Home আঞ্চলিক ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সুন্দরবন উপকূল থেকে ফিরছে জেলেদের শত শত নৌকা

ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সুন্দরবন উপকূল থেকে ফিরছে জেলেদের শত শত নৌকা

13

কাজী মোহাম্মদ ইউনুছ।।
প্রতিকূল সুন্দরবন থেকে ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে মাছ শিকার করতে যাওয়া জেলেরা নৌকা নিয়ে উপকূলে ফিরে আসতে শুরু করেছেন। আজ সকালে কয়রার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনসংলগ্ন সুতিয়া বাজার লঞ্চঘাটের খুলনার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রায় ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সুন্দরবনে মাছ শিকার না করে উপকূলে ফিরতে শুরু করেছে শত শত মাছ ধরার নৌকা।। জেলেরা বলছেন, বনের পাশে বঙ্গোপসাগর ভয়ংকরভাবে উত্তাল হয়ে ওঠায় উপকূলে ফিরে এসেছেন তাঁরা।
গতকাল শনিবার সকালে দেখা যায়, উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সংলগ্ন সুতিয়া বাজার লঞ্চঘাটের পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা ভিড়ে আছে। নৌকায় থাকা জেলেরা বলেন, সুন্দরবনের নদ-নদী ও খালের পানি বহুগুণ বেড়ে গেছে।
মাছ ধরার জাল গোছাতে ব্যস্ত জেলেরা, কয়রার মহারাজপুর এলাকার জেলে রিয়াজ মিয়া বলেন, তারা বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে ছিলেন। তবে জঙ্গলের নদীর পানি বেড়ে গিয়ে ভয়ংকর ভাবে উত্তাল হয়ে আছে ও নদীতে সীমাহীন ঢেউ। এ জন্য আগাম আবহাওয়ার খবর পেয়ে উপকূলে ফিরে এসেছেন। আরও অনেক নৌকা সুন্দরবনে আছে, সেগুলোও আস্তে আস্তে উপকূলে আসতে শুরু করেছে। গহিন জঙ্গলে যাঁরা আছেন, তাঁদের কাছে ঘূর্ণিঝড়ের বার্তা পৌঁছালে তাঁরাও চলে আসবেন বলে তিনি জানিয়েছেন।
সুন্দরবন জেলে-বাওয়ালি ফেডারেশনের সভাপতি মীর কামরুজ্জামান বাচ্চু বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সুন্দরবনের নদ-নদী, খালের পানি বাড়তে শুরু করায় ও সমুদ্র উত্তাল থাকায় গতকাল থেকেই সুন্দরবনের জেলে-বাওয়ালিরা নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেছেন। বর্তমানে সুন্দরবনের কাশিয়াবাদ, কোবাদক, বানিয়াখালী, নলিয়ান ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে যাওয়া তিন শতাধিক নৌকা ফিরেছে। এখনো গহিন সুন্দরবনে অনেক নৌকা রয়েছে তাদের জীবিকা নির্বাহে। সেসব নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
কয়রার গোবরা এলাকার জেলে আতিক সরদার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুন্দরবনের মধ্যে নদীতে পানি বেড়ে যায় ও ঢেউ উত্তল ঢেউ শুরু করে, এতে তাঁরা কোন মতেই ভয় পায় না এবং মনে করেন নদীর স্বভাবগত কারনে এটা হতে পারে, হয়তো কিছু সময় পরে তা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তা স্বাভাবিক না হয়ে শুক্রবার আরও পানি বেড়ে যায় ও নদীর ঢেউ উত্তল হয়ে উঠে। সঙ্গে সঙ্গে বনের মধ্যে তীব্র গরম অনুভূত হয়। এমন প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে তাঁরা জাল টেনে লোকালয়ে ফিরে আসেন।
এদিকে সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সুন্দরবনের নদ-নদী ও খালে আজ ভোরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ফুট পানি বেড়েছে। পাশাপাশি নদীতে উত্তল ঢেউ। জেলেরা সুন্দরবন থেকে ফিরে আসতে শুরু করেছেন। বন বিভাগও তাঁদের নিরাপদ স্থানে থাকতে বলেছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার জন্য বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাঁদের প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত নিত্য প্রয়াজনীয় খাবারসহ শুকনো খাবার মজুতের জন্য প্রত্যক টহল ফাঁড়ি ও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনে অবস্থানরত জেলেরা যেন নিরাপদে তীরে ফিরে আসেন, সে জন্য মৎস্যজীবী সমিতি ও জেলেদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমান।