দিঘলিয়া প্রতিনিধি।।
সড়ক বিভাগ খুলনার অধীন দিঘলিয়া (রেলিগেট – নগরঘাট) ফেরীঘাট হতে পারাপারকারী যানবাহনের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইজারা প্রাপ্তির পর থেকে মোঃ ফিরোজ মোল্লা রশিদ ছাড়া জোর পূর্বক ভাবে অতিরিক্ত টোল আদায় করছে। ফেরী সহ উভায় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা থাকলেও তা দেখা যায়নি।রেলিগেট পাড়ে চাঁদাবাজি ও ফেরীর অতিরিক্ত টোল বন্ধ এবং ইজারা বাতিলের জন্য সড়ক ও জনপথ বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে জানাযায়, সড়ক বিভাগ খুলনার অধীন দিঘলিয়া (রেলিগেট – আড়ুয়া- গাজীরহাট) তেরখাদা সড়কের নগরঘাট ফেরীঘাট হতে পারাপারকারী যানবাহনের টোল আদায়ের জন্য ২০২২- ২০২৩, ২০২৩ – ২০২৪ ও ২০২৪ – ২০২৫ অর্থ বছরের জন্য মেসার্স ফারদিন ষ্টোন বাজার নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা প্রদান করা হয়, যার প্রোপাইটর মোঃ ফিরোজ মোল্লা। ইজারা প্রাপ্তির পর থেকে ফেরীর পারাপারকৃত যানবাহন হতে রশিদ ছাড়া জোর পূর্বক অতিরিক্ত টোল আদায় করছে। টোলের রশিদ চাইলে হুমকি- ধামকি প্রদান করেন। ফেরী সহ উভয় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নর্দেশনা থাকলেও তা দেখাযায়নি। বর্তমান টোলের তালিকা অনুযায়ী যানবাহনের ভাড়া হেভী ট্রাক (বোঝাই/খালি) ১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫০ টাকা, বড় বাস ৪৫ টাকা, মিনি ট্রাক ৩ টন পর্যন্ত লোড ধারন সক্ষম ৪০ টাকা, পাওয়ার ট্রিলার / ট্রাক্টর ৩০ টাকা, মাইক্রো বাস ২০ টাক, পিকআপ, প্রাইভেই জীপ ২০ টাকা, সিডাব কার ১৫ টাকা, অটো টেম্পো/সিএনজি অটোরিকশা/অটোভ্যান/ব্যাটারী চালিত ৩ চাকার যান ৫ টাকা।
সড়ক বিভাগের তালিকা অনুযায়ী ভাড়া নেওয়ার কথা থাকলেও সে নির্দেশনাকে বৃদ্ধা অঙ্গুলি দেখিয়ে ইজারাদার ফিরোজ মোল্লা ভয়ভীতি প্রদর্শন করে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন হেভী ট্রাক (বোঝাই/খালি) ৯০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫০০ টাকা, বড় বাস ১২০০ টাকা, মিনি ট্রাক ৩ টন পর্যন্ত লোড ধারন সক্ষম ৮০০ টাকা, পাওয়ার ট্রিলার / ট্রাক্টর ৪০০ টাকা, মাইক্রো বাস ৫০০ টাক, পিকআপ/প্রাইভেই জীপ ৪০০ টাকা, সিডান কার ৪০০ টাকা, অটো টেম্পো/ সিএনজি অটোরিকশা/অটোভ্যান/ব্যাটারী চালিত তিন চাকার যান ৪০ টাকা হারে অতিরিক্ত কয়েক গুণ বেশি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
নগরঘাটের রেলিগেট পাড়ে ফেরীতে পারাপার কৃত মালামালের গাড়ি থেকে সিদ্দিক মুন্সি ও দেলোয়ার জোর করে চাঁদা আদায় করছে ফেরীর ইজারাদার ফিরোজ মোল্লার নির্দেশে। ফেরীতে পারাপারকৃত মালামালের গাড়ি ও যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধ ও ইজারা বাতিলের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা।
উল্লেখ্য দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার গত ২০/৪/২০২৩ ইং তারিখ ফেরীর ইজারাদারের লোকেরা রশিদ ছাড়া অতিরিক্ত টোল উত্তলন করছে এবং রেলিগেট পাড়ে চাঁদাবাজির অভিযোগে ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা পায়ে মৌখিক ভাবে সর্তক করেন। ফেরী সহ উভয় পাড়ে টোলের তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দিলেও ইজারাদার ও চাঁদা আদায় কারীরা মানছেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ।
উপজেলার মাসিক আইন -শৃঙ্খলা সভায় গত ২৬ এপ্রিল নগরঘাটা ফেরীতে অতিরিক্ত টোল আদায় ও রেলিগেট পাড়ে চাঁদাবাজির বিষয় উত্থাপিত হলে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী নগরঘাটা ফেরীতে রশিদ ছাড়া অতিরিক্ত টোল আদায় ও রেলিগেট পাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনগত ব্যবস্থাগ্রহণের নির্দেশদেন।











































