Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

116

খুলনা সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা বিএনপির নির্বাচনি তফসিল ঘোষনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির অর্ন্তগত তিনটি থানার (খুলনা সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর) নির্বাচন তফসিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। সোমবার (১ মে) রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা স্বাক্ষরিত তফসিল অনুযায়ি সদর ও সোনাডাঙ্গা থানার মনোনয়ন ফরম বিতরণ ৩ মে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং মনোনয়নপত্র গ্রহন ওইদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। দৌলতপুর থানার মনোনয়নপত্র বিতরণ ৪ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং মনোনয়নপত্র গ্রহন ওইদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন ও জমা দিবে হবে। উল্লেখ্য সদর থানা বিএনপির সম্মেলন ৮ মে ও সোনাডাঙ্গা থানার সম্মেলন ৯ মে অনুষ্ঠিত হবে।

শ্রমিকদলের র্যালীতে পুলিশি তান্ডব, লাঠিচার্জের ঘটনায় খুলনা বিএনপি উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি।।
মহান মে দিবসে খুলনা মহানগর শ্রমিকদলের র্যালীতে পুলিশি তান্ডব, লাঠিচার্জ, রবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও শ্রমিক নেতা ইসলাম খলিফাকে গ্রেফতারসহ ১৫জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (১ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন পহেলা মে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। দিনটি আজও শ্রমজীবী মানুষের সংগ্রাম ও ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। শ্রমিকদের যতটুকু দাবি-দাওয়া আদায় হয়েছে তা এই মহান দিবসের হাত ধরে। কিন্তু এমনই একটি ঐতিহ্যবাহী দিনে মহানগর শ্রমিক দলের র্যালীতে খুলনার একশ্রেনীর চাটুকার পুলিশ সদস্যরা তান্ডব চালিয়ে আর্ন্তজাতিক দিবসটিকে কুলষিত করেছে যাহা মোটেই সমর্থনযোগ্য নয়। ঐতিহাসিক দিনটিতে গুলি, টিয়ারসেল ও রবার বুলেট প্রমান করে নিশি রাতের সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে বন্দুকের নলকে বেছে নিয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও অতিউৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমান প্রমূখ।

মে দিবসে বাগেরহাটে শ্রমিক লীগের এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা
স্টাফ রিপোটার,বাগেরহাট
মে দিবসে বাগেরহাটে এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করেছে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা। সোমবার (০১ মে) বিকেলে শহরের রেলরোড চত্বর থেকে জেলা শ্রমিক লীগের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় রেলরোডে এসে শেষ হয়। শ্রমিক অধিকার ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প¬াকার্ড নিয়ে কয়েক হাজার শ্রমিক এই র্যালীতে অংশ নেয়।

এর আগে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে রেলরোড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, সদস্য ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা গাজী নাসির, জুয়েল খলিফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে মহান মে দিবসে বিএনপির আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
মহান মে দিবস উপলক্ষে বাগেরহাটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা শ্রমিক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা বিএনপির দলিয় কার্যালয় চত্বরে এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করে যুগ্ম আহবায়ক ড. ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম। এসময় অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার জাকির হোসেন, ডা: হাবিবুর রহমান, খান মতিউর রহমান, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, তাতীঁদলের সাধারন সম্পাদক শেখ জিলুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাগেরহাটে স্ত্রীর মামলায় বিজিবি সদস্য কারাগারে
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে আত্মসমর্পন করতে এসে কারাগারে গিয়েছে মামুন জমাদ্দার নামে একজন বিজিবি সদস্য।মামুন জমাদ্দার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সুতা লড়ি গ্রামের ইউসুফ জমাদ্দারের ছেলে। সে রাঙ্গামাটি জেলার ২২ বিজিবিতে কর্মরত।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালতের বিজ্ঞ বিচারক আছাদুল ইসলাম তার জামিনাবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আদালত সুত্র জানায়, বিজিবি সদস্য মামুন জমাদ্দারের বিরুদ্ধে তার স্ত্রী আসমা আক্তার মনিরা বাদী হয়ে যৌতুক আইনের ৩ ধারায় একটি মামলা করেন। সিআর মামলা নং-৪২/২৩ নং মামলায় বিজিবি সদস্য মামুন জমাদ্দার রবিবার বাগেরহাট আদালতে আত্মসমর্পন করে জামিনাবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিনাবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কপিলমুনিতে মহান মে দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
মহান মে দিবস উপলক্ষে পাইকগাছার কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার (১ মে) সকালে র্যালি, আলোচনা সভা ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। স্থানীয় ধান্য চত্ত্বরে কপিলমুনি হ্যান্ডলিং ইউনিয়নের সভাপতি চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা আ’লীগের নেতা ও সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, কপিলমুনি পুলিশিং ফোরামের সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ শেখ ইকবাল হোসেন খোকন, গাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ মুজাহিদ হাজরা, এ,এস,এম মোস্তাফিজুর রহমান মিন্টু, রনজিৎ কুমার মন্ডল, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোসলেউদ্দিন দয়াল। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

রূপসা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে স্বেচ্ছায় কৃষকের পাকা ধান কাটায় কৃষকের মুখে হাসি
রূপসা প্রতিনিধি ।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার উদ্যোগে শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন জমিতে কৃষকের পাকা ধান কেটে দেয়।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদের নেতৃত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বিশ্বাসের পরিচালনায় ধান কাটায় অংশগ্রহণ করেন মাওলানা মুফতি নাজমুস সাকিব,মো:আখতারুজ্জামান আক্তার,মনসুর মোড়ল,মাসুম,মাওলানা আঃ সালাম,যুবনেতা নাজমুস সাকিব,হাফেজ ইউসুফ আলী,ছাত্রনেতা লালচান,মোঃ নাসরুল্লাহ,শাহরিয়ার নাসিম নয়ন প্রমূখ।
কৃষক আব্দুল্লাহ বলেন, বর্তমান সময়ে একজন শ্রমিক লোক নিয়ে ধান কাটতে হলে তাকে প্রায় হাজার টাকা পারিশ্রমিক দিতে হয়, তারপরও কৃষক শ্রমিক পাওয়া যায়না। সেখানে ইসলামী আন্দোলনের কর্মীরা আজ যখন স্বেচ্ছায় আমার জমির ধান কেটে দিয়ে যায় তখন থেকে আমি ইসলামী আন্দোলনের উপর খুব খুশি। ইসলামী আন্দোলনের জন্য দোয়া রইল।

মোংলায় ২কেজি গাঁজাসহ আটক ১
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় অপর আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের শ্রম কল্যাণ সড়ক থেকে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন এসআই মামুন শেখ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন আলী হোসেন হাওলাদার (২০)। সে বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার আমুরবুনিয়া এলাকার বান্ধার বাজার গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। জব্দকৃত গাঁজার মূল্য ১লাখ টাকা বলে জানায় পুলিশ।

এসআই মামুন শেখ বলেন, অভিযানকালে আটক আলী হোসেনের সাথে থাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী মোংলার ছাড়াবাড়ী এলাকার লিটন (৪৫) পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ। #

খুলনায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
খবর বিজ্ঞপ্তি।।
সোমবার (১মে) দুপুর ১২ টায় খুলনা নূরনগর নির্বাচন অফিস কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে খুলনা নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহকারী সমন্বয়কারী আবু মোঃ গালিব, সহকারী মিডিয়া সমন্বয়কারী মোঃ মিরাজ আল সাদি, ছাত্র নেতা মোঃ ফয়সাল হোসেন।

পাইকগাছায় আক্তারুজ্জামান বাবু এমপি
শ্রমিকরাই হচ্ছে দেশের মূল চালিকা শক্তি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনা সরকার দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিকদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে এমপি বাবু বলেন, শ্রমিকরাই হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি। শ্রমজীবী মানুষকে উপেক্ষা করে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করার মাধ্যমে বর্তমান সরকার দেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছে। অন্যদিকে বিএনপি-জামাতকে দেশের মানুষ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করায় তারা জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মঙ্গলবার (২ মে) বিকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিকলীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজান কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিএম জাফর। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক আলী আজম মোহন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, জিএম আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, নির্মল কান্তি মন্ডল, আরশাদ আলী বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ডাঃ শংকর দেবনাথ, ইকবাল হোসেন খোকন, মঙ্গল মন্ডল, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, এসএম রেজাউল হক, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, সহকারী অধ্যাপক মসিউর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, স্বেচ্ছাসেবকলীগনেতা তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল, শেখ রাজু আহম্মেদ, জুলি শেখ, আকরামুল ইসলাম, কেডি বাবু, মানবেন্দ্র মন্ডল, মৃগাঙ্গ বিশ^াস, শ্রমিকনেতা আনারুল ইসলাম, মান্না দে, রুহুল আমিন, মনিরুল ইসলাম, মানিক, নিবেদিতা মন্ডল, প্রীতিলতা ঢালী, পরেশে মন্ডল, দিপংকর মন্ডল, গৌতম রায়, শফিকুল ইসলাম মোড়ল, ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, পিংকু ইসলাম, রায়হান পারভেজ রনি ও সাব্বির হোসেন। সমাবেশের আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, শত শত দলীয় নেতা-কর্মী, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে সেচ পাম্প মেশিন বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার সুখদাড়া সিআইজি সমবায় সমিতির ২০ জন সুফলভোগীর মাঝে ২০ টি সেচ পাম্প মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন মোল্লা, সাংবাদিক পরাগ রায় সহ সুফলভোগীবন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুফলভোগীদের হাতে সেচ পাম্প মেশিন তুলে দেন।

খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সমাবেশে সিটি মেয়র
প্রধানমন্ত্রী জনেনেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শ্রমিকদের জীবন মানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়
খবর বিজ্ঞপ্তি
মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে ১মে বিকাল ৩.৩০ মিনিটে শহীদ হাদিস পার্কে জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সমাবেশ পরবর্তীতে বর্ণাঢ্য র্যালী এবং সন্ধ্যা ৬.০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ৭.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য ও জাতীয় মহিলা সংস্থা, খুলনা এর চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভার শুরুতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলনরত যেসকল শ্রমিকরা নিহত হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, মহান মে দিবস শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালে শ্রমিকদের কর্মঘন্টার আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিক প্রান হারিয়েছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আইএলও সনদে স্বাক্ষর করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু পরিত্যাক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালি ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমজীবী মেহনতী মানুষের জন্য কাজ করছেন। শেখ হাসিনা সরকারের আমলেই শ্রমিকদের জীবন মানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। শ্রমিকদের উন্নয়নের স্বার্থেই শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। তিনি আরও বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। খুলনায় বিপুল পরিমানে অর্থ বরাদ্ধ দিয়েছেন তিনি। যে অর্থে আমরা খুলনাকে পরিচ্ছন্ন, সুন্দর ও তীলোত্তমা নগরীতে পরিনত করতে চাই। সে কারণে প্রধানমন্ত্রী আমাকে পুনরায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে মনোনিত করেছেন। খুলনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অসম্পূর্ণ সকল কাজ সম্পন্ন করবো আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে। তাই আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম সফল করতে শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং খুলনা সকল পর্যায়ের শ্রমিকদের সহযোগিতা কামনা করি। পরিশেষে তিনি “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই অঙ্গিকারে শ্রমিক লীগের সকল পার্যায়ের নেতাকর্মীদের কাজ করার এবং সকল স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতিদ্বয় বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা জেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদীন রশীদী সুকর্ণ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মোঃ ফারুক হাসান হিটলু, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সৈয়দ তারিকুল ইসলাম, মল্লিক নওশের আলী, মুন্সী সেলিম আহম্মেদ, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, এস এম ফরিদ আহম্মেদ, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ আলম হাওলাদার, মোঃ সেলিম, মাছুমা আক্তার রানী, কাজী আঃ ওহাব, মোঃ শাহিন আহম্মেদ, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, শেখ মোঃ মারুফ, মুন্সী ইউনুস, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ ফারুক হাসান, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ আব্দুস সোবাহান, মোঃ শাহ আলম শেখ, মোঃ মোশারফ হোসেন, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মঈনুল ইসলাম মোহন, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, মোঃ সবুজ খান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আলমগীর মল্লিক, শেখ আব্দুস সত্তার, মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ আকবর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, খান মোঃ নজরুল ইসলাম, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ বাবুল শেখ, কাজী রফিকুল বারী, সঞ্জয় কর্মকার, সোহাগ হাওলাদার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, লাবনী বেগম, মোঃ বায়জিদ সরদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামিমুর আলম মান্দার, মোঃ আতিকুর রহমান, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ আসলাম হোসেন, গোলাম মোস্তাফা রনি, আঃ জব্বার, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মিরাজুল, মোঃ খোকন, আব্দুল হাকিম, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ মাহাবুবুর রহমান, সলেমান শিকদার, মোঃ বাচ্চু শেখ, এবাদ আলী শেখ, মোঃ মহরাজ, মোঃ আল আমীন কবির, মোঃ লাভলু পাটুয়ারী, পান্না সরদার, মোঃ আল আমিন ফরাজি, মোঃ জনি, মোঃ রাজু, সোহেল গাজী, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিপ্লব কুমার রায়, এ্যাড. এ বি এম এনামুল হক, মোঃ মিলন, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইফ উদ্দিন, শেখ নজরুল ইসলাম, মোঃ হায়দার আলী খান, বোরহান হাওলাদার, জহির রায়হান, হালিম সরদার, তহিদুল ইসলাম, শিউলী বেগম, হারুনুর রশিদ, মোঃ এরশাদ, মোঃ রনি, মোঃ রেজাউল, সত্তার, হাসান, শরিফুল, জয়, বিপ্লব, শাকিল, রকি, ফারুক, শহিদুল, কামরুল, আরিফুল রহমান অনিক, সঞ্জিব, সমীর, আয়নুল ইসলাম, মহিউদ্দিন, সুজন ভৌমিক, খালিদ, শামিম, রুহুল, শহিদ, জাহিদ, রুবেল, সাজু, সালাউদ্দিন, সুমন, ফারুক হোসেন, কালু মনোরঞ্জন মন্ডল, আজিজুর রহমান, মোঃ সোহাগ শেখ প্রমুখ নেতৃবৃন্দ।

মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বিকাল সাড়ে ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তারা মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, রুহুল কুদ্দুস, শিক্ষক আঃ মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান ওরফে মুন্নাফ, মো. জাভেদ আলম, সাজ্জাদ চঞ্চল, আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, মো. মিকাইল হোসেন, আবু বক্কার, আজমল প্রমুখ।

রূপসায় ইট ভাটায় প্রায় কোটি টাকা বিনিয়োগ করে অর্ধশত মানুষ বিপাকে
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় একটি ইট ভাটায় টাকা বিনিয়োগ করে বিনিয়োগকৃত টাকা ফেরত না পেয়ে প্রায় অর্ধশত মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। বিনিয়োগকৃত প্রায় ১ কোটি টাকা সময় মত ফেরত না পাওয়ায় প্রতিনিয়ত হতাশার ভিতর দিন অতিবাহিত করছে পাওনাদাররা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নেহালপুর গ্রামে কনকর্ড ব্রিকস ইন্ডাস্ট্রিজ (সিবিআই ইট ভাটা) অবস্থিত। যে ভাটায় প্রতি বছরের মত ২০২১-২০২২ অর্থ বছরে বৃষ্টি মৌসুমে প্রায় অর্ধশত বিনিয়োগকারিদের নিকট থেকে অগ্রিম ১ কোটি টাকার মত গ্রহন করা হয়। চুক্তি অনুযায়ী সিজিন শেষে বিনিয়োগকারিদের লভ্যাংশসহ টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কাউকে কোন টাকা ফেরত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা কনকর্ড ব্রিকস ইন্ডাস্ট্রিজ (সিবিআই ইট ভাটা) এর ম্যানেজার লুৎফর রহমানের সাথে কথা বললে, তিনি টাকা বা ইট ফেরত দেওয়ার কোন ব্যবস্থা না করে বিভিন্ন রকম তালবাহনা শুরু করেন। এক পর্যায়ে কনকর্ড ব্রিকসের মালিক আঃ সাত্তারের সাথে যোগাযোগ করলে তিনি বিনিয়োগ কৃত টাকা ফেরত দিতে পারবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে বিনিয়োগকারীরা সুষ্ঠু সমাধান ও টাকা ফেরত পাওয়ার আশায় নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল বরাবর একটি লিখিত আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উভয় পক্ষকে নিয়ে এক শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক সপ্তাহ পরে টাকা ফেরত দেওয়ার বিষয় সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে বিনিয়োগ কারি নেহালপুর গ্রামের মো: সিদ্দিকুর রহমান জানান, আমরা এতগুলো মানুষ কোটি টাকার মত বিনিয়োগ করে টাকা ফেরত না পেয়ে হতাশার ভিতর দিন কাটাচ্ছি। আমরা লভ্যাংশ চায়না আমাদের মূল টাকা ফেরত দেওয়া হোক। তা না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
অপর একজন বিনিয়োগকারি জানান, টাকা বিনিয়োগ করে আমরা বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেও টাকা পাচ্ছি না। আমাদের টাকা ফেরত দেওয়া হোক। না হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এ ব্যাপারে নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল জানান, বৈঠকে মালিক পক্ষ এক সপ্তাহের সময় নিয়েছে। তবে ভাটার মালিক আঃ সাত্তারের অগোচরে ম্যানেজার লুৎফর রহমান মানুষের নিকট থেকে টাকা গ্রহন করেন। এজন্য ম্যানেজারের বাড়ী বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান।
এ ব্যাপারে ভাটার মালিক আঃ সাত্তার বলেন, আমি কারোর থেকে টাকা গ্রহণ করিনি। আমার ভাটার রশিদ ছাপিয়ে অন্য আরেকজন টাকা গ্রহণ করেছে। ইউনিয়ন পরিষদে বসাবসি হয়েছিলো। যে টাকা গ্রহণ করেছে সেই টাকা ফেরত দিবে বলে সেখানে আলোচনা হয়েছে। ওই টাকার দায়ভার আমার না। রাখালের কাছে গরু রাখতে দিয়ে মালিকের কাছে ফেরত চাইলে তো আর পাওয়া যাবেনা।

রূপসায় ইমারাত ইউনিয়নের আলোচনা সভা ও র্যালী
স্টাফ রিপোর্টার
মহান মে দিবস উপলক্ষে রূপসা থানা ইমারাত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় পূর্ব রূপসাস্থ ইউনিয়নের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন কার্যালয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়। ইউনিয়নের সভাপতি মো. কামাল মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. সেলিম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতি সভাপতি সৈয়দ আরিফুর রহমান, খুলনা জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খান। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যথাক্রমে, আমির আলী, মো. শামীম, মো. বাবুল হাওলাদার, আকরাম শেখ, মো. জহির শেখ, মো. আলমগীর, এনামুল, ছিদ্দিক শেখ, মো. রেজাউল শেখ, মো. মিজান সরদার, রবিউল ইসলাম, মো. রফিক, ভ্রুপতি বৈরাগী, মো. ইসরাফিল, মো. আফসার, শুভ, নাজমুল, রাণী, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, সাফি, জয়নব বেগম, পারভীন বেগম, ফাতেমা বেগম, আঃ কুদ্দুস, মো. লোকমান, শরিফুল ইসলাম, সরোয়ার, মনিরুল ইসলাম, রাজু শেখ, গোলাম রসুল, ইয়াসিন আরাফাত সাগর, সদস্য নাসিমা, ইয়ার আলী, নজরুল শেখ, আলমগীর শেখ, জাফর শেখ, অশোক, ফারুক হাওলাদার, সোবহান সিকদার, আকলিমা বেগম, রুলিয়া বেগম, জাহানারা বেগম, তাসলিমা বেগম, শাহিদা আক্তার, চম্পা বেগম, সকিনা বেগম প্রমুখ।
পরে বাদ মাগরিব উক্ত ইউনিয়নের কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মহান মে দিবসে কেইউজে’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মহান মে দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)এর আয়োজনে এক আলোচনা সভা প্রেস ক্লাবে হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এসময় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজে’র নির্বাহী কমিটির সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলিপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, শেখ জাহিদুল ইসলাম, মিলন হোসেন, বিএফইউজে নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংসু, কেইউজে’র সদস্য অহেদুজ্জামান বুলু, সুনিল কুমার দাস, এসএম ফরিদ রানা, তানজির হাসান, আল্ মাহমুদ প্রিন্স, গাজী মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম বাবলু, কবিরুজ্জামান বাপ্পি, বাপ্পী খান, দিলিপ পাল,পলাশ দত্ত, শেখ আব্দুল্লাহ, দেবব্রত রায়, আবুল বাশার, শাহরিয়ার মানিক, পলাশ ঢালী, হেলাল হোসেন, রাজু সাহা, মাহফুজুর রহমান সুমন, সাগর সরকার, দিলরুবা ইয়াসমিন প্রমুখ।

ফকিরহাটে পরিবহনের চাপায় বাইসাইকেল চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় পরিবহনের চাপায় অজ্ঞাত বাইসাইকেল চালক (৬০) নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাঠালতলা এলাকায় মঙ্গলবার (২রা মে) বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ওই বাইসাইকেল চালক রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হন। ঘাতক পরিহনটি পালিয়ে গেছে। ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করেন। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ##

ফকিরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সরকারী জায়গা উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ এলাকায় সরকারি খাসজমিতে অবৈধ ভাবে স্থাপন করা তিনটি মুদি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২রা মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারীর নেতৃত্বে ওই দোকান ঘর গুলো উচ্ছেদ করা হয়েছে। তিনটি দোকানের মধ্যে মিঠুন শিকদারের দোকানটি সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয়েছে এবং বিবেক হালদার ও বিকাশ হালদারের দোকান দুইটির আংশিক ভেঙ্গে দিয়েছেন। উচ্ছেদ অভিযানে ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ও ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাশেম আলীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী জানান, এসব দোকানীরা দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে অবৈধ ভাবে অর্ধপাকা ও সেমিপাকা দোকান ঘর নির্মাণ করে নান ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে সরকারি জায়গা দখলমুক্ত করতে একাধিকবার নোটিশ করা হয়েছে। অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

ফকিরহাটে জাতীয় শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজনে বিশেষ বর্ধিত সভা ও মহান মে দিবসের আলোচনা সভা সোমবার বিকেল সাড়ে ৫টায় বেতাগা বঙ্গবন্ধু ভবন মিলনায়তনে অনুষি।ঠত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ।
বেতাগা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মাহাবুর রহমান এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, আ,লীগ নেতা আনন্দ কুমার দাশ, শেখ আবু বক্কর আবু, শ্রমিকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, হায়দার মিয়া, আরিফুল হক, রবিউল ইসলাম প্রমুখ। ##

শিল্পপতি লিটন শিকদার দম্পতির পক্ষহতে হিজলাদের চাউল প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের বিশিষ্ট শিল্পপতি ও চুলকাটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সমাজসেবক লিটন শিকদার ও তার সহধর্মিনী পূজা শিকদারের আর্থিক সহযোগীতায় চুলকাটি এলাকায় বসবাসরত ১৩টি তৃতীয় লিঙ্গের (হিজলা) সম্প্রদায়কে চাউল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২রা মে) বিকেল সাড়ে ৫টায় চুলকাটি প্রেসক্লাব চত্তরে এক অনুষ্ঠানে জনপ্রতি ২০কেজি করে মোট ২৫০কেজি চাউল বিতরন করা হয়। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আর্ োউপস্থিত ছিলেন, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, সাধারন সদস্য শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল, ইউপি সদস্য প্রদীপ সাহা বাপ্পি, সমাজসেবক মোঃ কারুজ্জামান কামরুল, দীপ্ত টাউমস এর সহকারী সম্পাদক সাগর কুমার পাল, ছাত্রলীগ নেতা শেখ আওয়াল, তৃতীয় লিঙ্গের (হিজলা) সম্প্রদায়ের বৃষ্টি, কল্যানী, ললিতা, বর্নি, রাখী, সুচিত্রা, সোনালী, নন্দিনী, তিথী, তন্নি, রুপা দাশ, মেঘলা ও বিথি প্রমুখ। ##

খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের গ্রেফতারকৃত দু’নেতার মুক্তির দাবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(১২১২)’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি ও ক্রীড়া সম্পাদক ইসলাম খলিফাকে মহান মে দিবসের শোভাযাত্রা শেষে একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে স্টেশন রোড হতে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। এই দু’ শ্রমিক নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন আলহাজ¦ মো.আবুল কাশেম সরদার, মো. নূর ইসলাম খান, রিপন আকন, মিন্টু পাঠান, কাওসার মোল্লা, শাহজাহান মিজি, শহিদুল ইসলাম, সোহেল আকন, নাছির শেখ, জলিল হাওলাদার, সেলিম হাওলাদার, নজরুল ইসলাম, রফিক গাজী, মিজান সরদার, মো. সিদ্দিক মাতুব্বর, মো. আ. মান্নান, মো. শুকুর, মো. মোস্তফা সরদার ও মোসলেম সরদার। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত এই দু’নেতার মুক্তির দাবি জানান।

খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(১২১২)’র পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে সকাল ৮টায় স্টেশন রোডের সংগঠনের নিজস্ব কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। বক্তৃতা করেন আলহাজ¦ মো.আবুল কাশেম সরদার। উপস্থিত ছিলেন মো. নূর ইসলাম খান, রিপন আকন, মিন্টু পাঠান, মানিক শিকদার, কাওসার মোল্লা, শাহজাহান মিজি, ইসলাম খলিফা, শহিদুল ইসলাম, সোহেল আকন, নাছির শেখ, জলিল হাওলাদার, সেলিম হাওলাদার, নজরুল ইসলাম, রফিক গাজী, মিজান সরদার ও মো. সিদ্দিক মাতুব্বর। পরে এক শোভাযাত্রা বের করা হয়।

মাগুরার শ্রীপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি,কেক কাটা ও আলোচনা সভা
নওয়াব আলী মাগুরা:
মাগুরার শ্রীপুরে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ র্যালি,কেক কাটা ও আলোচনা সভা করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়।পরে কেক কেটে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জুলি চৌধুরী, ডা. ফেরদৌস রায়হান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডা. কে এম সোহেল আসকর।

খুলনা চেম্বার সভাপতিকে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার (২ মে) দুপুর ১২ টায় খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি কাজী আমিনুল হক ও নব নির্বাচিত পরিচালক বৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান বড়বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ লাল, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ খলিলুর রহমান।
পলি পড়ে সমতল ভূমিতে পরিণত এক সময়ের খরস্রোতা শোলমারি নদী !

পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে পাটকেলঘাটা প্রেসক্লাবের মানববন্ধন
নব কুমার দে (পাটকেলঘাটা থেকে):
সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাটকেলঘাটা প্রেসক্লাব। মঙ্গলবার (০২ মে) বিকাল সাড়ে ৪ টায় পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভির তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক পত্রদূত পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মুজিবুর রহমান, ঈন্দ্রজিৎ সাধু,সাংবাদিক শাহিন আলম, নাজমুল হক খান, প্রভাষক ইয়াছিন আলী, বিশ্বজিত চক্রবর্তীসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, এই হয়রানি মূলক মামলার বাদী জহর আলী সরদার পেশায় একজন ভ্যান চালক ছিলেন। রাতারাতি কোম্পানির ম্যানেজার হয়ে গেছেন। একজন ভ্যানচালক থেকে কিভাবে তিনি কোম্পানির ম্যানেজার হলেন এর সঠিক অনুসন্ধান করব বক্তারা।

বক্তারা আরও বলেন, সৌদি আরব প্রবাসী শ্রমিক সবুজ তালায় কোটি কোটি টাকা বিনিয়োগ করে অবৈধ উপায়ে গড়ে তুলেছেন সেমাই কারখানা। সেই অবৈধ কারখানা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়েছেন এই প্রবাসি। সেমাই কারখানার ম্যানেজার জহুর হোসেনকে বাদী করে বানোয়াট চাঁদাবাজি মামলা করিয়েছেন। একজন প্রবাসী শ্রমিক মাসে কত টাকা আয় করে আর এখানে কিভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে কারখানা গড়ে তুলেছেন এ সঠিক তদন্ত প্রশাসন করবে। একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাটির সঠিক তদন্তের দাবি করছি।

উল্লেখ্য, সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামে বিএসটিআই নিবন্ধন ছাড়া গড়ে উঠেছে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করে বাজার জাত করতো। তাছাড়া সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করছিলো। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর বুধবার (২৯ মার্চ) র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

মামলার আসামীরা হলেন, ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিবেদক হোসেন আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।

দাকোপে ইমারাত শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
মহান মে দিবস পালনে দাকোপে উপজেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চালনা বৌমার গাছতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের আহবায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সদস্য সচীব রাম প্রসাদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস। বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, ইট বালু ব্যবসায়ী ও ঠিকাদার সমিতির সদস্য শেখ মোজাফ্ফার হোসেন, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন, নুর মোহাম্মাদ শেখ, যুগল সাহা, কৃষ্ণপদ বিশ্বাস, কবির শেখ, সংগঠনের সদস্য শিবপদ বৈরাগী, মইন উদ্দিন শিকদার, মিন্টু বিশ্বাস, শেখর বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, শামসু শেখ, শামিম খান, শামসুল খান, অসীম রায়, তাপস হালদার, অসীম বিশ্বাস, প্রকাশ বৈরাগী প্রমুখ।

তালুকদার আব্দুল খালেক-এর সাথে শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে সিটি মেয়র আগত নেতৃবৃন্দের নিকট মহানগরীর উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু করোনা সংক্রমণের কারণে প্রায় ২ বছর সকল প্রকার উন্নয়ন কাজ বন্ধ থাকায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ-খুলনা জেলা শাখার সভাপতি ডা. অরুণ কান্তি মন্ডল, সধারণ সম্পাদক জয়দেব পাল, কেসিসি’র ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রাক্তন উপপরিচালক ডা. সুষেন হালদার, আঞ্চলিক হাস প্রজনন খামারের প্রাক্তন সহকারী পরিচালক শংকর প্রসাদ মন্ডল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. স্বপন কুমার রায়, সাবেক ব্যাংক কর্মকর্তা নিখিল রঞ্জন সরকার, কৃষিবিদ রণজিৎ কুমার, ডা. মেহেদী হাসান, ডা. বঙ্কিম কুমার হালদার, মো: ফরিদুজ্জামান, মহাদেব চন্দ্র সাহা, কাজী জাহাঙ্গীর হোসেন, মো: মনোয়ার হোসেন খান, মো: মোসাদ্দেক হোসেন, শামীম আরা নীপা, শারমিনা শামিম, মো: ইলিয়াস হোসেন, মো: নুরুল ইসলাম, রবিউল ইসলাম, এস এম মিজান মাহমুদ, জাকিয়া সুলতানা, মো: ইনসাদ ইবনে আমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। তাই আবারও এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। ভোটাধিকার প্রয়োগ প্রত্যেক ভোটারের জন্য অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে উল্লেখ করে তিনি প্রত্যেক ভোটারকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।

সিটি মেয়র মঙ্গলবার দুপুরে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল মাঠে খালিশপুর থানা এলাকার ৯টি ওয়ার্ডের প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি ও আর্থিক সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় এ শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু নির্বাচন প্রাক্কালে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। খুলনা মহানগরীসহ দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার মধ্যে স্বার্থন্বেষী মহলের সকল অপতৎপরতা নস্যাৎ করতে হবে।

