Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

21
পুকুরের পানি নেওয়ায় নষ্ট করে দেওয়া হলো স্কুলকর্মচারীর চোখ

জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের সাধারন সভা ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি :
খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন ২১৫১’র আয়োজনে খুলনা নব-গঠিত মুদ্রণ শিল্প মালিক সমিতিকে সংবর্ধনা প্রদাণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি রবিবার হোটেল আরাফাত গলির হারুন মার্কেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন মো. হাবিবুর রহমান এবং সভা পরিচালনা করেন এস.এম শামীমুর আলম মান্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুদ্রন মালিক সমিতির সভাপতি মো.জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন মুদ্রন মালিক সমিতির সাদারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, মো.নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাবু রঞ্জিত কুমার ঘোষ-সাধারন সম্পাদক,জাতীয় শ্রমিকলীগ,খুলনা মহানগর। আরো উপস্থিত ছিলেন জিএম হোসেন মাসুদ, মো.রাসেল শেখ, এস.খালিদুল ইসলাম, মো. রাকিবুল আলম সজীব, মো.মাসুদ পারভেজ খান, শেখ সাইদুর রহমান, শংকর ঘোষ, মো.রিয়াজুল আলম পান্নু, মো.মতিয়ার রহমান, মো.ইব্রাহিম শিকদার, মো. মহিদুল ইসলাম, মো.ফয়সাল হাসান, মো. সানাউল ছোট, মো.হানিফ, মো. জাকির হোসেন, মো.রানা, মো. মনির হোসেন, মো.রুহেল হাওলাদার, মো. মোস্তাফিজুর রহমান সুমন, মো.হাবিবুর রহমান, মো. আজিজ, মো.জাহিদ আকন, মো.বাবুল ভুইয়া, মো.হাসান সরদার, মো.হারুনুর রশীদসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

 

খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর ইউনাইটেড ক্লাবে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সত্যপ্রিয় সোম বলাই। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আ. মান্নান হাওলাদার। মোনাজাত পরিচালনা করেন হেলাতলা মসজিদের ইমাম ও খতিব হুসাইন আহমেদ।
অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক, উর্ধতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, পরিচালক এস এম ওবায়দুল্লাহ, গোপী কিষান মুন্ধাড়া, মফিদুল ইসলাম টুটুল, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন। চেম্বর সভাপতি তার বক্তৃতায় বলেন, ব্যবসায়ীদের সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। কোন ব্যবসায়ী যেন অন্যায় না করে। উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি মো. লাভলু খান, সহ-সভাপতি মো. আসলাম হাওলাদার ও মো. হিরক দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ বাবুল মল্লিক, দপ্তর সম্পাদক এইচ এম জুয়েল, প্রচার সম্পাদক পঙ্কজ কুমার রায় এবং কার্যকরী সদস্য তাপস কুমার সাহা, মো. আব্দুর রহিম খাঁন, মো. মনিরুজ্জামান, নিখিল সাহা ও মো. সোহাগ হাওলাদারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাগেরহাট জেলা নার্সারী মালিক সমিতির কমিটি অনুমোদন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা নার্সারী মালিক সমিতির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আঃ হাকিম চাকলাদারকে সভাপতি ও মিন্টু পাইককে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির বাকি সদস্যবৃন্দ সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছিম শেখ, সহ-সভাপতি মোঃ শওকত হাওলাদার,মোঃ আল আমিন মল্লিক, শ্রী রিপন রায় আকাশ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ সবুর খান, মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার আলী,অর্থ সম্পাদক শেখ মো: আব্দুল হালিম,দপÍর সম্পাদক মীর ওমর ফারুক,প্রচার সম্পাদক মো: রেজাউল মোল্লা, বন ও পরিবেশ সম্পাদক খান সবুর, তের (১৩) জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বাগেরহাট জেলা নার্সারী মালিক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী ও প্রধান নির্বাচন কমিশনার এম হেদায়েত হোসেন লিটন এ কমিটির অনুমোদন দেন। এর আগে ১৪ই জানুয়ারী ২০২৩ তারিখে নির্বাচনের দিন ধার্য করা হয়। নির্বাচনে একটি প্যানেল নির্বাচনে অংশগ্রহন করে। এমতাবস্থায় জেষ্ঠ্য সদস্য আহবায়ক, উপদেষ্টাসহ সকলের সম্মতিক্রমে নির্বাচন কমিশনার নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। নতুন কমিটি আগামী ২ বছরের জন্য তাদের কার্যক্রম চালাতে পারবে। এই মেয়াদের ভিতরে নতুন কমিটি গঠনতন্দ্র তৈরী করে সুন্দর ভাবে পরবর্তী নির্বাচন বাস্তবায়নের করিবে। সেক্ষেত্রে সকল সদস্য সহযোগীতা ও সম্মতি থাকিতে হইবে।

