Home আঞ্চলিক কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের উঠান বৈঠক

কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের উঠান বৈঠক

8

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা খুলনাঞ্চলের উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। এই জোয়ারের ধারায় খুলনায় আরো মেগা প্রকল্প আসছে। এ প্রকল্পের আওতায় খুলনায় ১৫তলা বিশিষ্ট সিটি সেন্টার ও কেসিসি সুপার মার্কেট ভেঙ্গে নতুন ১০তলা মার্কেট নির্মাণ করা হবে।

রবিবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মুসলমান পাড়া নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ২৪নং ওয়ার্ডের মুসলমান পাড়া বাঁশতলা এলাকার সর্বস্তরের মহিলাদের সঙ্গে কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডনের উঠান বৈঠকের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। তিনি আরও বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পর্যটন খাতের বিকাশসহ স্মার্ট শহর গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা। তিনি বলেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। সব নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিস্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জেড এ মাহমুদ ডনকে মনোনীত করা হয়েছে। ওয়ার্ডের উন্নয়ন অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুল ইসলাম নাসিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শিকদার আতাউর রহমান রাজু, সাবেক কাউন্সিলর রুমা খাতুন, ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহানুর বেগম, হেনা, নুপুর দাস, টুনু, সেলিনা, মঞ্জু, ঝর্ণা, সুমনা, আসমা, খাদিজা, ফাহিমা, সুমাইয়া, নিশার ইমাম বাপ্পি, জিয়াবুর রহমান শামীম, দিদারুল ইসলাম দিপু, ফরিদ আহমেদ, বাবুল, দুলাল, আমির হাওলাদার, শামীম হাওলাদার, জাহাঙ্গীর বিশ্বাস, খলিল, মাজেদ, কাশেম, হান্নু, বাবু, সিরাজ, রুবেল, আলমিন, ফয়সাল, নুর ইসলাম, খোকনসহ এলাকার প্রায় ৫ শতাধিক বসবাসকারী।