Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

50
গড়াই নদে বালু উত্তোলন, গ্রেফতার ১৪

 

 

ফকিরহাটের বেতাগায় উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টার লক্ষে ০৭ নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় মোমতলা শীতলা মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য পুষ্পল কুমার দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধন করেন, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা দীপিকা রানী দাশ। শিক্ষক পংকজ কুমার দাশ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, শিক্ষক বিধান কুমার দাশ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, কামরুন্নাহার নীপা, এনজিও কর্মি সাধন কুমার দাশ ও ওর্য়াড আ’লীগ নেতা বিপ্লব কুমার দাশ। সভায় অর্ধশতাধিক উপকারভোগী তাদের চাহিদা দাবি করেন। যা ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান খসড়া আকারে একটি রেজুলেশন করেন। ##

শ্রমিকলীগ নেতার মায়ের নামাজে জানাজায় সংসদ সংসদ বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম সরদারের মায়ের নামাজে জানাজা শনিবার (১৩ মে) বাদ যোহর খড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আওয়ামী লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, অধ্যক্ষ বাবলু রহমান, আকরামুল ইসলাম, টি এম হাসানুজ্জামান, আব্দুল গফফার মোড়ল, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, আল ইদ্রিস, শেখ রাজু আহম্মেদ, মীর সদরুল আমিন, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, অহিদুজ্জামান, আব্দুর রহিম প্রমুখ।

সন্যাসীরচক মাদ্রাসায় লম্পট শিক্ষক কর্তৃক ছাত্রকে বলৎকারের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ইউনিয়নের সন্যাসীরচক ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষক আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের হামিদ গাজী (খোকন গাজী)’র পুত্র ও গাজিরহাটের শিমুলিয়া (কাজিবাড়ি) গ্রামের আব্দুল হালিমের জামাতা হাফেজ লম্পট জাহিদুল ইসলাম।
জানা যায়, নলতার ইন্দ্রনগর গ্রামের জনৈক ব্যক্তির ১০ বছরের পুত্রকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর লক্ষে সন্যাসিরচক সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসায় গত বছরে ভর্তি করা হয়। তখন ওই ছাত্রের উপর মাদ্রাসার প্রধান দায়িত্বে থাকা শিক্ষক হাফেজ জাহিদুল ইসলামের কু-নজর পড়ে। তার পর থেকে ওই শিক্ষক ছাত্রকে বলৎকারের সুযোগ খুঁজতে থাকে। কয়েক মাস যেতেই ওই ছাত্রকে শিক্ষক জাহিদুল ইসলাম আপন করে নিয়ে রাতে তার বেডের পাশেই ছাত্রের থাকার বেডের ব্যবস্থা করে। তার কিছুদিন যেতেই শিক্ষক জাহিদুল গভীর রাতে ওই ছাত্রের বেডে এসে জোর করে বলৎকার করে। পরে জাহিদুল ওই ছাত্রের মাথায় পবিত্র কোরআন শরীফ রেখে কাউকে বিষয়টি না জানাতে শপথ করে নেয়। এবং বললে জীবননাশের হুমকি দেয়। কিছুদিন পর পর এভাবে প্রায় ১০/১২ বার ওই ছাত্রকে বলৎকার করে শিক্ষক জাহিদুল। গত শুক্রবার রাতে অমানুষিকভাবে বলৎকার করলে ওই ছাত্র অন্যের মোবাইল থেকে তার পরিবারকে জানালে পরিবার তাকে বাড়িতে নিয়ে এসে ঘটনা শুনে মাদ্রাসা কমিটিকে জানায়। এবং ছাত্রের সাথে জাহিদুল এমন করলো কেন জানতে কমিটির মাধ্যমে জাহিদুলের কাছে জানতে তারা বাড়িতে ডাকে। পরে কমিটি তাকে আনতে ব্যার্থ হলে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে রাতে জাহিদুলকে ডেকে জিজ্ঞাসা করার পর ঘটনার লৌমহর্ষক বর্ণনা শুনে স্থানীয় জনতা তার উপর চড়াও হলে জাহিদুল উত্তম মাধ্যমের হাত থেকে রেহায় পেতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদ্রাসার সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা জানাজানির পর থেকে জাহিদুল তার মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে। আমরা তাকে খুঁজে পাইনি। বিকেলে আমাদের কমিটির জরুরী মিটিংয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং তাকে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়:এ্যাড. সুজিত অধিকারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়, তার ধারেকাছেও কেউ নেই। তার মতো অসাম্প্রদায়িক রাষ্ট্র নেতা আমাদের উপ-মহাদেশে নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার ঐতিহ্য ধারণ করেন। তিনি বলেন, একটা সময় দেশে এমন অবস্থা হয়েছিল অত্যাচারে হিন্দুরা পূজা করতে পারতো না, তখন ঘটপূজা করা লাগতো। ২০০১ সালে বিএনপি -জামায়াত সরকারের আমলে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ছিলো তারা বাড়িতে থাকতে পারতো না। হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলা হতো। এখন হিন্দু সম্প্রদায়ের লোকজন উচ্ছ্বাসের সঙ্গে পূজা উদযাপন করতে পারছেন। যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ আছে ততদিন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকবে। তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার নেতৃত্বে আজ উন্নয়নের ছোঁয়া আমাদের দেশের প্রতিটা গ্রাম এবং শহরে। তিনি প্রতিবছর শত শত কোটি টাকা মন্দির মসজিদ গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়ে থাকেন। তাই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।
তিনি গতকাল শনিবার দুপুরে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের ছাগলাদহ বুড়ো মায়ের গাছতলায় বাৎসরিক পূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, এ্যাড. ফরিদ আহম্মেদ, সমাজসেবক রমা অধিকারী। সভায় সভাপতিত্ব করেন ছাগলাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ। এসময়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক খায়রুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য অমিয় অধিকারী, আজগর বিশ্বাস তারা, আজগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাবেক ছাত্রনেতা দেব দুলাল বাড়ই বাপ্পি, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সেলিম, সাবেক চেয়ারম্যন সাধন কুমার অধিকারী, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, সাইফুল ইসলাম সাইখ, উত্তম বিশ্বাস, মৃন্ময় ধর শিপন, কাজী সিরাজুল ইসলাম সোহাগ, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত, মোক্তাজুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা তপন মল্লিক, জিল্লু মুন্সী, কাজী সিরাজুল ইসলাম সোহাগ, দিদারুল ইসলাম দিদার, মিঠু মুন্সী, রূপসা উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভির, হিরন শিকদার, যুবলীগ নেতা তাপস বিশ্বাস, ফারুক আহম্মেদ, শুভ্র বিশ্বাস, বিপ্লব কাজী, তরিকুল ইসলান তরু, রবিউল মাস্টার, রকি সাকাতি, শেখ মনজুরুল ইসলাম প্রমূখ।