বাগেরহাটে নারীর মিথ্যা মামলা থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামের রাজিয়া সুলতানা নামের এক নারীকে মাদকব্যবসায়ী ও মামলাবাজ আখ্যা দিয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে দশানী-রামপাল সড়কের কামিশপুর নামক স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য নকিব ফরিদ হোসেন, স্থানীয় বাবু শেখ, আনোয়ারা বেগম, মকবুল হাওলাদার, নাসরিন, ঝর্না বেগম, মোঃ রবিউল ইসলাম, কারিমা খাতুন, সালমা বেগম, রিয়া খাতুন, ইয়ামিন মল্লিক, মাজেদ হাওলাদার, কবুল শেখ, শাহনাজ পারভিন, ফারজানা বেগম, নাজমা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজিয়া সুলতানা দীর্ঘদিন ধরে এলাকায় অনৈতিক কাজ ও মাদক ব্যবসার সাথে লিপ্ত। তার জন্য এলাকায় বসবাসের পরিবেশ নষ্ট হচ্ছে। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার নামের মিথ্যা মামলা দিয়ে থাকে। অনেককে মারধরেরও হুমকী দেয়। এক কথায় তার অন্যায় কাজে এলাকাবাসী অতিষ্ট। তার বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে আমরা আবেদন করেছি। তারপরও সে অনৈতিক কাজ করে যাচ্ছে। আমাদেরকে বলে চেয়ারম্যান বা আইন আদালত তিনি মানেন না। এই অবস্থায় যেকোন মূল্যে রাজিয়া সুলতানার অনৈতিক কাজ ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অঅংশগ্রহন করেন।

নওয়াপাড়ায় যুবলীগ নেতার ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার
নওয়াপাড়ায় পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেনের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রোববার বিকালে রাজঘাট ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থী সহ মাদ্রাসার সংলগ্ন একতারপুর জাফরপুর জামে মসজিদের উপস্থিত মুসাল্লিদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো: নাজমুদ্দিন, আব্দুর ছবুর, শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মান্নান, হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।

 

 

খরিপ-২ মৌসুমে সবজিবীজ ও সার বিতরন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ খরিপ-২ মৌসুমে সবজিবীজ ও সার বিতরন করা হয়েছে।

উক্ত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি.এম মোশাররফ হোসেন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ পূর্বের চেয়ে বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের উব্দুদ্ধ করতে খরিপ-২ মৌসুমে সবজিবীজ ও সার বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে সংকট বেড়েছে। কৃষি ক্ষেত্রে এই সংকট আরও বেশি। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন কৌশল এবং কৃষিতে উদ্বুদ্ধ করতে লিডার্স নানা উদ্যোগ নিয়েছে। পরিবারে পুরুষের পাশাপাশি নারীদের উৎপাদনে অংশগ্রহণ বাড়লে অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়বে। পরিবারে পুষ্টি নিশ্চিত হবে।”

 

শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে দাকোপে ঈদ উপহার বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে দাকোপে গরীব, দুঃস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জু, লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়, বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল কুমার রপ্তান, কামারখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু সরদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজা, চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধালণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, দেবাশিষ ঢালী, যুবলীগনেতা রতন মন্ডল, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর আঃ গফুর সানা, চয়ন সাহা, নাছিমা বেগম প্রমুখ।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক
খবর বিজ্ঞপ্তি।।
১৬ এপ্রিল (২৪শে রমজান) রবিবার বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে আসন্ন কেসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালকে শেখ মুহা. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়কারী মুফতী ইমরান হুসাইনের সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহকারি পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহকারি পরিচালক হাফেজ আসাদুল্লাহীল গালিব, সহকারি পরিচালক মাওলানা দ্বীন ইসলাম, প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহকারী সমন্বয়কারী গাজী ফেরদাউস সুমন, সহকারী সমন্বয়কারী মোল্লা রবিউল ইসলাম তুষার, অর্থ সমন্বয়কারী আবু গালিব, সহ-অর্থ সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীর, প্রচার সমন্বয়কারী মোঃ আবুল কালাম আজাদ, সহ-প্রচার সমন্বয়ক মোঃ ইব্রাহিম খান, সহ- প্রকাশনা সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, সহ-মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সহ-গণসংযোগ সমন্বয়ক মোঃ মঈন উদ্দিন, পোলিং এজেন্ট সমন্বয়কারী শেখ হাসান ওবায়দুল করিম, সহ-পোলিং এজেন্ট সমন্বয়কারী মুহা. হুসাইন আহমেদ, সহ- নির্বাচনী এজেন্ট মোমিন ইসলাম নাসিব, ভলেন্টিয়ার সমন্বয়কারী মোঃ আবুল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১২ই জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে থানা ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়।

প্রেসক্লাব রামপালের ইফতার মাহফিল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপাল এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রামপাল সদরে নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক গাজী শাহজালাল, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মুহিদুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম, সদস্য লায়লা সুলতানা প্রমুখ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। #

মোংলায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, সুন্দরবনের প্রাণী আশ্রয় নিয়েছে বনের গহীনের ছায়ায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে মোংলায়। রবিবার মোংলায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ৩৯ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো মোংলাসহ সাগর ও সুন্দরবন উপকূলে। আর এমন পরিস্থিতি চলবে আগামী ২/৩দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আগামী দুই তিন তীব্র তাপদাহ বিরাজ করবে। তিনি বলেন, ৩৮ ডিগ্রি সেলসিয়াস মৃদু, ৪০ এর পর মাঝারী আর ৪১ হলো তীব্র তাপদাহ।

এদিকে প্রচন্ড তাপদাহে সুন্দরবনের বন্যপ্রাণীও ছায়া খুজছেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা কুমিরগুলো ছায়া জায়গায় আশ্রয় নিয়েছে। এছাড়া করমজলে হরহামেশা যে সব প্রাণী দেখা যেত তা এখন আর তেমন একটা দেখা যাচ্ছেনা। বিশেষ করে হরিণ, বানর ও গুইসাপ এসব প্রাণী বনের ভিতরে ছায়া-শীতল স্থানে আশ্রয় নিয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, কুমির শীতল রক্তের প্রাণী। এদের নিজস্ব কোনো তাপ নেই। ওদের শরীরের উপরে যে মাংসপিণ্ড দেখা যায়, তা দিয়ে রোদ থেকে তাপ গ্রহণ করে থাকেন। কিন্তু তার একটা সীমা আছে। তাপমাত্রা অতিরিক্ত হলে তারা রোদ থেকে ছায়ায় চলে যায়। তাই করমজলের কুমিরগুলো প্যানের রোদ থেকে ছায়ায় অবস্থান নিয়েছে। এভাবে অতিরিক্ত তাপে বন্যপ্রাণীরা কষ্ট পাচ্ছে। আর বনে সব সময় হরিণ, বানর, গুইসাপ ও পাখি দেখা গেলেও তা এখন আর তীব্র তাপদাহে দেখা যাচ্ছেনা। এসব প্রাণীগুলো বনের গহীনে লতাপাতা ও গুল্মের মধ্যে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।

