Home আঞ্চলিক ভোট ডাকাতি রুখে দিতে প্রস্তুত থাকতে হবে – খুলনায় আব্দুল আউয়াল

ভোট ডাকাতি রুখে দিতে প্রস্তুত থাকতে হবে – খুলনায় আব্দুল আউয়াল

12

খবর বিজ্ঞপ্তি।।
গত ১৩ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী যৌথ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দলের নায়েবে আমীর, নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কোন অবস্থাতেই ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে সতর্কভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগনকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানান। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে যদি কোন কারচুপি করা হয় তাহলে জনগনকে সাথে নিয়ে প্রয়োজনে সরকার পতনের ডাক দেওয়া হবে।

খুলনা নবপল্লী কমিউনিটি সেন্টারে নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী যৌথ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিটি নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান,মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া,আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ,আলহাজ্ব মারুফ হোসেন,হাফেজ খায়রুল ইসলাম, কাজী তোফায়েল হোসেন,যুবনেতা মুফতী আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, আব্দুর রশিদ,শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, ইব্রাহিম খান, ছাত্র নেতা মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমুখ।