স্টাফ রিপোর্টার||
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী, রোগীর সজন, হাসপাতালে স্টাফ সহ দুঃস্থ এতিম ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে যশোর ৮৮-৪ বাঘারপাড়া, বসুন্দিয়া, অভয়নগরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার।
গতকাল সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রোগী, রোগীর সজন, হাসপাতালে স্টাফদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে দুঃস্থ এতিম ও অসহায় তিন শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করনে, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার। এসময় আরোও উপস্থিত চিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা তৌহিদুর ইসলাম, ছাত্রলীগ নেতা কোনাল অধিকারী, স্বেচ্ছাসেবক লীগনেতা বেলাল হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।











