বৃহত্তর আমরা খুলনাবাসীর ইফতার মাহফিল মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় এবার ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানর্থে মঙ্গলবার ( ১৮ই এপ্রিল) আসর বাদ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠণের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, কাউন্সিল মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রুহুল কুদ্দুস, রোকনুজ্জামান বাবলু, সাজ্জাদ চঞ্চল, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, শেখ তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

খুবির নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে কর্মরত নেটওয়ার্ক টেকনিশিয়ান উজ্জ্বল কুমার সরকারের মাতা অলোকা রানী সরকার গত ১৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাতে রূপসা মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আইসিটি সেলে কর্মরত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার সরকারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মহেশপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,যশোর পরিবার পরিকল্পনা বিভাগের রিজিওয়নাল কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান, ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এসএম আল কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসালটেন্ট আ.ন.ম মোস্তফা কামাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বারী,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্ট প্রমুখ। বক্তারা স্বাভাবিক সন্তান ডেলিভারীর বিষয়ে মায়েদেরকে সরকারি সেবা নেওয়ার জন্য এগিয়ে আসার আহবান জানান।

ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগা-ভাগি করে নিতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ^াস, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারসহ সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মেয়র পদে খালেককে দলীয় প্রার্থী ঘোষণা করায় খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-’২৩ এ মেয়র পদে খুলনা সিটি কর্র্পোরেশনের বর্তমান মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেককে আবারও আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে নগর ভবনে সিটি মেয়রের নিজ কার্যালয়ে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য মতবিনিময় করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কার্যনির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, সদস্য অমিয় কান্তি পাল, মোঃ মোস্তফা সরোয়ার ও মোঃ হুমায়ুন কবীর, অস্থায়ী সদস্য নেয়ামুল হোসেন কচিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খুলনায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময়
রাজনৈতিক দলের সকল কমিটিতে ও আসন্ন সংসদ নির্বাচনে দলের পক্ষে ৩৩% নারীকে নমিনেশন দেবার দাবি
খবর বিজ্ঞপ্তি
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভায় রাজনৈতিক দলের কমিটিগুলিতে ২০২৫ সালের মধ্যে ৩৩% নারী অর্ন্তভূক্ত করা এবং রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোন গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভূক্তিকরণের দাবি জানানো হয়েছে।
রবিবার সকালে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ্এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফরজানা ফেরদৌস নিশা। সভায় রাজনৈতিক দলের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা সভাপতি আলহাজ¦ শেখ হারুনুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জাতীয় পার্টির খুলনা জেলা সহ-সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পদক এস এম রশিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশ যুব মহিলালীগ খুলনা জেলার সভাপতি সেলিনা আক্তার পিয়া, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলার সভাপতি এড. তাসলিমা খাতুন ছন্দা।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন অপরাজিতা বুলু রায় গাঙ্গুলী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ। সার্বিক উপস্থাপন করেন অপরাজিতা আকলিমা খাতুন তুলি। আলোচনা সভায় অংশগ্রহণ করেন ফারহানা আফরোজ মনা, চব্জলা মন্ডল শামীমা সুলতানা শিলু, মাধুরী সরকার, এ্যাড. লুৎফর রহমান, পলি আক্তার, শাহিদা ইসলাম নয়ন, রেক্সনা আযম, মিনারা আজাদ, বিথীকা রায়, মারুফা, রিমা খানম প্রমুখ। সভায় ইউনিয়ন পর্যায়ের অপরাজিতা, নারীনেত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন নারী উন্নয়ন নীতিমালা, আরপিও এবং দলের সংবিধানে নারী অন্তর্ভূক্তি বিষয়টি থাকলেও বাস্তবে সেটা পালন করা হচ্ছে না। সকলে আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল থেকে ৩৩% নারীকে নমিনেশন দেওয়া।
মতবিনিময় সভায় অপরাজিতা নেটওয়ার্ক সদস্যরা বলেন, বর্তমান আইন ও নীতিমালা অনুযায়ী নারীদের সামনে এগিয়ে নেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। দলে সম্পৃক্ত না হওয়ার পেছনে কারণ হিসেবে নেতারা নারীদের যোগ্যতা, নারী না পাওয়া, শিক্ষা, সময় না দেওয়া ইত্যাদি কথা বলা হয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো নারীরা যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো একেবারেই সঠিক নয়। নারীরা এখন রাজনীতিতে বেশি সময় দিচ্ছেন, আন্দোলনে সামনের সারিতে থাকছেন। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩% নারীকে দলীয় নমিনেশন দেওয়ার দাবি জানানো হয়।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলের কমিটিতে নারীদের সম্পৃক্ত করার অঙ্গিকার করে বলেন নারীদের আরো বেশী বেশী রাজনীতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য হতে হবে। সময় এসছে কমিটিতে ৫০% নারী সম্পৃক্ত করার।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।

