Home আঞ্চলিক নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম

নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম

14

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের পাশে সবসময় রয়েছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বানৌজা আবু উবাইদাহ কর্তৃক বাশ বাজার ও আপাবারি এলাকায় ২৬০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ১৫০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ৭৬৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করা হয়।

ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রধান করা হয় এসময় কাপরের দোকান ও মুদি দোকান হতে বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, আপাবাড়ি, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় টহল পরিচালনা করে। এছাড়াও ২০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরনে সহায়তা করা হয়।