কেসিসি’র কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না ও এ্যাড: মেমোরী সুফিয়া রহামন শুনু, কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু, মো: ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, মো: মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার ও রহিমা আক্তার হেনা। অন্যান্যের মধ্যে প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের আওতায় খালিশপুর থানা এলাকার ৯টি ওয়ার্ডের নির্বাচিত ০ থেকে ৬ মাস বয়সী ও ৭ থেকে ১৮ মাস বয়সী সর্বমোট ৩’শ ৮১টি সুবিধাভোগী পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরিবার প্রতি পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ৩০টি ডিম, এক লিটার তেল ও এক কেজি মুশরের ডাল এবং খাদ্য সামগ্রী ক্রয়ে পরিবার প্রতি মাসিক ৬৮০ টাকা হারে ৩১টি ওয়ার্ডে সর্বমোট ৬০ লক্ষ ২৬ হাজার ৪৮৮ টাকা ব্যয় হবে। আগামী ৫ মাস এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ৫নং ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর থানা এলাকার ৬টি ওয়ার্ডের ৩’শ ৬২টি সুবিধাভোগী পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন। কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুল সালাম, মো: কবির হোসেন কবু মোল্যা, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা খাতুন ও সাহিদা বেগম। প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ সিডিসি নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০২মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিষন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ মো: আসাদুর রহমান। প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্ল্ডভিষন বাংলাদেশের ডেপুটি ডাউরেক্টর ফিল্ড অপারেশন কর্মকর্তা রাজু রোজারিও, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, ওয়ার্ল্ডভিষন বাংলাদেশের সিনিয়ার ম্যানেজার ফুলি সরকার । এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সহ সভাপতি ইসরাত জাহান, সাবেক সাধারন সম্পাদক আলী আকবার টুটুল, সাংবাদিক নকিব সিরাজুল হক, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, ইয়ামিন আলী, আজাদুল হক প্রমূখ। অনুষ্ঠানে আলোচকরা বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রযোজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। সম্মেলিত প্রচেষ্টায় পারেই বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে। বাল্য বিয়ে কারও একার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য চাই জন সচেতনতা। আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিয়ে শুধু ব্যক্তির ক্ষতি করেনা, সমাজের রাস্ট্রের ক্ষতি সাধন করে থাকে । তাই যার যার অবস্থান থেকে বাল্য বিয়ে বন্ধ করার জন্য কাজ করতে হবে। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না।

পরিবেশ উপমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ ৩ মে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ৪ থেকে ৬ মে বাগেরহাট ও খুলনায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। উপমন্ত্রী ৭ মে সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী স্বামী ও সতীনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম (৫৬) ও তার স্ত্রী চম্পা খাতুন (৪৬)।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদন্ডের আদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।

খুলনা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের সভায় বক্তাদের অভিমত
খবর বিজ্ঞপ্তি
অসাংবিধানিক, অসচ্ছ ও অসম্পূর্ণ ওয়ার্ড পর্যায়ে গঠিত আহবায়ক কমিটি দিয়ে থানা সম্মেলন সম্পন্ন করার বর্তমান খুলনা মহানগর কমিটির পদক্ষেপ বন্ধ করার জন্য দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি খুলনার রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী ও পরিক্ষিত রাজনৈতিকবৃন্দ।
১ মে সকালে অনুষ্ঠিত সভায় দলের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন যে, দলের দু:সময়ে দলের প্রাণশক্তি খুলনার রাজপথের কার্যকর নেতৃবৃন্দকে বাদ দিয়ে গঠিত খুলনা মহানগর আহবায়ক কমিটির মেয়াদ তিনমাস হলেও দেড় বছরে কোন থানা ও ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি। এমনকী তারা প্রচলিত নিয়মকানুন রীতি ভঙ্গ করে থানা আহবায়ক কমিটি গঠন না করে সরাসরি ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করেছে। ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড আহবায়ক কমিটির অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি’র উপযুক্ত লোক না পেয়ে অঙ্গ/সহযোগী সংগঠনের নেতাকর্মি যুক্ত করে কমিটি করা হয়েছে। আবার সেই ওয়ার্ডের সম্মলেন না করে পূর্ণাঙ্গ ওয়ার্ড গঠন না করে কাউন্সিলর/ভোটার নির্ধারণ না করেই থানা সম্মেলনের উদ্যোগ গঠনতন্ত্র পরিপন্থী এবং গোঁজামিলের সামিল ।
নেতাকর্মিদের আস্থাহীন মেয়াদোর্ত্তীণ ব্যর্থ বর্তমান কমিটির নেতৃত্বে খুলনা বিএনপি আগামী আন্দোলন ও নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ বিএনপি গঠন সম্ভব নয়। দল গঠনে শুরু থেকে শত পরীক্ষায় উর্ত্তীণ ত্যাগী, সৎ ও সাহসীদের বাদ দিয়ে বিতর্কিত, সমাজে অগ্রহণযোগ্য, অপরাধপ্রবণ, বিগত নির্বাচনগুলিতে সরকারি দলের পক্ষে সরাসরি কাজ করা ব্যক্তি ও ব্যক্তিবিশেষের আজ্ঞাবাহদের দিয়ে কমিটি গঠনের পদক্ষেপ দলের মাঠপর্যায়ের নেতাকর্মিদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করায় বর্তমান ধার করা খুলনা বিএনপির উপর কেউ আস্থা রাখতে না পরায় দেড় বছরে কোন কমিটি গঠন করা সম্ভব হয়নি। বরং সৃষ্টি হয়েছে দলের মধ্যে বিশৃঙ্খলা, দলের নেতৃত্ব না মানা, উপদল সৃষ্টি ও কর্মসূচি পালনে কাপুরুষতা ও পলায়নপর মনেবৃত্তি।
সভায় দলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ আরও অভিমত ব্যক্ত করেন যে, কেন্দ্রের দায়িত্ব হচ্ছে যে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ বিএনপি গঠনে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ সকল ক্ষেত্রে গ্রহন করা। আমরা আশা করি কেন্দ্রীয় বিএনপি নির্বাচনের স্বার্থে আগামী আন্দোলন ও খুলনায় একটি ঐক্যবদ্ধ বিএনপি গঠন ও ব্যাক্তি স্বার্থেও উর্দ্ধে দলে সৎ ও সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠা করবে।
সভা থেকে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এবং তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানানো হয়। এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার দেশে ফেরার সকল প্রতিবন্ধকতা দুর করার জোর দাবি জানানো হয়। বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মাওলা, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইস্তিয়াক উদ্দিন লাবলু, নিজামুর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, আবুল কালাম শিকদার, হাসান মেহেদী রিজভী, শরিফুল ইসলাম, তরিকুল্লাহ খান, মীর কবির হোসেন, ইশহাক তালুকদার, ওমর ফারুক, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেজবাহ উদ্দিন মিজু, সরদার রবিউল ইসলাম, শরিফুল ইসলাম বাবু, শামসুজ্জামান চঞ্চল, রফিকুল ইসলাম শুকুর, আব্দুল জলিল, আব্দুল জব্বার, জাহিদ কামাল টিটো, মাহবুব হোসেন, এড. রফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, রিয়াজুর রহমান, মাজেদা খাতুন, মোহাম্মদ আলী ও শাহনাজ পারভীন। এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মিবৃন্দ।

মহেশপুরে আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আর্ন্তজাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর সোনালী ব্যাংক চত্তরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মীর সাহেব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হানিফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,জাতিয় শ্রমিকলীগের সাবেক সভাপতি ব্যাংঙ্কার হুমায়ন কবির, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম (মনু), শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক শাহাজান আলী,পৌর জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব আব্দুল হান্নান প্রমুখ।
এর পুর্বে সকালে মহেশপুর কলেজ বাসষ্টান্ড থেকে আর্ন্তজাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে একটি বনাঢ্য র্যালী বের করা হয়। পরে রাতে আর্ন্তজাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে এক কনন্সার্ট অনুষ্ঠিত হয়।

কেশবপুরে সাগরদাঁড়ি কপোতাক্ষ ফিউচার পার্কের মালিক কে ২০ হাজার টাকা জরিমান
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা কপোতাক্ষ ফিউচার পার্কে বিভিন্ন সময়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। অনৈতিক কাজের জন্য তারা এই পার্ক বেছে নিয়েছে। যে কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে অবস্থিত ওই পার্কে গেলে সাধারণ মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওই পার্কের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্কুল ও কলেজের উঠতি বয়সি ছেলে-মেয়েদের নষ্ট হওয়ার স্থানে পরিণত হয়েছে এ পার্কটি এমন মন্তব্য করেন এলাকাবাসী। পার্কটির পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে আহ্বান জানিয়েছেন তারা।#