আ’লীগ মনোনীত মেয়রপ্রার্থীকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পূর্নরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। রবিবার (১৬ এপ্রিল) নগর ভবনে সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক নেতৃবৃন্দ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সাফল্য কামনাসহ নগরবাসীর প্রত্যাশিত আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়জের নেতেত্বে এ সময় উপস্থিত ছিলেন,খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মামুন রেজা,ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান,এসএম জাহিদ হোসেন,সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি,সাধারণ সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ,ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,বিএফইউজের নির্বাহী সদস্য হুমাযূন কবির,ইউনিয়নের সদস্য ওয়াহিদুজ্জামান বুলু,সুনীল দাস,লিয়াতক আলী,আমজাত হোসেন লিটন, শেখ মো: সেলিম, পলাশ চন্দ্র ঢালী,মনজ কুমার বিশ^াস,দুলাল প্রমুখ।

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠিপেটায় ছোট ভাই ও তার স্ত্রী জখম
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠিপেটায় ছোট ভাই ও তার স্ত্রী রক্তক্ত জখম হয়েছে। ঘটনাটি শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার লস্কর ইউনিয়নের কড়ুলিয়া গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
আহতের মেয়ে রুপালী বিশ্বাস জানান, আমার পিতা ফটিক বিশ্বাস(৬৫) একজন শ্রবন প্রতিবন্ধি। তার সাথে আমার বড় চাচার জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমার বড় চাচা চন্ডি বিশ্বাস(৭০) ও তার ছেলে সুব্রত বিশ্বাস (৩৩) আমার পিতা ফটিক বিশ্বাস ও মা পারুল বিশ্বাস(৫০) কে লঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। এলাকাবাসি তাকে আহত অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। সুস্থ হয়ে মামলা দিলে মামলা নেয়া হবে।

