Home আঞ্চলিক খুলনাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত

খুলনাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত

21

স্টাফ রিপোর্টার।।

মহানগরী খুলনাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দমকা-হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। প্রায় পৌনে একঘন্টাব্যাপী বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এতে রাতে তাপমাত্রা ২/৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়েছে। বৃষ্টিতে নগীর অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।