Home খেলাধুলা বিশ্বকাপে ঘরের মাঠে যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপে ঘরের মাঠে যাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

10

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বরাবরই বড় এক নাম। সম্প্রতি কাতার থেকে বিশ্বকাপ জয় করে ফিরেছে মেসি-ডি মারিয়ারা। এবার তাদের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবাদের ফুটবল বিশ্বকাপ। যেখানে স্বাগতিক আলবিসেলেস্তেরা। যদিও টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার কথা ছিল না আর্জেন্টাইন যুবাদের। কারণ তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়।

কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) টুর্নামেন্টটির মূল আয়োজক ইন্দোনেশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজন করার অধিকার ছিনিয়ে নিলে স্বাগতিক হওয়ার আহ্বান জানায় আর্জেন্টিনা। আর সেই সুযোগ কোয়ালিফাই না করেও বিশ্বকাপে খেলার সুযোগ চলে আছে আলবিসেলেস্তে জুনিয়রদের।

ইতোমধ্যে বিশ্বকাপের স্বাগতিক আর্জেন্টিনা হ্যাভিয়ের মাসচেরানোর অধীনে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড। ৩৩ সদস্যের স্কোয়াডে আলবিসেলেস্তেদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী খেলোয়াড় আলেজান্দ্রো গার্নাচোকে নিয়ে। কেননা ক্লাবটি গার্নাচোকে ছাড়তে নারাজ। আর গার্নাচোও ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। তাই আর্জেন্টিনাও তাকে ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রেখেছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তাকে পায় কিনা স্বাগতিকরা।

বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ এ তে। যেখানে বাকি প্রতিপক্ষরা হলো উজবেকিস্তান, গুয়েতেমালা ও নিউজিল্যান্ড। স্বাগতিকদের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২০ মে উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে ঘরের মাঠ সান্তিয়াগো দেল এস্তেরিওতে।

২৩ মে একই মাঠে গুয়েতেমালার বিপক্ষে মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে। আর ২৬ মে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে।

৩৩ সদস্যের আর্জেন্টিনার প্রাথমিক দল
ফেদেরিকো গোমেস গার্থ, ফ্রাঙ্কো হেরেরা, ভ্যালেন্টিনো গোমেক, ফেলিপ সানচেজ, থমাস প্যালাসিওস, থমাস অ্যাভিলেস, লাউতারো দি ললো, রেনজো মালাঙ্কা, স্যামুয়েল লুসেরো, জুলিয়ান অডে, ভ্যালেন্টিনো বারকো, ফ্রাঙ্কো কার্বোনি, রোমান ভেগা, অগাস্টিন গিয়া, ইউলিসেস সিকিওলি, ব্রায়ান আগুইলার, ম্যাক্সিকো পেরোন, ইগনাসিও মিরামোন, ফেদেরিকো রেডন্ডো, জিনো ইনফ্যান্তিনো, নিকো পাজ, খ্রিস্টান অর্ডোনেজ, ফ্যাকুন্ডোর বুওনানোত্তে, ভ্যালেন্টিন কার্বোনি, আলেজান্দ্রো গার্নাচো, ব্রায়ান আগুয়েরো, বেঞ্জামিন ডোমিংগুয়েজ, লুকাস বেসোজি, মাতিয়াস সোলে, হুয়ান কার্লোস গাউতো, লুকা রোমেরো, আলেহো ভেলিজ ও ইগনাসিও মায়েস্ত্রো পুচ।