Home আঞ্চলিক ফকিরহাটে ট্রাক-পিকআপের সংঘর্ষে চালক নিহত

ফকিরহাটে ট্রাক-পিকআপের সংঘর্ষে চালক নিহত

10

 

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে ক্রাউন সিমেন্ট বোঝাই পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষে পিকআপ চালক মো. সুমন (৪২)শেখ নিহত হয়েছেন। নিহত মো. সুমন শেখ ঢাকার মুন্সিগঞ্জের চাকিদা গ্রামের মোকলেসুর রহমানের পুত্র। শুক্রবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকায় এই র্দুঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা হতে ঢাকাগামী পাথরের খোয়া বহনকারী ১টি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৭৬৩৩) ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে চালক দাড় করিয়ে পার্শ্ববর্তী একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। এসময় ঢাকা হতে খুলনাগামী ক্রাউন সিমেন্ট বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রা-উ-১২-০৪৮৭) নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকের মূখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মো. সুমন শেখ তার মধ্যে আটকা পড়ে নিহত হন। খবর পেয়ে দ্রুত ফায়াস সার্ভিস কর্মিরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে দরজা কেটে নিহতকে উর্দ্ধার করেন। পরে লোকমুখে খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করেন। মোল্লাহাট হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট ফকিরহাট থানায় কোন মামলা দায়ের হয়নী।