মোংলায় ওসি’র বদলিতে চোরাকারবারী চক্রের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা থানার ওসি/ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের বদলিতে উচ্ছ্বাসিত হয়ে উঠেছেন বন্দর কেন্দ্রিক চোরাকারবারী চক্র। খুশিতে মিষ্টি বিতরণসহ চোরাকারী ও অপরাধীরা আবারও নেমে পড়েছেন পশুর নদীতে। শনিবার রাতে ‘ওসি’ আনুষ্ঠানিকভাবে চলে যাওয়ার পর তৎপর হতে শুরু করেছে চোরাকারবারীরা। সমুদ্র বন্দরে আগত বাণিজ্যিক জাহাজ ও বিভিন্ন নৌযান নির্ভর অপরাধীরা নতুন করে সংগঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির শংকা রয়েছে।
জানা গেছে, মোংলা সমুদ্র বন্দরের বিদেশী বাণিজ্যিক জাহাজ ও অভ্যন্তরীণ নৌ পথে যাতায়াতকারী নৌযানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন মেঘা প্রকল্প ঘিরে বিগত কয়েক বছর ধরে গড়ে ওঠে সংঘবদ্ধ চোরাকারবারী চক্র।
চক্রের শক্তিশালী সদস্যরা বন্দরে আগত বিভিন্ন বিদেশী জাহাজ থেকে নদী পথে জ্বালানী তেল, মবিল, ইঞ্জিনের যন্ত্রাংশ, মেশিনারিজ, রং, ব্যারেলসহ নানা ধরণের লোহা, ওয়ার রোপ, হাসিল (জাহাজ বাঁধার বড় রশি), ইলেকট্রনিক্স পণ্য, নানা ধরণের মাদক বিদেশী হুইস্কি, বিয়ারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র অবাধে পাচারে জড়িত। কাষ্টমস, পুলিশ, কোস্ট গার্ড, বন্দর প্রহরীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা দিনে রাতে দেদারচ্ছে এসব পণ্য পাচার করায় একদিকে সরকার হারাতো মোটা অংকের রাজস্ব। অপরদিকে তাদের অপতৎপরতায় বর্হি:বিশ্বে বন্দরের সুনাম নষ্ট হতে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোংলা বন্দর কেন্দ্রীক গড়ে ওঠা দেশী-বিদেশী তেল পাচারকারী চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা রাতের অন্ধকারে প্রতিনিয়ত বিদেশী জাহাজ ও কার্গো থেকে তেল পাচার করতো। চোরাচালান বা চোরাকারবারীদের দমন করতে পুলিশ, কোষ্টগার্ড, নৌ-বাহিনীসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠে। তারপরও মোংলা বন্দরে চোরাকারবারীদের সাথে রয়েছে একটি প্রভাবশালী গ্রুপ। তারা মুলত এ তেল পাচারের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত রয়েছে।
এ অবস্থা হতে উত্তরণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার। পুলিশের একের পর অভিযান ও তৎপরতায় ওই চক্রের বেশ কয়েকটি চালানও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে বিগত বেশ কিছুদিন ধরে বন্ধ থাকে চোরাকারবারী চক্রের তৎপরতা। কিন্তু মোংলা থানার ওসি মনিরুল ইসলামের হঠাৎ বদলী ও শনিবার রাতে তিনি চলে যাওয়ার খবরে চোরাকারবারী চক্রের সদস্যরা শহরের বিভিন্ন স্পটে উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেন। আর রাতেই নেমে পড়েন চোরাচালানী তৎপরতায়। রবিবার সকাল থেকে সেই সকল চোরাকারবারীদের আস্তানায় একের পর এক আসছে চোরাচালানী পণ্যও।

এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, মোংলা বন্দর কেন্দ্রীক চোরাকারবারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। চোরাচালানীদের অপতৎপরতা দমনে নজরদারী ও অভিযান বৃদ্ধির পাশাপাশি আগের তুলনায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

 

 

সেহরি খেতে উঠে ঘরে মেয়ের লাশ ঝুলতে দেখেন বাবা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ফজিয়া খানম দিপা (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে সেহরি খেতে উঠে সিলিং ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলতে দেখেন বাবা।
রোববার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা মোল্লাপাড়ার নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মার্সেল শো-রুমের মালিক মজিবুর রহমানের ছোট মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিপা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিষয়ে তৃতীয় বর্ষে পড়ত। করোনাকালে তিনি বাড়িতে চলে আসেন। এরপর থেকে বাড়িতেই ছিলেন।

