Home আঞ্চলিক খুলনায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান

খুলনায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান

74

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিাবৃত্তি বা শিার্থীদের সহায়তা প্রদান মহৎ কাজ। শিক্ষার্থীদের সহায়তাকল্পে সরকার বিনামূল্যে বই প্রদানসহ নারী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর হোটেল সিটি ইনে শিাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা মহানগরীর ৩৮ জন শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট ৪ লাখ ৭৬ হাজার টাকা শিাবৃত্তি প্রদান করা হয়। সিটি মেয়র শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ এ ধরণের মহৎ কাজে এগিয়ে আসলে সাধারণ শিার্থীরা উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, কেসিসি কর্তৃপ নগরবাসীকে সমৃদ্ধ নগর জীবন উপহার দিতে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে নাগরিকগণ আধুনিক নগরজীবনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তিনি নগরীতে বিদ্যমান সকল স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কাজের মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসকে’র সহকারী পরিচালক মোঃ খাইরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের সহযোগী অধ্যাপক ড. দিপায়ন মন্ডল ও ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসকে’র পরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, সকল ওয়ার্ড অফিস ও কমিউনিটি সেন্টারসহ কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন; নগর ভবন, নগরীর সড়ক দ্বীপ ও ৩ টি প্রবেশ দ্বার কাগজের পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, খালিশপুর শাখা অফিস, মুক্তিযোদ্ধা ভাস্কর্য, পাবলিক হল চত্বর ও শহীদ হাদিস পার্কের কৃত্রিম পাহাড়ে আলোক দ্বারা সজ্জিতকরণ এবং সকাল সাড়ে ৮টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হবে।
—

মাহে রমজান উপলে নগরবাসীর প্রতি সিটি মেয়রের আহবান

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুসলিম জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। মাসটিকে মহান আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য বিশেষ রহমতের মাস হিসেবে নির্ধারণ করেছেন। বিধায় ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সামর্থবান সকলের সঠিকভাবে রোজা পালন করা উচিত।

রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। সিটি মেয়র ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

পবিত্র রমজানে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।