সাতক্ষীরায় সাংবাদিক বিবস্ত্র কারী নাশকতা মামলার আসামী কাদেরকে গ্রেপ্তারের দাবি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় সাংবাদিক বিবস্ত্র কারী ও ৫ টি নাশকতা মামলার আসামী কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। গত ২৬ এপ্রিল রাতে সাতক্ষীরা শহরের বৈশাখী হোটেলে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে দৈনিক সাতনদী পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ৬০ বছরের হাফিজুর রহমানকে বিবস্ত্র করে তাকে পেটানো ও তার ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার নেপথ্যের কারিগর বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদের। জানা গেছে, তিনি পাঁচটি নাশকতা মামলার আসামী। সাংবাদিক হাফিজের আপত্তিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়া আব্দুল কাদের ও তার আলোচিত সহযোগী ক্যাডারদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় কর্মরত ২৯ জন সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ১৪জন নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে রবিবার এক আবেদন করেছেন। ঐ আবেদনপত্রে উল্লেখ করা হয় যে, তারা প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূধনপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে আব্দুল কাদের একজন জামায়াতের সক্রিয় কর্মী। ২০১৩ সালে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আবু তালেব সরদার, শ্রীধরকাটি গ্রামের যুবলীগ নেতা শেখ ছিদ্দিকুর রহমানসহ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামী। তার ভয়ে এলাকার অনেকেই মুখ খুলতে সাহস পায় না।বিগত ইউপি নির্বাচনে জয়লাভ করে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ রয়েছে। গত বছরের আগষ্ট মাসে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মিজানুর রহমানের তালাকপ্রাপ্ত মেয়ে এক সন্তানের জননী শারমিন আক্তার রিমাকে বিয়ে করে আব্দুল কাদের। এরপর অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে, সে সংক্রান্ত ভিডিও পেয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর কাদেরকে শহরের ৮ নং ওয়ার্ডের বিবাহ রেজিষ্টারের মাধ্যমে তালাকনামা পাঠায় রিমি। তালাকনামা পেয়ে কাদের রিমির উপর শাররিক ও মানসিক নির্যাতন করে। বিষয়টি রিমির চাচা জাতীয় পার্টির নেতা সাংবাদিক আব্দুল হাকিম সাংবাদিক হাফিজুর রহমানকে জানান । সেই অনুযায়ি খোঁজখবর নিয়ে কাদেরের বিরুদ্ধে অভিযোগের তথ্য সংগ্রহ করেন ওই সাংবাদিক হাফিজুর। এক পর্যায়ে আব্দুল কাদের তার তালাক দেওয়া স্ত্রী শারমিন আক্তারের একটি অনৈতিক সম্পর্কের তথ্য দেয় সাংবাদিক হাফিজকে। শারমিন ও কাদের উভয়ের অনৈতিক সম্পর্কের ভিডিও চিত্র সাংবাদিকের হাতে এসে যাওয়ায় তারা বিপদ বুঝতে পেরে ভেদাভেদ ভুলে হাফিজকে বিপাকে ফেলার কৌশল নেয়। এরই ধারাবাহিকতায় টাকার বিনিময়ে শারমিন আক্তার ওই ভিডিও চিত্র নেওয়ার কথা বলে সাংবাদিক হাফিজকে ২৬ এপ্রিল রাত ৯টার দিকে হোটেল বৈশাখীতে আসতে বলে ।পরিকল্পনা মাফিক কাদের ও তার দলবল সেখানে আগে থেকে উপস্থিত থাকে। হোটেলে ঢোকার সাথে সাথে মোবাইলে ভিডিও এর অপশান খোলা রেখে হাফিজকে জোরপূর্বক জামা প্যান্ট খুলতে বাধ্য করে শারমিন ও কাদেরসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা। একপর্যায়ে নির্যাতনের মুখে হাফিজ তার পোশাক খুলতে বাধ্য হয়। তখন তাকে এলোপাতাড়ি পিটিয়ে ভিডিও ফুটেজ কোথায় বল এমন কথা বলতে বলতে রক্তাক্ত জখম করে কাদের। প্রতিবাদের একপর্যায়ে শারমিন জুতো দিয়ে পেটায় হাফিজকে। টানা ৪১ মিনিট বিবস্ত্র অবস্থায় হাফিজকে মারপিটের চিত্র ধারণ করে তা বিভিন্ন সোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয় কাদের । একপর্যায়ে পুলিশ হাফিজ ও শানরমিনকে থানায় নিয়ে যেয়ে আব্দুল কাদেরের দায়েরকৃত ২০১২ সালের পর্ণগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে চালান দেয় ।সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. জিয়াউর রহমানসহ কয়েকজন সাংবাদিকদের বলেন, আব্দুল কাদের মামলায় শারমিন আক্তার রিমিকে দ্বিতীয় স্ত্রী দাবি করলেও আসামীর কলামে তাকে খলিষাবুনিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া অনৈতিক সম্পর্ক করার জন্য শারমিন ও হাফিজুর রহমান হোটেল বৈশাখীতে এলে তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা হওয়ার কথা। অথচ অনৈতিক সম্পর্কের বাস্তবতা না পাওয়ায় পুলিশ ২৯০ ধারায় মামলা না নিয়ে শারমিনকে নিজের স্ত্রীর দাবিদার দেখানো আব্দুল কাদেরের দায়েরকৃত পর্ণগ্রাফি মামলার আসামী করেছে হাফিজকে। তবে কাদেরের মোবাইল ফোনে তালাকপ্রাপ্ত স্ত্রী শারমিনের আপত্তিকর ছবি থাকা ও তা ব্লাকমেইল করতে সাংবাদিক হাফিজকে সরবরাহ করার কারণে তার বিরুদ্ধে পুলিশ কেন পণ্যগ্রাফি আইনে মামলা নিলো না ? এ ছাড়া হোটেলে বিবস্ত্র করে হাফিজের উপর নির্যাতন ও তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আব্দুল কাদের, শারমিন আক্তার, আরিফ হোসেন, আব্দুস সালামদের বিরুদ্ধে কেন ডিজিটাল নিরাপত্তা আইনে ও পর্ণগ্রাফি আইনে মামলা হবে না? জামায়াত নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে প্রতিবেদন তৈরিতে তার আপত্তিকর ভিডিও চিত্র সাংবাদিকের ডকুমেন্ট সংগৃহীত থাকবে সেটাই স্বাভাবিক। এ বিষয় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান এর সাথে মুঠো ফোনে আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামপালে মহান মে দিবস পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যে মহান মে দিবস পালন করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ রামপাল উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সোনালী ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদ শেখ সাদীসহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

দাকোপে সহোদর ভাইয়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ প্রেসক্লাবে সহোদর ভাইয়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দাকোপ প্রেসক্লাব সেমিনার কক্ষে লিখিত ভাবে সংবাদ সম্মেলন পাঠ করেন জি, এম আজিজুল হক। সংবাদ সম্মেলনে নলিয়ানের মৃতঃ মোঃ শামছুল হক গাজী পুত্র জি, এম আজিজুল হক ত্রা লিখিত বক্তব্যে বলেন, ৫ নং সুতারখালী ইউনিয়নের বিবাহ তালাক রেজিষ্টার বা কাজী না থাকায় আমার ছোট ভাই চালনা পৌরসভার একাংশের কাজী ইমদাদুল হক জেলা রেজিষ্টার কর্তৃক ১২০ দিনের অতিরিক্ত দায়িত্ব পেলে আমি তার সহযোগী হিসাবে দায়িত্ব পালন করতে থাকি। তারই মধ্যে আমি ৫ নং সুতারখালী ইউনিয়নের কাজীর দায়িত্ব স্থায়ী করতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ হতে ডিও লেটার প্রাপ্ত হই। ইউ,পি চেয়ারম্যানের কাছ থেকেও মনোনয়ন প্রাপ্ত হই। তবে ইমদাদুল এ ব্যাপারে অভিজ্ঞতা থাকার কারনে তার কাছে আমি ডিও লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখি। কিন্তু ইমদাদুল আমাকে কাজী হওয়াতে সহযোগীতা করার জন্য এই শর্ত দেয় যে, সুতারখালী ইউনিয়নের রেজিষ্ট্রির মোট লভ্যাংশের অর্ধেক তাকে দিতে হবে। এ ব্যাপারে আমার কাছে যথেষ্ট প্রমান সহ কল রেকর্ড রয়েছে।
আমি তাতে রাজি না হওয়ায় ইমদাদুল অর্থের লোভের কারণে আমার ডিও লেটর সহ যাবতীয় কাগজপত্র আটকে রেখেছে দীর্ঘ পাঁচ বছর যাবত। যাতে আমি সুতারখালী ইউয়িনের স্থায়ী কাজী হতে না পারি। ইমদাদুল আমাকে স্থায়ী কাজী না বানিয়ে অর্থের লোভের কারণে সুতারখালী ইউনিয়নের মহসিন, রফিকুল এবং শাহীন এর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে দিয়ে অবৈধভাবে বিবাহ রেজিষ্টি করাচ্ছে। আমার কাছ থেকেও ৩০/০৬/২০১৯ ইং তারিখে অতিরিক্ত দায়িত্বের জন্য ২০ হাজার টাকা নিয়েছিল। যার লিখিত প্রমান রয়েছে। বিষয়গুলো বিভিন্ন জায়াগায় আমি জানালে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ফেসবুক ষ্ট্যাটাস সহ বিভিন্ন ভাবে কুৎসা রটনা এমনকি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন কাজী এমদাদুল হক মোটা অংকের টাকা নিয়ে অবৈধভাবে বাল্যবিবাহ করায় যার প্রমাণ তার কাছে থাকা ১৫, ২৩ নং বই তদন্ত করলে প্রমানিত হবে। তাছাড়া এমদাদুল শুন্য হাতে চালনায় এসে কয়েক বছর কাজীগিরি করে কোটি টাকার বাড়ি, অফিস, ব্যাংক-ব্যালেন্স কিভাবে তৈরী করল সেটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবী জানান। আমার বিরুদ্ধে খাতা চুরির মামলাও করেছে। কাজী ইমদাদুল সুতারখালী ইউনিয়নে তিন জনকে ফেজবুকে ও ঘোষনা দিয়ে আইন বর্হিভূত নিয়োগ দিয়েছে। তার নিয়োগকৃত ব্যাক্তির মাধ্যমে গতকাল আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি আইনের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করছি। এ ব্যাপারে অভিযুক্তকারী কাজী এমদাদুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তার ভাইয়ের সকল আনিতো অভিযোগ অস্বীকার করেন বলেন অভিযোগ গুলো সর্ম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন।

 

খুলনায় এসএমসি’র পরিবেশকদের পুরস্কার প্রদান ও পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
এসএমসির নতুন পণ্য স্মাইল বেবি ডায়াপার এর শীত ধামাকা অফারের অংশ হিসেবে বিজয়ী পরিবেশকদের পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল খুলনার সোনাডাঙ্গা এম. এ. বারী সড়কে এসএমসি’র খুলনা এরিয়া অফিসে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। একইদিন খুলনা বিভাগের পাঁচটি জেলার পরিবেশকদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার পরিবেশকরা এ অনুষ্ঠানে অংশ নেন।

এদিন স্মাইল শীত ধামাকা অফার (২১-২২) এ প্রথম পুরস্কার অর্জন করেছেন এসএমসি’র তেরখাদার পরিবেশক মফিজুর রহমান। প্রথম পুরস্কার হিসেবে তিনি ঢাকা-থাইল্যান্ড-ঢাকা ট্যুরের সুযোগ পেয়েছেন। দ্বিতীয় পুরস্কার ফ্রিজ জিতেছেন ফুলবাড়ি গেটের পরিবেশক সজীব রায়, তৃতীয় পুরস্কার এলইডি টিভি বিজয়ী হয়েছেন বাগেরহাটের চিতলমারীর পরিবেশক মো. রুবেল শেখ। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য পরিবেশকদের প্রত্যেককে শান্তনা পুরস্কার হিসেবে প্রেসার কুকার দেয়া হয়েছে।

এসএমসি খুলনা এরিয়া অফিসের সেলস ম্যানেজার মো. শাহীন আহসান এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ, মো. সাজ্জাদ হোসেন মোল্লা, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ, মো. শামসুল আরেফিন, সিনিয়র এক্সিকিউটিভ, সেলস ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং, আমিনুল ইসলাম, ডেপুটি ফিল্ড প্রোগ্রাম ম্যানেজার, ফিল্ড অপারেশনসহ এসএমসি’র অন্যান্য কর্মকর্তারা।

