Home আঞ্চলিক ফকিরহাটে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-২

ফকিরহাটে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-২

12

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাটে পৃথক পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার বেতাগা ইউনিয়নের মাসকাটা ও বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রাম হতে এসব মাদকদ্রব্য উদ্ধার ও অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।

মডেল থানা পুলিশ জানায়, বুধবার (২৯মার্চ) সকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোসা: রাফিজা খাতুনের নেতৃত্বে একটি দল উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা এলাকায় অভিযান চালিয়ে আমিনুর শেখ (২৩)কে আটক করে। এসময় আটককৃত মাদককারবারির স্বীকারোক্তি মোতাবেক মাটির নিচেই পুতে রাখা প্রায় আঁধা কেজি গাজা উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত আমিনুর মাসকাটা গ্রামের মো. হামিদ শেখের ছেলে।

অপরদিকে, একই দিন বিকেলে বাহিরদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ মাফুজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ মাসুম বিল্লাহ (৩৩)কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে লালচন্দ্রপুর গ্রামের মৃত আ. বারির ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ##

 

ফকিরহাটে বিদায়ীদের সংবর্ধনা ও নবাগতদের বরণ অনুষ্ঠান

 

বাগেরহাটের ফকিরহাট আফিসার্স ক্লাবের আয়োজনে বদলি জনতি কারনে উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নবাগত কৃষি কর্মকর্তার বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মফিদুল ইসলাম, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুসরত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নবাগত ইউএনও এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা মাসিক সভায় শারীরিক ভাবে অসুস্থ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ##