বাগেরহাট প্রতিনিধি।।
মঙ্গলবার তখন দুপুর। ওই সময় মোটরসাইকেল রেখে এক দোকানে বসে খাবার খাচ্ছিলেন চালক শাহিন মুন্সি। হঠাৎ তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ শাহারিয়ার হোসেন ওরফে শান্তকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছেন মোটরসাইকেলের মালিক শাহিন মুন্সি।
আটক মো. শাহারিয়ার হোসেন ওরফে শান্তকে বুধবার সকালে বাগেরহাটে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি টুঙ্গিপাড়া কুশলী গ্রামের মো. কামাল শিকদারের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল রেখে চালক শাহিন মুন্সি মঙ্গলবার দুপুরে ফকিরহাটের বালিয়াডাঙ্গা এলাকায় এক দোকানে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি নিয়ে একজন পালিয়ে যাচ্ছেন।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ওই সদস্যকে আটক করা হয়। পরে আটক চোরকে পুলিশে সোর্পদ করা হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে। ওইদিন সন্ধ্যায় মোটরসাইকেলের মালিক শাহিন মুন্সি ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, বুধবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











































