খবর বিজ্ঞপ্তি।।
সোমবার (১৭ ই এপ্রিল ) পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোস্তফা আল গালীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: জুবায়ের হোসেন ছাব্বির এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দীন ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহা. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন , ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার সহ-সভাপতি মুহা. আব্দুল মান্নান, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন, ইসলামী যুব আন্দোলন সদর থানা শাখার সভাপতি হাবিবুল্লাহ গাজী, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা সদর থানা শাখার সভাপতি মুহা.দেলোয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা শাখার সহ-সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মুহা.আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুহা. মাহবুবুল হক মেসকাত, দাওয়া সম্পাদক মুহা.উসামা আবরার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা.মাসুম বিল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, কওমি সম্পাদক তৌফিকুল ইসলাম রাজ, মোঃ ফয়সাল হোসেন, আলিয়া মাদরাসা বিষায়ক সম্পাদক মুহা.ফাহিমুর রহমান প্রমুখ।











































