মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের দায়ে অভিযুুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ সামসুদ্দীন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ সামসুদ্দীন জানান, শুক্রবার দুপুর ১টার দিকে পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ী এলাকার বাসিন্দা আবু বক্কও (৪৫) ৯বছর বয়সের প্রতিবেশী শিশুকে মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে যান। এরপর শিশুটির উপর যৌন নিপীড়ন শুরু করলে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বক্কর ঘরের দরজা খুলে পালিয়ে যান। দুপুরের এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে থানায় আসেন শিশুটির পরিবার। এরপরই এ ঘটনায় মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে এ ঘটনায় রাতেই যৌন নিপীড়নের শিকার শিশুটির ভাই রুহুল আমিন নারী ও শিশু নিযার্তন দমন আইনের ১০ধারায় একটি মামলা দায়ের করেছেন। তবে আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতারের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ বলেন, শিশুটিকে মুড়ি খাওয়ানোর কথা বলে বক্কর তার ঘরে ডেকে নেয়। তখন তার ঘরে অন্য কোন লোকজন ছিলনা। সেই সুযোগে শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ তার শরীরের বিভিন্ন সম্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তাই যৌন নিপীড়নের অপরাধে তার নামে মামলা দায়ের হয়েছে। পলাতক বক্করকে গ্রেফতারের শহরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।











































