Home আঞ্চলিক বিএনপি নেতা সৈয়দ ঈসা’র ২২তম মৃত্যুবার্ষিকী পালন

বিএনপি নেতা সৈয়দ ঈসা’র ২২তম মৃত্যুবার্ষিকী পালন

41

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক সৈয়দ ঈসা ছিলেন একজন সুবক্তা, বিনয়ী, সাহসী, সত্যবাদী ও কর্মীবান্ধব জননেতা। এছাড়া তিনি জীবদ্দশায় খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সাধারন সম্পাদক এবং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালনকালে নিরলসভাবে পালন করেছেন। বক্তারা আরো বলেন সৈয়দ ঈসার আদর্শ নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল।

বুধবার (৩ মে) বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক সৈয়দ ঈসার ২২তম মৃত্যুবার্ষিকীতে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, বেগম রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, বিএম তানভীরুল আজম, এড. মাসুম রশিদ, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, সামছুল বারিক পান্না, সিরাজুল ইসলাম লিটন প্রমূখ। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।