 

ঘূর্ণিঝড় মোখা: খুবিতে পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে আজ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের আলোকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম আজ ১৪ মে (রবিবার) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিস যথারীতি চালু থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবিতে মোবাইল অ্যাপ, গেম ও জব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
তথ্য-প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, প্রযুক্তির কল্যাণে আজ সবকিছু আমাদের হাতের মুঠোয় এসেছে। প্রযুক্তি পৃথিবীকে বদলে দিয়েছে, আমাদেরকেও বদলে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি জীবনকে আরও সহজ করে দিয়েছে।
তিনি বলেন, মোবাইল অ্যাপস্ এবং গেমস্ আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো জীবনকে আরও বিস্তৃত করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কোনো ভারী ইন্ডাস্ট্রির প্রয়োজন হচ্ছে না। মোবাইল গেমিং এবং অ্যাপস্ এর মাধ্যমে আমরা খুব সহজেই বিলিয়ন্স অব ডলার আয় করতে পারছি। এক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মার্কেট আশাব্যঞ্জক সাফল্য পায়নি। তবে খুব শীঘ্রই আমরা এটাকে আশাব্যঞ্জক স্তরে নিতে পারবো। এজন্য মোবাইল অ্যাপস্ এবং গেম্স এর সাথে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সাথে বাংলাদেশকে বিশ্ব দরবারের সুপ্রতিষ্ঠিত করতে হবে।
১৩ মে (শনিবার) বিকাল ৪টায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মোবাইল অ্যাপ, গেম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাঙালি সেই জাতি যারা লড়াই করে নিজেদের ভাষাকে এনেছে, স্বাধীনতাকে এনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না। সেজন্য বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে- যুব সমাজকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। বাঙালিদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, এখন যথাযথভাবে সেই প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ প্রয়োজন। আমি মনে করি- সেই সুযোগ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এই ধরনের আয়োজন থেকে বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যে জিনিয়াস তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। আমি আশা করি আজকের এই মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ থেকে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসবে। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন হাব এবং ইনকিউবেশন সেন্টারের কনসেপ্ট নিয়ে কাজ করার জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগকে সাধুবাদ জানান। একই সাথে এই ফেস্টিভ্যাল আয়োজনের জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্মার্ট ক্যারিয়ার উইথ অ্যাপ এন্ড গেম’ শীর্ষক সেশন পরিচালনা করেন খুুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন ও মোটিভেশনাল বক্তব্য রাখেন সোলায়মান সুখন। এছাড়া ‘কুইজ প্রতিযোগিতা’, ‘প্রেজেন্টেশন অন শর্ট লিস্টেড গেম এন্ড অ্যাপ আইডিয়া’, ‘অ্যানিমেশন মুভি স্ক্রিনিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত এবং শিক্ষার্থীদের সিভি গ্রহণ ও জব ইন্টারভিউ নেওয়া হয়। পরে উপাচার্য কুইজ প্রতিযোগিতা, আইডিয়া কনটেস্ট এবং র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর সেহরীশ খান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক এবং অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আজ ১৩ মে (শনিবার) ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ২১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৪ শতাংশ।
এদিকে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালীন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন হল পরিদর্শন করেন ও কন্ট্রোল রুমে যান এবং পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এদিকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরীক্ষা অনুষ্ঠানে উপকেন্দ্র দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং কেসিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বেনাপোলের রঘুনাথপুর এলাকা থেকে ২৯ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ
বেনাপোল প্রতিনিধি।।
বেনাপোলের রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে ভারত থেকে পাচার হয়ে আসা গাজার চালানটি রঘুনাথপুর মাঠ থেকে উদ্ধার করা হয়। আটক গাজার মূল্য ১৭ লাখ টাকা বলে ডিবি জানায়। আটক ছদর আলী রঘুনাথপুর গ্রামের মুছা মল্লিকের ছেলে।
জেলা ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর সাদ্দাম হোসেন জানান, রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান গাজা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ডিবির একটি দল রঘুনাথপুর মাঠে অভিযান চালিয়ে ২৯ কেজি গাজা সহ ছদর আলীকে আটক করে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, শিশুসহ আহত ৪
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত ও দুই শিশুসহ ৪জন গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার গফ্ফার সড়কের সাজিয়াড়া বড় পুকুরপাড় নামক ¯’ানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী গৃহবধূ অঞ্জনা সরকার (২০) তার ৬ মাসের শিশুকন্যা কে নিয়ে মোটরভ্যান যোগে ডুমুরিয়া বাজারে যাওয়ার পথে ঘটনা¯’লে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই গৃহবধূ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণে ঘটনা¯’লে তার মৃত্যু হয়। এ সময় নিহত অঞ্জনা সরকারের কোলে থাকা ৬ মাসের কন্যা শিশুর একটি পা ভেঙ্গে যায় এবং মোটরবাইক চালক স›ন্যাসী কুমার বিশ্বাস (৪২), তার স্ত্রী অর্পণা বিশ্বাস (৩২) ও তাদের ৭বছর বয়সি শিশুপুত্র শোভন বিশ্বাস গুরুতর আহত হয়। পরে ¯’ানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ঘটনা¯’লেই অঞ্জনা সরকার নিহত হন। এবং তার কোলে থাকা ৬মাসের শিশু কন্যার একটি পা ভেঙ্গে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।

