Home আঞ্চলিক যশোরের সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহনারা বেগমের ইন্তেকাল

যশোরের সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহনারা বেগমের ইন্তেকাল

12

যশোর অফিস।।

যশোরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহনারা বেগম মৃতুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার (২৬ মার্চ ) রাত ৮টা ৪৫ মিনিটে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে এটিএন বাংলার যশোর জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

শাহনারা খাতুন যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর পত্রিকার যশোর ব্যুরো প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যশোরে সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

খুলনাঞ্চল পরিবারের শোক:  যশোরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহনারা বেগম মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।