ে এনটিভির ক্রাইম ওয়াচে ৩৬৩ পর্বে একটি অনুসন্ধাণী প্রতিবেদন প্রচার খুলনা জুড়ে আলোড়ন সৃষ্টি করে ছিল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ওয়ার্ড যুব লীগ যুগ্ন আহবায়ক সাইদুর রহমান শাওন জানান, সন্ধ্যার কিছু আগে তিনি বাসা হতে বের হয়ে আইজা মোড়ে গিয়ে বসেন। এই সময় হেলমেট এবং মুখে মাস্ক পুরিহত ৬/৭জন যুবক অস্ত্র বের করলে তিনি দৌড় দেন। এই সময় পিছন থেকে ৮/১০ রাউন্ড গুলি বর্ষণ করে।

গতবছর বয়রা কলেজ গেটে একই ভাবে শাওনের উপর গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে উপস্থিত এক ট্রাফিক সন্ত্রাসীদের আটক করে এবছর সেই পুলিশ প্রধান মন্ত্রীর পদক লাভ করে ছিলেন।
ইতিপূর্বে শাওনের পিতা শাহাজাহান, দাদা হাতেম চাচা জাহাঙ্গির সহ একই পরিবারের সাতজন নিহত হয়েছিল। এলাকার অধিপত্য জমি- জমা মুল্য বৃদ্ধি কারনে ধারাবাহিক ভাবে রায়েরমহল এলাকায় হত্যাকান্ড সংঘটিত হয়েছিল