অবিলম্বে শ্রমিদের সকল ন্যায্য দাবি মেনে নিন- আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার (১মে) বিকাল তিনটায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্দোগে পাওয়ার হাউজ মোড় চত্বরে সকল বন্ধ মিল কারখানা চালু, রুগ্ন শিল্পকে সচল, সকল সেক্টরে শ্রমিদের মজুরি কমিশন ঘোষণা ও ২০ % মহার্ঘ ভাতার এরিয়া, প্রধান পাট শিল্প কারখানায় পিসি রেট শ্রমিকদের সমস্যার সমাধান, ব্যাটারীচালিত ইজিবাইক শ্রমিকদের সমস্যার সমাধান, সকল সেক্টরে শ্রমিকদের সমস্যার সমাধান ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এর লক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুহাঃ ইব্রাহিম খানের পরিচালনায় ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতকরা ৯৫% শ্রমিকরা আজ তাদের পরিবার স্বজন নিয়ে অনাহারে অধ্যাহারে জীবন যাপন করছেন, সরকার তাদের শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যাবস্হা করতে চরমভাবে ব্যার্থ হয়েছে আর শ্রমিকরা তাদের বেতন সহ ন্যায মজুরি হতে বঞ্চিত, অপর দিকে দ্রব্য মূল্যের উর্ধগতির কারনে শ্রমিকরা আজ দিশেহারা তাই অনতিবিলম্বে শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয় এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল সেক্টরের শ্রমিকদের ইসলামী শ্রমিক আন্দোলনের পতাকা তলে আসার জন্য সকলকে উদত্য আহবান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ, নগর সহ-সভাপতি শেখ মুহাঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, আ.হ.ম আব্দুর রহমান মিয়াজী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাঃ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি এস এম মারুফ হোসেন (বাবু), ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি বি ডি আর (অবঃ) আল-আমিন, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাঃ ইব্রাহিম খলিলুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ শেখ শাহীন, মোঃ পলাশ শিকদার, মোঃ মকবুল হোসেন, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, কে এম রশিদ আহম্মেদ, মোঃ রেজাউল করিম (রনি), মৌলভী মোঃ আল-আমিন গাজী, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ রবিউল ইসলাম (রবি), মোঃ আনিছুর রহমান, মোঃ নাসির উদ্দীন, মোঃ হায়দার শেখ, মোঃ সফিকুল ইসলাম, ডেকোরেটর মোঃ ইয়াছিন জোমাদ্দার, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, সদস্য মোঃ ইলিয়াছ হোসেন সুজন, মোঃ ওহিদুল ফকির, মোঃ ফারুক হোসেন, মোঃ আশরাফুল আলম লিটন, ছাত্রনেতা মাহদী হাসান মুন্না, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ ফয়সাল হোসেন, মোঃ আমিনুর রহমান, হাফেজ ওসামা।
শ্রমিক সমাবেশে ১০ দফা দাবি উত্থাপন করেন শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান ১। অবিলম্বে সকল বন্ধ মিল কল কারখানা চালু করতে হবে ২। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা বন্ধ করতে হবে ৩। আহত পঙ্গুত্ব শ্রমিকদের মাসিক ভাতা চালু করতে হবে ৪। শ্রমিকদের সকল বকেয়া বিল পরিশোধ করতে হবে ৫। শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে ৬। শ্রমিকদের জন্য গণ পরিবহন ব্যবস্থা করতে হবে ৭। শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে হবে ৮। সকল শ্রমিকদের রেশন ব্যাবস্তা চালু করতে হবে ৯। ব্যাটারীচালিত সকল রিক্সা ভ্যান পুলিশি হয়রানি থেকে বন্ধ করতে হবে ১০। সকল অটোরিকশা ভ্যানের লাইসেন্স ফ্রি করতে হবে।
সমাবেশ শেষে বিশাল এক র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

দাকোপে কাজী ইমদাদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
দাকোপ(খুলনা) প্রতিনিধি
দাকোপ প্রেসক্লাবে চালনা পৌরসভার একাংশের কাজী ইমদাদুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দাকোপ প্রেসক্লাব সেমিনার কক্ষে লিখিত ভাবে সংবাদ সম্মেলন পাঠ করেন জি, এম আজিজুল হক। সংবাদ সম্মেলনে নলিয়ানের মৃতঃ মোঃ শামছুল হক গাজীর পুত্র জি, এম আজিজুল হক ত্রা লিখিত বক্তব্যে বলেন, ৫ নং সুতারখালী ইউনিয়নের বিবাহ তালাক রেজিষ্ট্রার বা কাজী না থাকায় আমার ছোট ভাই চালনা পৌরসভার একাংশের কাজী ইমদাদুল হক জেলা রেজিষ্ট্রার কর্তৃক ১২০ দিনের অতিরিক্ত দায়িত্ব পেলে আমি তার সহযোগী হিসাবে দায়িত্ব পালন করতে থাকি। তারই মধ্যে আমি ৫ নং সুতারখালী ইউনিয়নের কাজীর দায়িত্ব স্থায়ী করতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ হতে ডিও লেটার প্রাপ্ত হই। ইউ,পি চেয়ারম্যানের কাছ থেকেও মনোনয়ন প্রাপ্ত হই। তবে ইমদাদুল এ ব্যাপারে অভিজ্ঞ থাকার কারনে তার কাছে আমি ডিও লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখি। কিন্তু ইমদাদুল আমাকে কাজী হওয়াতে সহযোগীতা করার জন্য এই শর্ত দেয় যে, সুতারখালী ইউনিয়নের রেজিষ্ট্রির মোট লভ্যাংশের অর্ধেক তাকে দিতে হবে। এ ব্যাপারে আমার কাছে যথেষ্ট প্রমানসহ কল রেকর্ড রয়েছে। আমি তাতে রাজি না হওয়ায় ইমদাদুল অর্থের লোভে আমার ডিও লেটারসহ যাবতীয় কাগজপত্র আটকে রেখেছে দীর্ঘ পাঁচ বছর যাবত। যাতে আমি সুতারখালী ইউয়িনের স্থায়ী কাজী হতে না পারি। ইমদাদুল আমাকে স্থায়ী কাজী না বানিয়ে অর্থের লোভে সুতারখালী ইউনিয়নের মহসিন, রফিকুল এবং শাহীন এর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে দিয়ে অবৈধভাবে বিবাহ রেজিষ্ট্রি করাচ্ছে। আমার কাছ থেকেও ৩০/০৬/২০১৯ ইং তারিখে অতিরিক্ত দায়িত্বের জন্য ২০ হাজার টাকা নিয়েছিল। যার লিখিত প্রমান রয়েছে। বিষয়গুলো বিভিন্ন জায়াগায় আমি জানালে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ফেসবুক ষ্ট্যাটাস সহ বিভিন্ন ভাবে কুৎসা রটনা এমনকি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন কাজী ইমদাদুল হক মোটা অংকের টাকা নিয়ে অবৈধভাবে বাল্যবিবাহ করায় যার প্রমাণ তার কাছে থাকা ১৫, ২৩ নং বই তদন্ত করলে প্রমানিত হবে। তাছাড়া এমদাদুল শুন্য হাতে চালনায় এসে কয়েক বছর কাজীগিরি করে কোটি টাকার বাড়ি, অফিস, ব্যাংক-ব্যালেন্স কিভাবে তৈরী করল সেটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবী জানান।

মহেশপুরে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সীমান্তবর্তী সামন্তা বাজারের ডাকবাংলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শবর্তী বাগদির আইট গ্রামের রাফেজা খাতুন ডাকবাংলা মোড়ে দাড়িয়ে ছিলো। হেলপার বিহীন বালি বোঝায় হঠাৎ ট্রাকটি পেছনের দিকে আসতে থাকে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে ওই নারী মৃত্যু হয়।
মহেশপুর থানা অফিসাস ইনচার্জ খন্দকার শামীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। মাঝ বসয়ী ওই নারী বাগদির আইট গ্রামের আফসার মন্ডলের মেয়ে।

ইন্দুরকানীতে টেন্ডার ছাড়াই কেটে নিচ্ছে রাস্তার ভালোগাছ
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মরাগাছ কাটার অজুহাত দেখিয়ে কেটে নিচ্ছে রাস্তার ভালোগাছ । মঙ্গলবার সরে জমিনে গেলে দেখা যায়, উপজেলার চাড়াখালী গ্রামের পত্তাশী কেয়ার রাস্তায় মরহুম ওসমান গনি শিকদারের বাড়ীর সামনে রাস্তার পাশের্^র পাশাপশি প্রায় ১৫টি বড় মেহগনি গাছ কেটে নিয়েছে ঠিকাদারের লোকজন। স্থানীয়রা জানান, রাস্তার দুই পাশের্^র মরা ও ঝঁকিপূর্ণ গাছগুলো কাটার কথা বলে ২/৩দিন যাবৎ বড় বড় মেহেগনি গাছ কেটে নিচ্ছে। শ্রমিকদের কাছে ভালো গাছগুলো কাটার কারণ জানতে চাইলে তারা জানান, বনবিভাগ থেকে লোক এসে আমাদেরকে গাছ দেখিয়ে গেছে । এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার বলার পরেও আইনি কোন পদক্ষেপ নেওয়া হয় নাই। মরা এবং ঝঁকিপূর্ণ গাছের অজুহাতে উপজেলার বিভিন্ন রাস্তায় প্রায়ই চলছে ভালোগাছ কর্তন।
স্থানীয় চাড়াখালী গ্রামের ইকবাল সিকদার বলেন, কিছুদিন আগে গাছগুলো কেটে নেওয়ার সময় পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে এসে পরলে আমরা তার কাছে বললে সে গাছ কাটা সম্পর্কে জানতে চাইলে শ্রমিকরা কিছুই জানেন না বলে জানান। তারা বলেন বন বিভাগের লোক এসে দেখিয়ে গেছে। তখন তিনি গাছ কাটতে নিষেধ করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছাড়া গাছ কাটতে নিষেধ করেন। এরপরেও আবারও দফায় দফায় রাস্তার ভালো ভালো গাছগুলো বনবিভাগের টেন্ডারের অজুহাত দেখিয়ে কেটে নিচ্ছে
ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার জানান, আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও বিভিন্ন অজুহাত দেখিয়ে গাছ কেটে নিচ্ছে ।

জেলা বন বিভাগ কর্মকর্তা নির্মল কুমার দত্ত জানান, এখন গাছগুলো কেটে নিচ্ছে যা সম্পুর্ন অবৈধ । আমি একজন লেবারকে জিজ্ঞাসাবাদ করি তখন সে বলে শংকরপাশা গ্রামের জামাল হোসেন নামে একব্যক্তি গাছগুলো কাটতে বলেছে । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং কর্তন গাছগুলো জব্দ করা হয়েছে।

কেশবপুরে সাগরদাঁড়ি কপোতাক্ষ ফিউচার পার্কের মালিক কে ২০ হাজার টাকা জরিমান
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা কপোতাক্ষ ফিউচার পার্কে বিভিন্ন সময়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। অনৈতিক কাজের জন্য তারা এই পার্ক বেছে নিয়েছে। যে কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে অবস্থিত ওই পার্কে গেলে সাধারণ মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওই পার্কের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্কুল ও কলেজের উঠতি বয়সি ছেলে-মেয়েদের নষ্ট হওয়ার স্থানে পরিণত হয়েছে এ পার্কটি এমন মন্তব্য করেন এলাকাবাসী। পার্কটির পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে আহ্বান জানিয়েছেন তারা।#

