Home আঞ্চলিক উন্নয়ন কমিটির সভায় খুলনা দিবসের আজকের কর্মসূচী সফল করার আহবান

উন্নয়ন কমিটির সভায় খুলনা দিবসের আজকের কর্মসূচী সফল করার আহবান

12

খবর বিজ্ঞপ্তি।।
আজ ২৫ এপ্রিল মঙ্গলবার খুলনা দিবস, খুলনা জেলার ১৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি পালনের জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ০৯:৩০টায় খুলনা দিবসের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন অনুষ্ঠান। এদিকে খুলনা দিবসের কর্মসূচী সফল করার লক্ষ্যে অদ্য ২৪ এপ্রিল সোমবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় দলমত নির্বিশেষে খুলনার সকল শ্রেণী-পেশার মানুষকে খুলনা দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামান পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মিজানুর রহমান জিয়া, পরিবেশ সম্পাদক এস.এম ইকবাল হোসেন বিপ্লব, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আজম খান, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, আফজাল হোসেন রাজু, মুন্সী জাকির হোসেন, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল হান্নান, প্রমিতি দফাদার প্রমুখ।