ঢাকা অফিস।।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ সম্মান পাননি। তিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সারাবিশ্বে তিরস্কৃত হচ্ছেন। প্রশিক্ষিত ভোটচোরদের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এ দেশের মানুষ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইনসাফ
কায়েম কমিটির ‘মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানই পারে মানবাধিকার নিশ্চিত করতে। তিনি গণঅভ্যুত্থানের জন্য এ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদের মধ্যে সদস্য সচিব শওকত মাহমুদ, ফারহাত হোসেন, মালেক ফরাজী, আশরাফুল হক, আবদুল আউয়াল ঠাকুর, মহসিন রশিদ, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক খালেদ সানোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।











