ডাচ-বাংলা ব্যাংক আড়ংঘাটা এজেন্ট শাখা গ্রাহদের টাকা উধাও
খবর বিজ্ঞপ্তি
খুলনা রিজিওনাল শাখার আওতাধীন ডাচ-বাংলা ব্যাংক (এজেন্ট মুন- মানহা) আড়ংঘাটা, দীর্ঘদিন যাবৎ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু গত ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে হঠাৎ পূর্ব ঘোষনা ছাড়াই ব্যাংকটি বন্ধ দেখা যায় এবং গ্রাহকরা তাদের লেন-দেন করতে গিয়ে এ বিষয়ে অবগত হয়। পরবর্তীতে এ বিষয়ে গ্রাহকগন লিখিতভাবে খুলনা রিজিওনাল শাখাকে অবগত করে এবং টাকা লোপাটের বিষয়ে প্রাথমিক পর্যায়ে কয়েকটি পত্রিকা ও চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। পরবর্তীতে এ বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কি পরিমান টাকা খোয়া গেছে সেটা ডাচ-বাংলা ব্যাংক হেডঅফিস ঢাকার প্রতিনিধিগন রিজিওনাল শাখার মারফত গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে খুলনা অফিসে গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের নিকট সংরক্ষিত কাগজপত্র যাচাই বাছাই করেন ও গ্রাহকদের লোপাট হওয়া আনুমানিক ১ কোটি টাকা অতিদ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন একই সাথে খুলনা রিজিওনাল শাখাকে টাকা ফেরতের বিষয়ে নির্দেশনা দেন।
উক্ত নির্দেশনার আলোকে খুলনা রিজিওনাল শাখার সিনিয়র ম্যানেজার জনাব এ এইচ এম কামরুজ্জামান কয়েক দফা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সাথে বৈঠক করেন ও মৌখিক সময় নেন। সর্বশেষ গত ১১ মার্চ ২০২৩ইং তারিখে ডাচ-বাংলা ব্যাংক (এজেন্ট মুন মানহা) এর সত্ত্বাধিকারী মো: সোহেল মাহমুদ ও কর্মকর্তা মো: হান্নান এর সহিত আর.এম জনাব এ এইচ এম কামরুজ্জামান আলোচনা করে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ৩০০ টাকা সমমানের তিনটি স্ট্যআম্পএ লিখিতভাবে লোপাটকৃত টাকার স্বীকারোক্তি ও ১১/০৪/২০১৩ইং তারিখের মধ্যে সমুদয় টাকা ফেরত দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়। গত ১১/০৪/২০১৩ইং তারিখে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আর.এম জনাব এ এইচ এম কামরুজ্জামান রিজিওনাল শাখা নিরালা, খুলনাতেও কয়েকজন গ্রাহককে ডেকে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করেন। তিনি বলেন যে, “এ বিষয়ে তিনি দায়বদ্ধ নন”। পরবর্তীতে গ্রাহকগনের পক্ষ থেকে আমি মো: কামাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে লেখালেখি করলে আর.এম জনাব এ এইচ এম কামরুজ্জামান আমাকে ফোন দিয়ে বলেন “আপনি তো সামাজিক যোগযোগ মাধ্যমে লেখালেখি করছেন এটা করে কি আপনি টাকা ফেরত পাবেন, যদি পারেন তো টাকা ফেরত নিয়েন আমার এ বিষয়ে কোন দায় নেই”। যার অডিও রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। অদ্যবধি প্রাপ্ত তথ্যানুযায়ী ৬০/৬৫ জন গ্রাহক উক্ত শাখা কর্তৃক সর্বস্ব খুইয়ে দুর্বিসহ ভাবে জীবন যাপন করছে।
ডাচ-বাংলা ব্যাংক (এজেন্ট মুন-মানহা) আড়ংঘাটা শাখা কর্তৃক লোপাট হওয়া সমুদয় টাকা দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা ফেরত পেতে পারি সে বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।

নড়াইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস-২০২৩ পালিত
মো:তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (২মে) সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালী, বৃক্ষ রোপন, কেককাটাসহ আলোচনাসভার আয়োজন করা হয়। সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন অফিস চত্বরে বৃক্ষ রোপন করা হয়। পরে সিভিল সার্জনের সভা কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক সেলিম ভূইয়া, ডাঃ সুজল কুমার বকশী, ডাঃ সুব্রত সাহা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকশ চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক মো: নাজমুল হুদা, আমিনুর রহমানসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, ডাক্তার এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

ভারতে ২ বছর সাজাভোগের পর ৩ ভাইসহ ৪ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোষ্ট
বেনাপোল প্রতিনিধি
ভারতে ২ বছর সাজাভোগের পর ৩ সহোদর সহ ৪ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার (০২ মে) রাত আটটায় সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসরা যুবকরা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের লুৎফর আলীর ছেলে হায়দার আলী (২৬), এমদাদুল আলী (২৪) ও হাসান আলী খান (২২) ও একই থানা জেলার গোয়ালবাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে সাইফুল ইসলাম (২৭)। ভারতের হায়দারাবাদ এলাকায় অবৈধভাবে বসবাস করার অপরাধে আটক করে সে দেশের পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের দু’বছরের সাজা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ফেরত আসা যুবকরা যশোরের বিভিণ্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতের হায়দারাবাদ পুলিশ কর্তৃক আটক হয় তারা। পরে আদালত তাদের দু বছরের সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আজ রাতে তাদের দেশে ফেরত আনা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, ফেরত আসা চার যুবককে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য।

স্মার্ট মাগুরা বিনির্মানে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নওয়াব আলী মাগুরা:
স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট মাগুরা বিনির্মানে করণীয় শীর্ষক কর্মশালা ২ মে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন মাগুরার এডিসি সার্বিক আব্দুল কাদের,সহকারি কমিশনার শেখ নওশাদ হাসান, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ। কর্মশালায় উপস্থিতিরা গ্রুপ ভিত্তিক স্মার্ট মাগুরা বিনির্মানে মতামত প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন শালিখা মাগুরা।

চুয়াডাঙ্গার জীবননগর ভাইর বাড়ি থেকে বোনের লাশ উদ্ধার
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ভাইয়ের বাড়ির একটি বন্ধ কক্ষ থেকে বোনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়,সোমবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে জীবননগর পৌর এলাকায় কোর্টপাড়া মুত বিল্লাল হোসেনের ছেলে মজিবর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে আপন বোন উম্মে কুলসুম (৩৫) র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এলাকাবাসি বলেন,কুলসুম প্রতিবন্ধী ছিল। পরিবারের সদস্যদের অযত্ন, অবহেলা ও অবজ্ঞার কারণে তাঁর মৃত্যু হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ আঃ নাসির উদ্দিন জানান, রাতে এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে কোটপাড়া তার ভাই মজিবর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে কুলসুমের পচা দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কুলসুম মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে তার ভাই মজিবরের বাড়ির একটি কক্ষে আটকে রাখতো। এদিকে ঘরের ভেতর থেকে পচা-দুর্গন্ধ বের হলে তা বাড়ির লোকজনসহ স্থানীয় লোকজন ঘরে ঢুকে কুলসুমের অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশের একটি দল সরেজমিন বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। মজিবরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে,বাগেরহাট উপজেলা প্রেস ক্লাব এর যাত্রা শুরু
বাগেরহাট প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১মে আর্ন্তাতিক শ্রমিক দিবসে যাত্রা শুরু হলো বাগেরহাট উপজেলা প্রেস ক্লাব । সোমবার (১ মে) সকালে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাব অভিষেক হয়। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি, এস, এম জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্টএক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সাংবাদিক আজাদ রশিদীর উপস্থাপনায় অনুষ্ঠানে , কমিটির অনন্যরা হলেন সাংবাদিক শিকদার রেজাউল কবির সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আজাদ রশিদী সহ সভাপতি,এস এম মাহামুদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক সরদার আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ সোহেল অর্থ সম্পাদক, সোহরাব হোসেন রতন দপ্তর সম্পাদক, সাজ্জাদ হোসেন লিমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ মনজিল হাওলাদার ক্ত্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক,কার্যনির্বাহী মোঃ মজনু শেখ, মোঃ সাইফুল্লাহ, মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অভয়নগরে ট্রেনে কেটে কিশোরের মৃত্যু
বিশেষ প্রতিনিধি
অভয়নগর নওয়াপাড়া বেতার এলাকায় ট্রেনে কেটে ইবাদুল (১৮) নামের এক কিশোর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫ টার সময় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনা গামী মহানন্দা’র সাথে ওই যুবকের ধাক্কা লাগলে ঘটনা স্থানেই সে নিহত হয়। নিহত যুবক নওয়াপাড়া বেতার এলাকার রেল লাইন এর পাশের বাসিন্দা নাজির হোসেনে ছেলে।
নওয়াপাড়া রেল স্টেশন ছোট বাবু অনুপ মন্ডল বলেন, মহানন্দা’র গার্ড আমাকে জানিয়েছিল। ঘটনা স্থলে আমার গেটম্যান পাঠিয়েছিলাম কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।

 

আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়ন ফর্ম সংগ্রহ প্রসঙ্গে
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি নির্বাচনে আগুয়ান-৭১ মনোনীত তরুণ মেয়র প্রার্থী আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: আব্দুল্লাহ চৌধুরী (২৫), আগামীকাল ০৩ মে, ২০২৩ তারিখে দুপুর ১২টায় সাংগঠনিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে। সংবাদকর্মী হিসেবে আপনার উপস্থিতি কামনা করছি।
ইতোপূর্বে আগুয়ান-৭১ সিটি কর্পোরেশন থেকে বেহাত হতে চলা অধিকারগুলোকে পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। আগুয়ান-৭১ বিশ্বাস করে খুলনা সিটি কর্পোরেশনের মূল চালিকাশক্তি খুলনা শহরের নাগরিকগণ। সিটি কর্পোরেশনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ ও নাগরিকদের ভোগান্তি কমিয়ে নগরীর উন্নয়ন আগুয়ান-৭১ এর মূল লক্ষ্য।

 