রূপসায় জমি জবর দখল প্রচেষ্টায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে কবল দলিল মুলে ক্রয়কৃত ভোগদখলীয় জমি বিক্রেতা কর্তৃক জবর দখলের চেষ্টাসহ জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শ্রীফলতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ হাসান শেখ ০৯ মে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, মোঃ হাসান শেখ ২০১৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত কয়েকটি দলিলের মাধ্যমে তার চাচা লিয়াকত আলী, চাচাতো ভাই মোঃ কামাল শেখ, মোঃ জামাল শেখ, মোঃ জসিম উদ্দীন শেখ, ফুফু আকলিমা বেগম, রাহিলা বেগম ও রহিলা বেগমের নিকট হতে ৩০ শতক কৃষি জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে তা হাসানের ভোগ দখলে রয়েছে। বিগত কয়েকমাস থেকে জমি বিক্রেতা লিয়াকত আলী বিক্রিত ওই জমি জবর দখলের চেষ্টা চালাতে থাকে। এতে হাসান বাধা প্রদান করায় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ বিষয় প্রতিকারের জন্য গত ৭ মে ভুক্তভোগী হাসান উক্ত লিয়াকত আলী ও তার স্ত্রী রোজিনা বেগমের বিরুদ্ধে রূপসা থানায় লিখিত অভিযোগ করে। এদিকে থানায় অভিযোগ করার খবর জানতে পেরে উক্ত লিয়াকাত আলী তার উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। থানার অভিযোগ প্রত্যাহার করার জন্য সে হাসানকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। তার কথা না শুনলে হাসানকে মেরে ফেলবে বলে শাসাতে থাকে। উক্ত লিয়াকত আলী ৮ মে সকালে হাসানকে তার বাড়ির সামনে পেয়ে বলে, তুই সাপের পাঁচ পা দেখেছিস? এই জমিজমা নিয়ে তোর বাপ যেভাবে খুন হয়েছিলো তোর অবস্থাও তাই হবে। তোর এমন হাল করবো যে বংশে বাতি জালানোর জন্যও কেউ থাকবেনা। এসব হুমকির পাশাপাশি হাসানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে হয়রানী করবে বলেও হুমকি দিচ্ছে।
লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, উক্ত লিয়াকত আলী একজন জাল-জালিয়াতি চক্রের হোতা। হাসানের কাছে বিক্রিত ওই জমি সে জাল কাগজ তৈরি করে অন্যাত্র বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে। হাসানের পিতা হাবিবুর রহমান ২০০৩ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হয়। ওই হত্যাকান্ডের ইন্দোনদাতা লিয়াকত আলী ছিলো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে সরল বিশ^াসে লিয়াকতকে মামলায় না জড়ালেও বর্তমানে কথা-বার্তার মাধ্যমে হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। লিয়াকত আলীর এহেন ভয়ভীতি ও হুমকিতে হাসান পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে রয়েছে।
ভুক্তভোগী মোঃ হাসান শেখ বলেন, আমার চাচা লিয়াকত আলী খুবই দুষ্ট প্রকৃতির লোক। এমন কোন কাজ নেই সে পারেনা। এঘটনায় আইনী সহায়তার জন্য ৭ ও ৯ মে থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছি। পুলিশ প্রশাসন আইনী ব্যবস্থা না নিলে উনি আমাকে বাঁচতে দেবেনা।
এব্যাপারে লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হননি বরং তাদের সাথে মারমুখি আচরণ করেন।
এব্যাপারে রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসান থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে এসআই রাজু বিষয়টি তদন্ত করছে। তিনি বলেন, মূলত জায়গা জমি সংক্রান্ত বিষয় অভিযোগ হলে আমরা কোর্টে দেওয়ানি মামলা করার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়ে থাকি। যদি কেউ এ বিষয়ে আইন ভঙ্গ করে তখন আমরা ফৌজদারী কার্যবিধিতে ব্যবস্থা নিয়ে থাকি।

