Home আঞ্চলিক ফকিরহাটের বেতাগা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং ট্যাক্স নির্ধারন শুরু

ফকিরহাটের বেতাগা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং ট্যাক্স নির্ধারন শুরু

14

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়নের ৯টি ওর্য়াডে বাড়ি-বাড়ি গিয়ে ট্রাক্স এ্যাসেসমেন্ট (হোল্ডিং ট্যাক্স) নিদ্ধারন কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ শুক্রবার (৬ই মে) ভোর ৬টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৫নং ওর্য়াডের ৫৮টি বাড়ীতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে সরেজমিনে উপস্থিত থেকে খাতা-কলম নিয়ে এই কার্যক্রম পরিচালনা ও ট্রাক্স নিদ্ধারন করে তা লিপিবদ্ধ করেন। এর আগে তিনি গত সেমাবার হতে ১, ২, ৩, ও ৪নং ওর্য়াডে ভোর ৬টা হতে সকাল ১০টা বা দুপুর ১২টা পর্যন্ত অনুরুপ কাযক্রম পরিচালনা করে ৪টি ওর্য়াডে ট্রাক্স এ্যাসেসমেন্ট (হোল্ংি ট্যাক্স) সমাপ্ত করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নিপা, ৫নং ওয়ার্ড সদস্য অসিত কুমার দাশ, বেতাগা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য পরিমল কুমার দাশ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২০১০সালে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ যখন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেই সময় হতে তিনি নিজ উদ্যোগে প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে বসতঘর সরেজমিনে পরিদর্শন করে হোল্ডিং ট্যাক্স নিদ্ধারন করেন। যা ধারাবাহিক ভাবে এখনো তা চলমান রয়েছে, এবং সারাদেশের মধ্যে বেতাগা ইউনিয়ন পরিষদ শতভাগ ট্রাক্স আদায় করে মডেল ইউনিয়নে পরিনত করে একটি নজিরবিহীন দুষ্টান্ত স্থাপন করেন।