‘আমার ছেলেকে কেন আটক করা হয়েছে’ বলেই মায়ের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস এলাকায় ছেলেকে পুলিশ আটক করেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোদেজা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামের নূর ইসলামের স্ত্রী ও আটককৃত ছেলে মহসিনের মা।
এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিবনগর গ্রামের নূর হোসেনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মহাসিন (২৫) একটি মিনিট্রাকে কলা নিয়ে দর্শনা-মুজিবনগর সড়ক দিয়ে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রবাস গ্রাম নামক স্থানে নাটুদহ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিউর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা কলাভর্তি ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। তখন কলা ব্যবসায়ী মহাসিন মোবাইল ফোনে তার আটকের বিষয়টি মাকে জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মা খোদেজা বেগম ও তার বোন। পুলিশের কাছে জানতে চান তার ছেলেকে কেন আটকানো হয়েছে। পুলিশ বলে সন্দেহ হিসেবে তল্লাশি করা হচ্ছে। এ শুনে তার মা ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে যান।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আজিবর রহমান জানান, রোববার রাতে মহাসিনের আটক খবর পেয়ে তার মা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তার ছেলেকে দেখে সেখানেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়। সোমবার বিকালে তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাটুদহ ক্যাম্প ইনর্চাজ এসআই মশিউর রহমান এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, রোববার রাতে মুজিবনগর সড়কের চন্দ্রবাস গ্রামে মহাসিন নামের এক কাঁচামাল ব্যবসায়ীর একটি কলাভর্তি ট্রাক ব্যারিকেড দেওয়া হয়। ট্রাকটি তল্লাশি করে কোনো কিছু না পেয়ে ছেড়ে দিই। পরে আমরা পাশের একটি দোকানে বসা ছিলাম। এমন সময় মহাসিনের মা খোদেজা বেগম ঘটনাস্থলে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার রাতে আমি শুনেছি। নাটুদহ পুলিশ সদস্যরা চন্দ্রবাস এলাকায় ছিলেন। কিছু আছে কিনা দেখছিল পুলিশ। পুলিশ সদস্যের প্রতি কোনো অভিযোগ নাই।

শিশুর গলায় ১৩ দিন আটকে ছিল লোহার ওয়াসার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ওয়ালিদ নামের এক শিশুর গলা থেকে লোহার একটি ওয়াসার বের করা হয়েছে। ওয়াসারটি দীর্ঘ ১৩ দিন শিশুর গলায় আটকে ছিল।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল কোনো অস্ত্রোপচার ছাড়াই ওয়াসারটি অপসারণ করেন।

শিশু ওয়ালিদ (৪) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কৃষক জামাল উদ্দিনের ছেলে। গত ২৭ রমজান খেলার সময় শিশু ওয়ালিদের গলায় লোহার একটি ওয়াসার আটকে যায়।

শিশু ওয়ালিদের চাচাতো ভাই আশিকুর রহমান বলেন, ওয়ালিদের গলায় ওয়াসার আটকানোর বিষয়টি কেউ জানত না, সেও কাউকে জানায়নি; কিন্তু গলা ব্যথার কথা বলে বমি করতে থাকে সে। এরপর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় তার। খুব দুর্বল হয়ে পড়ে। ঈদের পরদিন ওয়ালিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানান, তার শিরায় টান লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যাবে। তখন কিছুটা সুস্থতাবোধ করায় তিন দিন পর সদর হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয় তাকে। কয়েক দিন পানি ছাড়া কোনো কিছুই সে খায়নি।

তিনি বলেন, সোমবার সকালে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওয়ালিদ। ওই দিনই তাকে নেওয়া হয় চুয়াডাঙ্গার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হেলথ এইড মেডিকেল সেন্টারে। সেখানে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আল ইমরান জুয়েলের ব্যক্তিগত চেম্বারে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দেখতে পান তার গলায় লোহা জাতীয় কিছু আটকে আছে। পরে দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার ছাড়াই আটকে থাকা লোহার ওয়াসারটি অপসারণ করেন।

 

এ ব্যাপারে ডা. আল ইমরান যুগান্তরকে বলেন, সোমবার সকালে শিশুটিকে আমার ব্যক্তিগত চেম্বারে নিয়ে আসে পরিবারের সদস্যরা। অসুস্থতার কারণে শিশুটির ঘাড় কাত হয়ে পড়েছিল। প্রথমে আসল সমস্যা কেউই বুঝতে পারেনি। পরে আমি পরীক্ষা-নিরীক্ষার পর দেখতে পাই শিশুটির গলার ভেতরে গোলাকার কী যেন আটকে আছে। পরে আমার সহযোগীদের নিয়ে বিনা অস্ত্রোপচারে লোহার ওয়াসারটি অপসারণ করতে পেরেছি।

তিনি বলেন, দীর্ঘ ১৩ দিন শিশুটির গলায় আটকে ছিল ওয়াসারটি। আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই শিশুটির গলা থেকে ওয়াসারটি অপসারণ করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে।

রেলিং ভাঙলেও শুরু হচ্ছে না সেতুর কাজ, ভোগান্তিতে পথচারীরা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বেত্রবতী নদীর ওপর নির্মিত পুরোনো সেতুটি ভেঙে নতুন করে সেতুটি নির্মানের উদ্দেশ্যে ইতোমধ্যে রেলিং ভেঙে ফেলা হলেও নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। তবে গত কয়েক মাস ধরে ঝুঁকি নিয়ে এ সেতুটির ওপর দিয়ে প্রতিনিয়ত চলছে হাজার হাজার ভারি যানবাহন ও জনসাধারণ। ফলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় জনসাধারণ।
সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বেত্রাবতী নদীর ওপর সেতুটির অবস্থান। কলারোয়া উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে বেত্রাবতী। নদীর পূর্ব পাশে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। পশ্চিম পাশে ছয়টি ইউনিয়ন, উপজেলা সদর ও পৌরসভার তিনটি ওয়ার্ড। নদীর দুই পাশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে কলারোয়া বাজার এলাকার সেতুটি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কলারোয়া বাজার এলাকায় বেত্রাবতী নদীর ওপরের সেতুটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের সেতুটির নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ছয় কোটি ৪৮ লাখ টাকা। কাজটি পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ১৪ এপ্রিল সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি শেষ হওয়ার কথা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর।

ঝুকিপূর্ণ ব্রীজের বিষয়ে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কামাল রেজা বলেন, সেতুর নির্মাণ কবে শুরু হবে, তার কোনো ঠিক নেই। অথচ গত বছরের এপ্রিলে সেতুর এক পাশের সম্পূর্ণ এবং অন্যপাশের কিছুটা রেলিং ভেঙে ফেলা হয়েছে। ভাঙা রেলিংয়ের এ সেতু দিয়ে মানুষ ও গাড়ি যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, বেত্রাবতী নদীর পশ্চিম পাশের ছয়টি ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডসহ কেশবপুর, মনিরামপুর ও তালা উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন কলারোয়া বাজার এলাকার ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ হাজার চার থেকে পাঁচ হাজার প্রাইভেটকার,মাইক্রোবাস, মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি চলাচল করে।

এ বিষয়ে কলারোয়া নাগরিক কমিটির অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবীব বলেন, প্রতিদিন ভোর থেকে হাজারো মানুষ ও শিক্ষার্থী সেতু পার হন। কয়েক মাস ধরে নদীর ওপর সেতুর রেলিং ভেঙে রাখা হয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে রয়েছে। অনতিবিলম্বে সেতুটির কাজ শুরু করার জন্য তিনি উর্দ্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবি রাখেন।

সওজের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ২০২১ সালের ৬ এপ্রিল নদীর দুই পাশের ১ একর ৭৬ শতক জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছিল, ওই সেতুর পাশ দিয়ে সাময়িকভাবে চলাচল করার জন্য বেইলি সেতু করার জন্য। সেটি করার পর রেলিঙের কিছু অংশ ভেঙে ফেলা হয়। কিন্তু জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় কাজ শুরু করা যায়নি। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা ঝুকিপূর্ণ ব্রীজটির কাজ শুরু করতে পারব।

স্থানীয় জটিলতার কারণে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে সওজের কাছে জমি হস্তান্তর করতে পারবেন।

প্রতিপক্ষের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু, লাশ নিয়ে মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও পেট্রোল ঢেলে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দিনু মন্ডল ও আক্তার মন্ডলের মৃত্যু হয়েছে। হত্যার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে লাশ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত ও আহতদের পরিবার, তাদের স্বজন ও স্থানীয়রা।

মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী গ্রামে নিহতদের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে শত শথ মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ১টার দিকে চিলমারীর তাদের মরদেহ এসে পৌঁছায়। নৃশংস হত্যাকাণ্ডে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ। সকাল ১০টার দিকে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের দাফন করা হয়। তাদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজন ও প্রতিবেশীরা। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিছিলে বিক্ষোভকারীরা বলেন, নৃশংসভাবে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিনু ও আক্তার মন্ডলকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

নিহত আক্তার মন্ডল (৪০) চিলমারী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এবং দিনু মণ্ডল (৬৫) একই গ্রামের দবির মণ্ডলের ছেলে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৩০ এপ্রিল) সকালে আক্তার মন্ডল এবং একইদিন রাতে দিনু মন্ডল মারা যান।

বর্তমানে প্রতিপক্ষের দেওয়া আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় একই গ্রামের ফারুক মণ্ডল (২২) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আব্দুর রহমান কাজীর ছেলে সাইদুল কাজী (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বিশু মণ্ডলের ছেলে ফজলু ডাক্তার ঢাকা পঙ্গু হাসপাতালে এবং জখম ও দগ্ধ প্রায় ১০ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় গত শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে মোজাম মণ্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেদিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। গ্রেপ্তার আসামিদের সবাইকে রোববার (৩০ এপ্রিল) দুপুরে জামিন দিয়েছেন আদালত।

মানববন্ধনে বক্তারা ও নিহতের স্বজনরা বলেন, পুড়িয়ে হত্যার উদ্দ্যেশ্যে প্রতিপক্ষের লোকজন আমাদের বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় ২৫ জনকে গুরুতর আহত করে। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল ও দিনু মন্ডল ঢাকায় মারা গেছে।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপের লোকজনদের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ। এতে ৫ জন গুরুতর দগ্ধসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মানববন্ধনে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিপক্ষের পেট্রোল বোমার অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে ও প্রায় ২৫ জন গুরুতর আহত হয়েছেন। যে রাস্তা নিয়ে বিরোধের সূত্রপাত। সেই সমস্যা নিয়ে আমি তিনবার বৈঠক করেছি। সমাধানের চেষ্টা করেছি, কিন্তু একটা পক্ষ শান্তি ও সমাধান চাইনি। তারা বাড়িঘরে আগুন দিয়ে দুটি মানুষকে হত্যা করলো। এই বর্বরোচিত পৈশাচিক ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্ত সবার শাস্তি চাই।’ নিহত ও আহতদের পরিবার সহ উপস্থিত এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অগ্নিদগ্ধ আক্তার মন্ডল ও দিনু মন্ডল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তাদের দাফন সম্পন্ন হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।