শিরোমণিতে বীর মুক্তিযোদ্ধা মল্লিক মাহাতাব উদ্দিনের ইন্তেকাল , রাষ্ট্রীয় সম্মাননা শেষে দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনির বীর মুক্তিযোদ্ধা মল্লিক মাহাতাব উদ্দিন আর নেই ( ৭৬) তিনি শুক্রবার ১২ মে রাত সোয়া ৩টায় হার্টের অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার দুপুরে শিরোমনি শহীদ মিনার চত্বরে মরহুম বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়। পরে একইস্থানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ , বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ,ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফ হোসেন আশা, ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা সরদার মনজুরুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা কাগজি ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী ,বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন ,বীর মুক্তিযোদ্ধা দুলাল, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক খ, ম লিয়াকত আলী, জেলা তাতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

রূপসায় ৪ বছরের শিশু কণ্যার সাথে বিকৃত যৌনচারের অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসায় এক লম্পটের বিরুদ্ধে চার বছরের এক শিশু কণ্যাকে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামের বাসিন্দা মৃত জহির শেখের পুত্র ভাঙ্গাড়ি মালের ফেরিওয়ালা শফিউল শেখ (৫০) শনপাঁপড়ীর লোভ দেখিয়ে ওই শিশুটিকে নির্জন ঘরে নিয়ে বিকৃত যৌনচার করে। ঘটনাটি ঘটেছে গত ১১ মে বৃহস্পতিবার সকাল দশটায় জহিরের বটতলা সংলগ্ন নিকলাপুর শফিউলের নিজ বাড়িতে। এ ব্যাপারে শিশুটির মা রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে জানা যায়, লম্পট শফিউল মেয়েটিকে ভাগ্নী বলে ডাকত। ঘটনার দিন মেয়েটির বাড়ি থেকে শনপাপড়ি খেতে দেয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে শফিউল তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্জন ঘরে নিয়ে সে মেয়েটির সাথে বিকৃত যৌন নির্যাতন চালায়। মেয়েটি কান্নাকাটি করলে শফিউল তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শনসহ শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে মেয়েটিকে ছেড়ে দিলে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা বলে দেয়। পরে বাড়ির পুরুষ অভিভাবক এলে বিষয়টি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট জানায়। স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে শিশুটির মা ১৩ মে দুপুরে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয় শিশুটির মা লম্পট শফিউলের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজ শেখ বলেন, শফিউল যে ঘটনা ঘটিয়েছে তা সত্যিই খুব ন্যাক্কারজনক। এর আগেও তার নামে এ ধরনের অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী এর উপযুক্ত শাস্তির দাবি করছি। স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, শিশু কণ্যাটির সঙ্গে এ ধরনের ঘটনা নিন্দানীয়। যা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।
এদিকে বিষয়টি জানাজানি হলে শফিউল গা ঢাকা দেয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

