Home আঞ্চলিক শালিখাতে সাড়ে সাত কেজি গাজা সহ দুই জন আটক

শালিখাতে সাড়ে সাত কেজি গাজা সহ দুই জন আটক

10

 

নওয়াব আলী মাগুরা।।
মাগুরারর শালিখা থানা পুলিশ সাড়ে সাত কেজি গাজা সহ দুই জনকে আটক করেছে।বৃহস্পতিবার শতখালীতে টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিমাখালী সোহাগ কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।

আটককৃতরা হল নুরু হোসেন (২২), পিং-ফরিদ মিয়া, সাং-মুসলিমপাড়া, থানা-মাটিরাংগা, জেলা-খাগড়াছড়ি ও মোঃ জুয়েল মোল্যা হানিফা (২৭), পিং-মোঃ সিদ্দিক মোল্যা, সাং-ধনেশ্বরগাতী, থানা-শালিখা, জেলা-মাগুরা।

এ ব্যপারে অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন মাদকের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।শালিখা উপজেলাকে পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার),
স্যারের নির্দেশনা মোতাবেক মাদকে আমি জিরো টলারেন্সে আনতে চাই।এ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ,এসআই(নিঃ) সাখাওয়াত হোসেন,সঙ্গীয় অফিসার ও ফোর্স।

আটককৃতদের ২০১৮ সালের মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠান হয়েছে।