নিহতের পিতা মজিবুর রহমান বলেন, আমার মেয়ে প্রায়ই অভিমান করে ঘরের দরজা বন্ধ করে রাখত। গত শনিবার সন্ধ্যার পর দিপা ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। তারাবিহর নামাজ শেষে স্ত্রীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। তবে মেয়ে প্রায়ই এমন করত বলে আমি গুরুত্ব দেইনি। সেহরি খাওয়ার সময় খেয়াল করি মেয়ে এখনো খাওয়া-দাওয়া করেনি। ঘরে লাইট জ্বলছে। পরে ঘরের দরজার ওপরের ফাকা অংশ দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ভ্যাপসা গরমে দিনে ফাঁকা, রাতে বাড়ছে বেচাকেনা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
ঈদকে সামনে রেখে সীমান্ত শহর যশোরের শার্শা, নাভারণ, বেনাপোল ও বাগআঁচড়া বাজারে জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। পরিবার-পরিজন নিয়ে মার্কেটে ছুটছে অনেকে। প্রচণ্ড গরমের কারণে দিনে বাজার কিছুটা ফাঁকা থাকলেও সন্ধ্যার পর জমে উঠছে বেচাকেনা।

বস্ত্র ও কসমেটিকসের বেচাকেনা ভালো বলে জানান বিক্রেতা। তবে অন্য বছরের তুলনায় এবার ভারতীয় বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, পাঞ্জাবির চাহিদা বেশি।
আসফিয়া সুলতানা ও সেলিম হোসেন বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকেটা করতে বাজারে এসেছি। বস্ত্র-কসমেটিকসের দাম দ্বিগুণ। অল্প মার্কেট করেই বাড়ি ফিরছি।’
বিক্রেতা রুমু হোসেন ও ইমরুল হোসেন বলেন, এবার দেশের সব মোকামে পণ্যের দাম বেশি। সে কারণে তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছে।
বেনাপোল বাজার কমিটির সম্পাদক বজলুর রহমান বলেন, বাজার মনিটরিং করতে প্রশাসনের সঙ্গে তারা কাজ করছেন। নিরাপত্তাসহ ভেজাল রোধ ও দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনাসহ কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।

ঝিনাইদহে অগ্রণী ব্যাংকে আগুন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের অগ্রণী ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাখাটির স্টোররুমের বেশ কিছু ফাইল, জেনারেটর ও আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় শাখাটির লেনদেন কার্যক্রম।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক দীপানন্দ কর্মকার জানান, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঝিনাইদহে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুণ্ডে শিশু হত্যায় আসাদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, হরিনাকুণ্ডু উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের ১২ জুলাই বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। পরে ওই মাসের ১৮ তারিখ সকালে পাশের শিশেরদাড়ি মাঠের পাটক্ষেত থেকে শিশুটির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা আরজিনা খাতুন হরিনাকুণ্ডু থানায় অজ্ঞতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামি আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটের পর দীর্ঘ শুনানি শেষে জড়িত প্রমাণ পাওয়াই আসামি আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

নড়াইলে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার প্রতিপক্ষের গুলিতে সাহাবুর মোল্যা (৩৪) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের উত্তর মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য লিপন শেখের সঙ্গে একই গ্রামের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল।

গত বছর ডিসেম্বরে মোস্তফা কামালের লোকজন রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে লিপন শেখের হাত-পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামে মোস্তফা কামালের পক্ষের লোক সাহাবুর মোল্যা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে লিপনের লোকজন তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। গুলির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুকুরের পানি নেওয়ায় নষ্ট করে দেওয়া হলো স্কুলকর্মচারীর চোখ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরশহরে পুকুর থেকে পানি নেওয়ায় আব্দুল্লাহ ওরফে সাগর হোসেন (২৪) নামে এক স্কুলকর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে ওই কর্মচারীর চোখ নষ্ট হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাগর হোসেন কালীগঞ্জ ভূষন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও নিশ্চিন্তপুর এলাকার বাবর আলীর ছেলে। অভিযুক্ত নেহাল হাসনাইন লিপু একই এলাকার মৃত ওবাইদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ ভুষন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবনের কনস্ট্রাকশনের কাজ চলছে। এ কাজে পানির প্রয়োজন হয়। সাগর সরকারি নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে পানি নিয়ে স্কুলের কাজে ব্যবহার করছিলেন। বিষয়টি দেখে পুকুরের ইজারাদার নেহাল সাগরের ওপর চড়াও হন। কথা কাটাকাটি এক পর্যায়ে সাগরকে মারধর করা হয়।

নেহাল সাগরের চোখে কিছু একটা দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখান থেকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নেহাল হাসনাইন লিপুর মোবাইল নম্বরে কল দিলে রিসিভ করেননি। পরে আবার কল করলে বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ ভুষন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিনুর রহমান বলেন, আমার বিদ্যালয়ে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। সকালে একজন শিক্ষক আর আব্দুল্লাহকে কাজ তদারকির দায়িত্ব দিয়ে আমি অন্য একটি কাজে বাইরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে শুনি নলকূপ স্থাপনের জন্য পানি প্রয়োজন হচ্ছিল। তাই আমার স্কুলের কর্মচারী আব্দুল্লাহ পাশের বিদ্যালয় সরকারি নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে পানি নিয়েছিল। এ কারণে তাকে কে বা কারা মারধর করেছে বলে আমি জানতে পেরেছি।

সরকারি নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মগবুল হোসেন বলেন, পানি নেওয়ার জন্য যে ঘটনাটি ঘটে বলে শুনেছি তা অত্যন্ত দুঃখজনক।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, মারামারির যে ঘটনা ঘটেছে এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। এমনকি কেউ কোন অভিযোগও করেনি।

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সিনিয়র প্যারামেডিক মো. আবু দাউদ বলেন, সাগর হোসেন আমার এখানে এসেছিল তার চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দেখে মনে হলো তার চোখে আঙুল বা অন্য কোনো কিছু চোখের কর্নিয়ার বরাবর ঢুকিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তার চোখটা আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। তার অপর চোখ বাঁচাতে হলে ক্ষতিগ্রস্ত এ চোখটি অপারেশনের মাধ্যমে তুলে ফেলতে হবে। তার প্রাথমিক চিকিৎসা শেষে বড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।
এ বিষয়ে ঝিনাইদহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি-না আমার জানা নেই।

 

রূপসায় ধান মাড়াইয়ের জন্য পরিপাটি উঠান নষ্ট ও জানমালের ক্ষতি সাধনের হুমকি
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের বাসিন্দা মৃত ধশোরথ শিকদারের পুত্র সমীর শিকদারের বাড়ির উঠানের মধ্য দিয়ে জোরপুর্বক স্কেভিটর (বেকু) গাড়ী চালিয়ে ধান মাড়াইয়ের জন্য পরিপাটি করা উঠানের ক্ষতি সাধন করেছে একদল দুর্বৃত্ত। এতে বাধা প্রদান করলে জানমালের ক্ষতি সাধনের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বাড়ির মালিক সমীর শিকদার জানান আমার স্ত্রী অসুস্থ্য জনিত কারণে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসাধীন আছে। এ কারণে আমি কামলার সহযোগিতায় ধান মাড়াইয়ের জন্য বাড়ির উঠান পরিপাটি করেছি। হঠাৎ করে গত ১৬ এপ্রিল সকালে এক দল দুর্বৃত্ত আমার বাড়ীর উঠানের মধ্যদিয়ে বেকু গাড়ি চালিয়ে ক্ষতি সাধন করে। এ কারণে আমার ধান মাড়াইয়ের কাজ ব্যহত হচ্ছে। তাছাড়া সমীর শিকদারের পুত্র সজীব শিকদার (২৩) বলেন ধান মাড়াই করার মৌসুম চলছে। বিলে ধান কেটে রেখে, ধান মাড়াই করার জন্য কিষানের সহযোগিতায় বাড়ির উঠান পরিপাটি করিয়েছি। এদিকে একদল দুর্বৃত্ত আমাদের বাড়ির উঠানের মধ্যদিয়ে বেকুগাড়ি চালিয়ে পরিপাটি করা উঠান নষ্ট করে দিয়েছে। আমারা বেকুগাড়ি বাড়ির মধ্য দিয়ে যাতায়াতে নিষেধ করলে আমাকে হুমকি ধামকিসহ নানাবিধ ক্ষতি সাধনের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।