খুলনায় শ্রমিকের পুষ্টি নিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জণে শ্রমিকের পুষ্টিমান নিশ্চিত করতে এবং কারখানা পযার্য়ে প্রশিক্ষক তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খুলনা মহানগরীর একটি হোটেলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় শ্রম অধিদপ্তর আয়োজিত খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের অর্ধশতাধিক প্রতিনিধি নিয়ে মৌলিক পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জানানো হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর গবেষণা মতে, অপুষ্টি শ্রমিকদের কর্মক্ষমতা ২০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে । অপর্যাপ্ত পুষ্টি শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না, এটা কর্মক্ষেত্রের বাইরেও বিভিন্নভাবে উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে। শুধু আয়রনের অভাবজনিত এনিমিয়া দুর করতে পারলে বাংলাদেশে প্রায় ৮ শতাংশ জিডিপি বৃদ্ধি সম্ভব। এ জন্য শ্রমিকদের পুষ্টির দিকে নজর দেয়ার সময় এসেছে। শ্রমিকের পুষ্টিমান নিশ্চিত করা গেলে তার ব্যক্তিজীবনে কর্মঘণ্টা বৃদ্ধি পাবে ও আর্থিকভাবে লাভবান হবে। সার্বিকভাবে জাতীয় উন্নয়ন তরান্বিত হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে শ্রমিকদের সুস্থতা এবং অধিক উৎপাদনশীলতার জন্য মৌলিক পুষ্টি এবং নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে অংশগ্রহণকারী মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিকে আরো জ্ঞান অর্জন করে তা তাদের শ্রমিকদের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

শ্রমিকদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই খুলনাতে একটি কর্মশালায় সকল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারখানা এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালায়েন্স গঠনের পরামর্শ দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে গেইনের কারিগরি সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর, ২০২২ সালের সেপ্টেম্বরে ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালাইয়েন্স গঠন করেছে। এই অ্যালাইয়েন্সের মাধ্যমে সংশিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির সক্ষমতা বৃদ্ধিকরণ, কারিগরী সহযোগিতা প্রদান, কলকারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের জন্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ উপকরণ তৈরী এবং নীতিমালা ও কর্মপরিকল্পনায় শ্রমিকদের পুষ্টির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।

গেইন বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার জি এম সুমন এর সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। প্রশিক্ষণ শেষে শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো মিজানুর রহমানসহ শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কাজিরবের ইউপির ইসলামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কালু দর্জি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মহেশপুর হাপাতালে মৃত্যু বরণ করেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে ও মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুরে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যুদ্ধ কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফাইজুল রহমান চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোশারেফ হোসেন, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, রবিউল হোসেন,বেলায়েত হোসেন,সামসুল হক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রাজেদুল ইসলাম রাজা প্রমুখ।
এর পুর্বে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বীর মুক্তিযোদ্ধা কালু দর্জির কফিনে পুস্পমাল্য অর্পন করেন।

শরণখোলায় ঝুঁিকর মধ্যে বেরীবাঁধের বাইরে দু’ হাজার পরিবার
মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট) ঃ
ঘূর্ণিঝড় মোখার আতংকে বঙ্গোপসাগর থেকে বেশিরভাগ ফিশিংবোট ঘাটে ফিরে গেলেও কতিপয় বোট সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। ৩টি ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, শরণখোলায় প্রায় দু’ হাজার পরিবার বেরীবাঁধের বাইরে ঝুঁিকর মধ্যে রয়েছে বলে খবর পাওয়া গেছে।
দুবলার ভেদাখালী ও আলোরকোল খাল থেকে বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট ‘এফবি মায়ের দোয়া’র মাঝি মোঃ ইলিয়াস হোসেন এবং অপর একটি বোটের মাঝি মিজানুর রহমান শনিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ঘূর্ণিঝড়ের খবরে সাগরে মাছধরা বন্ধ রেখে অধিকাংশ ফিশিংবোট ঘাটে ফিরে গেলেও তাদের কয়েকটি বোট ভেদাখালী ও আলোরকোল খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন। তিনদিন আগে তারা সাগরে এসেছেন। আবহাওয়া ভালো হলে পুনরায় সাগরে মাছ ধরে ৬৫ দিনের অবরোধ শুরু ২০মে’র আগে তারা ফিরে যাবেন বলে ঐ মাঝিদ্বয় জানিয়েছেন।
শরণখোলার ৪নং সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, তার ইউনিয়নের শরণখোলা, চালিতাবুনিয়া, সোনাতলা ও ত্যারাবাকা এলাকায় প্রায় দুই হাজার পরিবার বেরীবাঁেধর বাইরে জলোচ্ছ্বাসের ঝুঁিকর মধ্যে রয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্র¯ুÍতি নেওয়া হয়েছে। উপজেলায় ৯১টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা রয়েছে। বেরীবাধেঁর বাইরে থাকা মানুষজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, পূর্ব সতর্কতার অংশ হিসেবে ক্ষয়ক্ষতি এড়াতে বনের কটকা, কচিখালী ও শ্যালারচরের বনরক্ষীদের নিকটস্থ ফরেষ্ট টহল ফাঁড়িতে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।#

