থবর বিজ্ঞপ্তি।।
বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ রাষ্ট্রীয় উদ্যগে চালু এবং সকল শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে- আজ ৫ মে, ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় পিপলস্ গোল চত্বর, খুলনা খালিশপুরে অধিকার আদায়ের প্লাটফর্ম “শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে”র উদ্যগে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যে’র খুলনার আহ্বায়ক ও খালিশপুর জুটমিলের শ্রমিকনেতা আলমগীর কবিরের সভাপতিত্বে এবং প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ও ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশাররফ হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্যে রাখেন প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুহুল আমিন, লেখক ও গবেষক মাহা মির্জা, প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক ও স্টার জুটমিলের শ্রমিকনেতা আলমগীর হোসেন, সদস্য নাসিমা আক্তার, জে জে আই জুটমিলের শ্রমিকনেতা সামস শাফরিন, ‘আগুয়ান ৭১’ -এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক আবিদ শান্ত, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ন কবির, প্লাটিনাম জুটমিলের সাবেক সিবিএ সভাপতি খলিলুর রহমান, খালিশপুর জুটমিলের সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শ্রমিকনেতা আব্দুল হাকিম সহ বিভিন্ন মিলের শ্রমিক ও প্রতিনিধি।
কর্মসুচী থেকে সরকারকে জরুরীভিত্তিতে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়, নতুবা শ্রমিকেরা পুনরায় শ্রীঘ্রই কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে বলে হুশিয়ারী দেওয়া হয়। বক্তারা দাবি করেন-
১. বন্ধ সকল পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যেগে চালু করতে হবে।
২. স্থায়ী শ্রমিকের সঞ্চয়পত্র, ২০২০ সালের জুলাই মাসের ১ ও ২ তারিখের মজুরী এবং ৮টি উৎসব বোনাস সহ সকল পাওনা দিতে হবে।
৩. খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল, কেএফডি জুটমিল ও আরআর জুটমিলের এড়িয়ার টাকা সহ সকল পাওনা পরিশোধ করতে হবে।
৪. লিস বা ব্যক্তিমালিকানা ভাড়াভিত্তিক মানা হবে না, লিজ অনতিবিলম্বে বাতিল করতে হবে।
৫. সকল শ্রনিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে৷











































