দেবহাটা প্রতিনিধি।।
এবার দেবহাটায় কৃষকের ধান কেটে দিলেন হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা। বুধবার বে-সরকারি সংস্থা সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গঠিত হাদিপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা কৃষক সহায়তায় ধান কেটে দেন। উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ গাজী আসমান। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের কমিউনিটি ডেভালপমেন্ট অফিসার মোনা খাতুন।
হাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ হা ফি জুল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন কমিটির সাধারণ সম্পাদক রেশমা পারভিন, সদস্য ফারুক হোসেন, মনিরুজ্জামান, ওমর আলী, হাসান আলী, শেখ আবুল হোসেন, রাবেয়া খাতুন, রেক্সোনা পারভীন, মিনারা খাতুন, খাদিজা খাতুন, সাজেদা পারভীন, শারমিন নাহার, সমারেশ সরকার, শারমিন সুলতানা, ঝরনা খাতুন, আজমুল হোসেন, কাশেম আলী, শেফালি সরকার, বাসন্তী রায়, পলাশ তরফদার, সেলিনা খাতুন সহ আরো অনেকে।
এসময় নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৃষক শেখ আয়ূব হোসেনের ২বিঘা জমির ধান কেটে দেওয়া হয়।
উল্লেখ্য যে, বোরো মৌসুমে কৃষক সংকট সহ নানা সমস্যা দেখা দেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষক সহায়তায় ধান কাটা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক গরিব সদস্যের ধান কেটে এই কর্মসূচি পালন করেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা।
দেবহাটায় সরকারি জায়গা দখল করে স্থাপনার অভিযোগ!
দেবহাটায় সরকারি জমি দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের বাধা উপেক্ষা করে সরকারি জমি দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এতে আগামী বর্ষার মৌসুমে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে দেখা গেছে উপজেলার সখিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আবুল কাশেমের পরিবার রাস্তার পাশের সরকারি জমি দখল করে একটি পাঁকা ঘর নির্মান করেছেন। এরপর থেমে না থেকে রাস্তার পাশের সরকারি জমির গাছ কেটে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সেখানে টয়লেট নির্মাণ করায় স্থানীয়দের প্রতিবাদ কোন কাজে আসেনি। এবিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবার লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় বাসিন্দা শামসুর রহমান সহ কয়েজন জানান, বিশেষ ক্ষমতা ব্যবহার করে সরকারি জমির গাছ কেঁটে দখল করেছেন আবুল কাশেম ও তার ছেলে শওকাত। এতে করে আগামী বর্ষার মৌসুমে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা দেখা দিবে। এতে স্থানীয় ভাবে অনেক ক্ষয়ক্ষতির সম্ভবনা বিরাজ করছে। তাই প্রশাসনের হস্তক্ষেপে পানি নিস্কাশনের পথ উন্মুক্ত করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।











