শরণখোলায় ফিল্মী ষ্টাইলে বৃদ্ধকে অপহরণ মামলার আসামী গ্রেফতার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় ফিল্মী ষ্টাইলে অশীতিপর বৃদ্ধকে অপহরণ করে ৫ ঘন্টা আটকে সাদা ষ্ট্যাম্পে টীপসই রেখে ছেড়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অন্যতম আসামী জার্জিসকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে চালান দিয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, অপহরণের শিকার বৃদ্ধ লাল মিয়া হাওলাদার (৮৪) গত ১২ মে দুইজনকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (১৩ মে) সকালে পুলিশ মামলার অন্যতম আসামী জার্জিস (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসমীকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বয়বৃদ্ধ লাল মিয়া হাওলাদার (৮৪) সাংবাদিকদের কাছে বলেন, গত ২মে বিকেল ৪টার দিকে খেতের বেগুন ও কলা বিক্রির জন্য স্থানীয় রাজাপুর বাজারে যাই। এ সময় রতিয়া রাজাপুর গ্রামের আঃ আজিজ হাওলাদারের পুত্র জসিম ও হান্নান বিএসসির পুত্র জার্জিস ৭/৮জন সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে এসে বাজারের পথচারীদের সামনে আমাকে জোর করে টেনে হিচড়ে একটি ইজিবাইকে উঠিয়ে রাজৈর ব্র্যাক অফিসের পাশে একাটি বাসায় নিয়ে আমায় আটকে রাখে। সেখানে বসে জসিম ও জার্জিস বলে “তোর ছেলের কাছে টাকা পাবো সেই টাকা দিয়ে এখান থেকে যাবি”। আমি ছেলের বিষয় কিছু জানিনা বলে জানালে অপহরণকারীরা “আমাকে জবাই করার হুমকি দিয়ে আমার গলায় ধারালো দা ধরে একটি সাদা ষ্ট্যাম্পে টীপসই রেখে রাত সাড়ে আটটার দিকে তারা আমাকে ছেড়ে দেয়”।

হরিঢালীর নোয়াকাটীতে যজ্ঞানুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
কপিলমুনি(খুলনা) প্রতিনিধি ঃ
হরিঢালীর নোয়াকাটী মালোপাড়ায় অনুষ্ঠিত অষ্ট প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দের সাথে মত বিনিময় করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার রাত ৯ টার দিকে তিনি এ মত বিনিময় করে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, জেলা আ’লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, সহকারী অধ্যাপক মাঈনুল ইসলাম, মোঃ দাউদ শরীফ, মোঃ মাহবুবর রহমান রঞ্জু, মোঃ আঃ গফফার মোড়ল, গাজী আঃ রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, বাবু কৃষ্ণ দাশ গাইন, মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, মোঃ মুজাহিদ হাজরা, আলহাজ্ব শেখ মোঃ রফিকুল ইসলাম, জি এম আঃ সাত্তার, মোঃ অজিয়ার রহমান, মোঃ রুহুল আমিন গাজী, বিপ্লব কান্তি সরকার, সরদার জাহাঙ্গীর আলম, শেখ জুলি, মোঃ রায়হান পারভেজ রনি, মোঃ রাশেদুজ্জামান রাসেল, মোঃ ইমরান মোল্যা প্রমূখ।

কপিলমুনিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কপিলমুনির হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি হাবিবনগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে পাশ কাটাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

মহেশপুরে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর খাদ্য গুদামে চলতি ইরি-বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে খাদ্য গুদাম চত্ত্বরে ধান- চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীন বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, খাদ্য গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান,হুমায়ুন কবির প্রমুখ।
এবার বোরো মৌসুমে ১৯৬৬ মেঃটন ধান ক্রয়করা হবে প্রতি কেজি ৩০ টাকা দরে, ৭৯৩ মেঃটন চাল ক্রয়করা হবে প্রতি কেজি ৪৪ টাকা দরে ও ২৭২ মেঃটন গম ক্রয়করা হবে প্রতি কেজি ৩৫ টাকা দরে।

মহেশপুর প্রেসক্লাবের জরুরী সভা: সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে জরুরী সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহেশপুর প্রেসক্লারে কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় এ প্রতিবাদ জানান তারা। এর আগে ১০ মে দেশের বিভিন্ন গণমাধ্যমে অবৈধ বালি উত্তোলন কারীরা বেপরোয়া আক্ষা দিয়ে সংবাদ প্রকাশ করলে সিন্ডিকেট নেতা হারুন সাংবাদিকদের মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি দেন।
সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিয়ে থামানো যাবে না। দুর্নীতিবাজদের চেয়েও সাংবাদিকের কলমের কালি অধিক শক্তিশালী। যেখানে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন হবে যেখানে সাংবাদিকের কলম চলবে। অনতিবিলম্বে বালি সিন্ডিকেটের নেতা ও সাবেক ছাত্রনেতা হারুনের সাংবাদিকের প্রাণ নাশের হুমকি প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক এই দুর্নীতিবাজ বালি ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বাবর আলী, শামীম খান জনি, আলমগীর হোসেন, নাজমুল হোসেন, তরিকুল ইসলাম, হোসাইন মাহামুদ প্রমুখ।

