Home আঞ্চলিক পাইকগাছায় আগুনে বসত ঘর পুড়ে ছাই : ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

পাইকগাছায় আগুনে বসত ঘর পুড়ে ছাই : ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

15

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্ৰামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মঈন জানান, রোববার রাত ৮ টার দিকে বৈঁতিক চুলায় ভাত রান্না করছিল। সেখান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়। পরে পাশে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। এ সময় সেটি ফেটে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছয় থেকে সাত ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনে। তার ভিতর পার্শ্ববর্তি আরো ১০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাতে প্রায় ১০ লক্ষ টার মত ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু পরিদর্শন করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অসতর্কতার কারণে আগুন লাগে। সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের নিয় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তুু তার ভিতর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পাইকগাছা কয়রায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় সাতক্ষীরা জেলা থেকে ফায়ার সার্ভিস দল আসার আগেই সেটি পুড়ে ছাই হয়ে যায়।