Home আঞ্চলিক অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে: হেলাল

অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে: হেলাল

12

খবর বিজ্ঞপ্তি।।
দেশ আজ এক মহাবিপর্যয়ে নিপতিত। ভোট ডাকাতির মাধ্যমে নিশিরাতের সরকার ক্ষমতায় এসে দেশকে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সরকারি দলের লাগামহীন দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি ও খুনখারাবির প্রধান কারণ দেশের গণতন্ত্রহীনতা ও বিচারহীনতা। দেশকে এই মহাবিপর্যয় থেকে বাঁচাতে বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারকে হটাতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন কর্তৃত্বপরায়ণ অনির্বাচিত সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা কাউকে কথা বলতে দিতে চায় না। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছে তাই করছে। এইভাবে একটি দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না।
শনিবার (২২ এপ্রিল) খুলনা কারাগারে বন্দি বিএনপি নেতাকর্মীদের সাথে সাক্ষাত শেষে কারাগারের বাহিরে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সাবেক ছাত্রনেতা হেলাল আরো বলেন, এই সরকারকে আর সুযোগ দেয়া যাবে না। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমাদের লক্ষ্য এক, এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অবিলম্বে এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা খান জুলফিকার আলি জুলু, চৌধুরী কওসার আলী, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, এনামুল হক সজল, মুজিবুর রহমান, কে এম হুমায়ুন কবির, শফিকুল ইসলাম টিপু, আরিফুর রহমান, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম বাচ্চু, হুমাই মোল্লা, হাবিবুর রহমান বেলাল প্রমূখ। কারাগারে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বিএনপি নেতৃবৃন্দ খুলনা নগরী ও জেলার কারাগারে বন্দি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পরিবার পরিজনের সাথে সৌজন্য সাক্ষাতে যান। এরআগে বিএনপি নেতা আজিজুল বারি হেলাল আইচগাতি কলেজ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মহানগর বিএনপি নেতার পুত্রের ওপর সন্ত্রাসী হামলা: ক্ষোভ ও নিন্দা

খুলনা মহানগর বিএনপি’র সদস্য গাজী আফসার উদ্দিন এর ছেলে আবিদ হাসান ফয়সাল রাজিব সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টায় নগরীর লবনচরা থানার হঠাৎ বাজার এলাকায় জনৈক দুলালের নেতৃত্বে এ হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে হাসপাতালে যান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময়ে তার সাথে ছিলেন বদরুল আনাম খান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, তৌহিদুর রহমান চৌধুরী তুষার, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, শহীদ খান, সাইদ হাসান লাভলু, কামরুজ্জামান রুনু, ওয়হিদুজ্জামান হাওলাদার, হুমায়ুন কবির, আসলাম হোসেন, আমিন আহমেদ, বাবুল রানা, শাহরিয়ার বাবু, নাজমুল হাসান নাসিম, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারী, জাকির হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ আহত রাজিবের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার সুষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে বিএনপি নেতা আফসার উদ্দিনের পুত্রের ওপর সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ, ক্ষোভ, নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (২৪ এপ্রিল) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিনাভোটের সরকার শুধুমাত্র বিরোধী নেতাকর্মীদের দমন ও গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ব্যস্ত রাখায় প্রতিটি পাড়া মহল্লায় সন্ত্রাসীদের উৎপাত ও সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। শাসকদলের ছত্রছায়ায় বেড়ে ওঠা এসকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির মুখোমুখি না করা হলে পরিনাম শুভ হবে না। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির অন্যতম সদস্য রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।