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের গৌরম্ভা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান মো. রাজিব সরদারের সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। সাবেক ইউপি চেয়ারম্যান ও গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বর্ণি সায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, গৌরম্ভা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তাসলিমা আক্তার বৃষ্টি, মসজিদের ইমাম আকিব সরদার, এসআই রিফাজ উদ্দীন, গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দীন, এএসআই মো. সাইফুল ইসলাম, এএসআই বাহাউদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় গৌরম্ভা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় সতর্ক অবস্থানে দাকোপ উপজেলা প্রশাসন
মোঃ শামীম হোসেন – বাজুয়া ( দাকোপ)
প্রতিবছর একটার পর একটা দূর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে দাকোপের লক্ষাধিক মানুষ। প্রবল ঘূর্ণিঝড় সিডর ও আইলার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি এ অঞ্চলের অনেক পরিবার। তাই আবার যখন ঘূর্ণীঝড় মোখার আগমন বার্তা শুনেছে তখন থেকেই দুশ্চিন্তায় ঘুম হারাম হতে চলেছে এ উপকূলবাসির। ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় এরই মধ্যে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এবং দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্বল কুমার দত্তের নির্দেশনায় উপজেলার নয়টি ইউনিয়নে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ। গতকাল থেকে উপজেলার প্রতিটা ইউনিয়নে বিট অফিসার দের সমন্বয়ে গুরুত্বপূর্ন এলাকায় মাইকিং করতে দেখা যায়। থানা পুলিশের পাশাপাশি জনসেতনাতায় অংশ নিচ্ছে সিপিপি সদস্যরা। উপজেলার বেশ কয়টি পোল্ডার ভাঙ্গন কবলিত ঝুকিপূর্ন স্থান রয়েছে। উপকূলীয় এ উপজেলায় ঘূর্ণিঝড় “মোখা” আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

দেবহাটায় শিশু শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় আটক ১
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় শিশু শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় দেবহাটা থানা পুলিশ একজনকে আটক করেছে। আটককৃতের নাম আজমীর হোসেন (১৬)। সে দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে। মামলার বাদী হয়েছেন দক্ষিণ সখিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আহছানউল্লাহ গাজী (৩৮। এজাহার সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীতে পড়াশুনা করে। গত ১২-০৫-২৩ ইং শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাদীর মেয়ে তাদের বাড়ির পিছনে স,মিলে খেলা করছিল। এসময় আসামী আজমীর ঐ শিশুটাকে কাঠের পিছনে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আসামী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আজমীরকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৯, তাং- ১২-০৫-২৩ ইং। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার শিশু ধর্ষনের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত মামলা রেকর্ডপূর্বক পুলিশী অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। এধরনের ঘটনা দুঃখজনক উল্লেখ করে নবাগত ওসি জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

শালিখায় ১০ দিনব্যাপী আশ্রয়্নথ২ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের প্রশিক্ষণ
মোঃ নওয়াব আলী মাগুরা:
শনিবার শালিখায় ১০ দিনব্যাপী আশ্রয়্নথ২ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রী কলেজে গত কাল শনিবার থেকে ১০ দিনব্যাপী এ প্রকল্পে বসবাসরত ৭০জন উপকার ভোগীদের পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহউদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের,
বুনাগাতিইউপি তহশিলদার মোহাম্মদ বাবর আলী ও একরাম হোসেন, পলুম ভূমি অফিসের তহশীলদার মোঃ উজ্জল মিয়া সাংবাদিক তারিকুল ইসলাম প্রমুখ।

