পলাশ কর্মকার, কপিলমুনি
পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর একতা গ্রাম সমিতির উদ্যোগে ১০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সমিতির চত্ত্বরে সভাপতি পরিমল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা পূজা উদ্যাপন পরিষদের সাঃ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,
কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি প্রেসকাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, ইউপি মেম্বর শেখ রবিউল ইসলাম রবি প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অসীম দাশ, সাঃ সম্পাদক প্রকাশ দাশ, সহ সাঃ সম্পাদক বাসুদেব দাশ, কোষাধ্যক্ষ রহিত দাশ প্রমূখ।











































