Home জাতীয় র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

6

ঢাকা অফিস।।
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন হত্যার মতো দুয়েকটি ঘটনায় নতুন করে এই বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই। সম্প্রতি নওগাঁ জেলায় র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক অত্যন্ত ভাল।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, কানাডার বেগমপাড়া তালিকা করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। যে দেশে মানিল ন্ডারিং হয়, সে দেশের সরকার এ বিষয়ে তথ্য দিতে চায় না বলেও জানান মন্ত্রী। বলেন, এসব তালিকা করা মূলত দুর্নীতি দমন কমিশনের কাজ।

তবে, বেসরকারি সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে, তার ওপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া যায় না বলেও মনে করেন তিনি।