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় প্রথম শ্রেনীর ছাত্রী(৬) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক কিশোর (১৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভিকটিম শিশু ও অভিযুক্ত কিশোর উভয়েই উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১২ মে) বিকেলে বাড়ির পাশ্ববর্তী পরিত্যক্ত কাঠ মিলের পাশে খেলার সময় ভিকটিম শিশুটিকে ওই কিশোর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রীর আত্নচিৎকারে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর। পরে ভিকটিমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসকাধীন রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৯) দায়ের করেন। এদিকে শুক্রবার রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার জানান, মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দাকোপে নিজ স্ত্রীর আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্লাকমেইলের অভিযোগ
মোঃ শামীম হোসেন- বাজুয়া ( দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হালিম হাওলাদার নিজ স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে স্ত্রীকে ব্লাকমেইলের অভিযোগ করেছেন বিএনপি নেতার স্ত্রী লাখি খানম। লাখি অভিযোগ করে বলেন হালিম তার সৎ বোনের মোবাইল থেকে আমার নগ্ন ছবি ইমো এপসের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি এই বিষয়ে হালিমের নিকট জানতে চাইলে সে বলে শুধু ছবি না রঙ বেরঙের অনেক ভিডিও আছে কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেবে বলে জোড় কন্ঠে বলে। ভুক্তভোগী কেঁদে কেঁদে বলেন আমার পূর্বের সংসারে তিনটি কন্যা সন্তান আছে এবং তারা বিবাহিত। প্রত্যোকে স্বামী সন্তানসহ সুখে শান্তিতে বসবাস করছে। যে ঘটনা ঘটিয়েছে আমার স্বামী এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই। সরেজমিনে গিয়ে জানা যায় লাখি বেগম বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বেড়ীবাঁধ নির্মানে বানিশান্তা বাজার থেকে জমি অধিগ্রহণ বাবদ মোটা অংকের টাকা ক্ষতিপূরণ পান লাখি খানম। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হালিম হাওলাদার লাখি খানমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে হালিম হাওলাদার লাখি খানমকে তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার সাথে স্বামী স্ত্রীর মতো বসবাস করেন এবং জায়গা ক্রয়ের কথা বলে লাখির নিকট থেকে চৌদ্দ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন তালবাহনা শুরু করেন। লাখি খানম স্থানীয় পর্যায়ে ও দলীয় ফোরামে অভিযোগ করেন। ঘটনার সত্যতা পেয়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী লাখি খানম দাকোপ থানায় বিয়ের প্রলোভনে ধর্ষনের মামলা দায়ের করেন গত ৫ই মে ২০২৩। হালিম হাওলাদার জেলে থেকে আদালতের মাধ্যমে বিএনপির কয়েকজন নেতার উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লাখি খানমের অভিযোগের বিষয় হালিম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয় বসাবসি আছে তখন দেখা যাবে সে কি বলতে চাচ্ছে তার আগে আমি কিছুই বলতে পারবো না।

 

স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদরের আরাপপুর ধোপাপাড়া এলাকায় স্বামীর মারধরে সীমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী।
নিহতের ননদ আকলিমা খাতুন জানান, তাদের পরিবারের সদস্যরা ক্যাডেট কলেজ সংলগ্ন আবাসন প্রকল্পের বাসিন্দা ছিলেন। কিন্তু তার বড় ভাই জহুরুল ইসলাম নিয়মিত নেশা করতেন। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তার ঝামেলা হতো। এ কারণে একমাস আগে তার ভাই জহুরুল ইসলাম জেলা শহরের আরাপপুর ধোপাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতেন। শনিবার দুপুর ২টার দিকে সীমা খাতুনকে ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন জহুরুল। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসলিমা জিনাত রহমান বলেন, সীমা খাতুনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গড়াই নদে বালু উত্তোলন, গ্রেফতার ১৪
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদ থেকে বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সকালে উপজেলার জয়নাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. বিল্লাল হোসেন (৪০), মো. শাকিব খান (৩০), মো. সাজ্জাদ হোসেন (২০), রাসেল হোসেন (২৮), মো. মেহেদী ইসলাম (২৮), সোহাগ হোসেন (২৩), মো. সাগর বিশ্বাস (৩১), মো. কালাম আলী (১৯), ফিরোজ ইসলাম (২২), শামীম হোসেন (২৭), রাজু আহমেদ (৩০), ইসমাইল হোসেন (৩২), মো. কাজল হোসেন (২৩) ও সবুজ বিশ্বাস (২০)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়াই নদের জয়নাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচটি ডাম্প ট্রাকসহ ১৪ জনকে আটক করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে জয়নাবাদ মৌজার বালু মহলের ইজারাদার মো. মাসুদ রানা বলেন, জেলা প্রশাসন থেকে প্রায় ৬ কোটি টাকা দিয়ে ইজারা নিয়ে বালু উত্তোলন করছিলেন। কিন্তু পুলিশ কেন তার লোকজন ধরে চালান দিয়েছে তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ১৪ এপ্রিল ইজারা দিয়েছে প্রশাসন। কিন্তু ২৭ এপ্রিল উচ্চ আদালত জয়নাবাদসহ চারটি মৌজায় বালু উত্তোলন নিষিদ্ধ করে রিট পিটিশন জারি করেছেন। বিষয়টি সমাধানের জন্য আলাপ আলোচনা চলছে।

ঘূর্ণিঝড় মোখা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত
সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিক্যাল ও স্বেচ্ছাসেবক টিম, রাস্তা পরিষ্কার রাখতে শ্রমিকদের প্রস্তুত রাখতে বলা হয়েছে।

উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ গুলো সংস্কার চলছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন।

কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. বিএন এইচ.এম.এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোষ্টগার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন সেন্টারে নেওয়ার পাশাপাশি কোষ্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোষ্টগার্ড জাহাজ, স্টেশন, আউটপোস্ট এবং উদ্ধারকারী দল, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বাড়াতে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবিলায় কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে।