Home আঞ্চলিক খুবিতে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে...

খুবিতে গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

6

খবর বিজ্ঞপ্তি।।

যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় অদম্য বাংলার পাদদেশে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনী। সকাল ১০.৩০টায় গণহত্যা ও নির্যাতন বিষয়ক স্থাপনাশিল্পের উদ্বোধন। এছাড়া রাত ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপকরণ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল।