২৭৯ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর সদর থানা বিএনপির কর্মীসভা আজ (১২ মে)। থানার ৯ ওয়ার্ডের ২৭৯ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে আহবায়ক ও সদস্য সচিব নির্ধারণ করবেন। সকল ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে প্রথম পর্বের কর্মী সভা অনুষ্ঠিত হবে। কর্মী সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভার উদ্বোধন করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করবেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে দ্বিতীয় পর্বে বেলা আড়াইটায় ভোটগ্রহন করা হবে। ২৭৯ জন ভোটার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করবেন। খুলনা সদর থানায় আহবায়ক পদে তিনজন যথাক্রমে কে এম হুমায়ুন কবির, বি এম তানভীরুল আজম, আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব পদে দুইজন মোল্লা ফরিদ আহমেদ ও খন্দকার হাসিনুল ইসলাম নিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।











































