স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কর্মসুচি গ্রহন: ৮টি উপ-কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কোনো স্বৈরাচার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারেনি। বর্তমান নিশিরাতের স্বৈরাচার সরকারও পারবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন ও নগরীর বিশিষ্ট মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভায় বক্তরা এসব কথা বলেন। তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে আমরা লজ্জিত হয়েছি। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা নেই। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সকলকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স. ম. আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, মুরশিদ কামাল, কে এম. হুমায়ূন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, আবু সাইদ হাওলাদার আব্বাস, নাসির খান, আলমগীর হোসেন, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি,আলী আক্কাস , মুজিবর রহমান, সরদার শফিকুল আমিন লাভলু, এমদাদ হোসেন, মো. আব্দুল ওহাব, আসাদুজ্জামান আসাদ, কাজী কামরুল ইসলাম বাবু, শহীদ খান, মতলেবুর রহমান মিতুল মোড়ল, কে. এম. মাহাবুবুল আলম, শহিদুল ইসলাম, মাফিজুল ইসলাম, আলী হোসেন সানা, জি. এম মঈন উদ্দিন, ডা. আ. সালাম, হাসান আল মামুন বাপ্পি, আসাদুজ্জামান লিটন, রেজাউল আমিন সাবু, মাহাবুব উল্লাহ শামীম, মো. মেশকাত আলী, মজ্ঞুরুল আলম, এস এম মুরাদ হোসেন, মো. তরিকুল ইসলাম, সওগাতুল ইসলাম ছগির, মোঃ হুমায়ুন কবির চৌধুরি, মোঃ আসলাম হোসেন, এ. কে. এম সেলিম, মোঃ আমিন আহাম্মেদ, মো. শেখ মোস্তফা কামাল, মো. ইসলাম বিশ্বাস, তারিকুল ইসলাম বাকার, শাকারুল ইসলাম সুমন, মো. রিয়াজুল কবির, ডা. আ. হালিম মোড়ল, মো. নুর আলম নূরু, শেখ খায়রুল ইসলাম হিরু, মো. মাজেদুল হক (মাজেদ), মো. খবির উদ্দীন, মোঃ লিটন খান , আব্দুল মতিন বাচ্চু, জাহিদুর রহমান রিপন, ডা.শেখ আলতাফ হোসেন। যুবদলের সাইফুল ইসলাম সান্টু, নাসিমুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, নাসির উদ্দিন, জাসাসের নুর ইসলাম বাচ্চু, তাঁতী দলের আবু সাঈ শেখ, ছাত্রদলের তাজিম বিশ্বাস, সৈয়দ ইমরান প্রমূখ।
সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ সুর্য্যদ্বয়ের সাথে সাথে নগর বিএনপির কার্যালয়সহ নগরীর সকল কার্যালয়ে দলের ও জাতীয় পতাকা উত্তোলন। ওই দিন সকাল সাড়ে ৬টায় গল্লামারি স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বেলা ২টায় দলীয় কার্যালয়ে “স্বাধীনতা যুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৩১ মার্চ ৯ রমযান নগরীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
সভা থেকে স্বাধীনতা দিবসের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতা-কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভা থেকে ইফতার মাহফিল সফল করতে অর্থ উপ-কমিটি: এড. শফিকুল আলম মনা, শফিকুল আলম তুহিন। ব্যবস্থাপনা উপকমিটি: স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুল রহমান কাকন, বেগ তানভিরুল আজম, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল,বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, হাবিব বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল,আবু সাইদ, হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, ফারুক হোসেন। প্রচার উপ কমিটি: মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী। আপ্যায়ন উপ কমিটি: শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবুর রহমান, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজির উদ্দিন নান্নু, শেখ জামাল উদ্দিন, আক্কাস আলী। শৃঙ্খলা উপ-কমিটি: মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, সজিব তালুকদার, তাজিম বিশ্বাস, এড. কানিজ ফাতেমা অমিন। মিডিয়া উপ-কমিটি: এহতেশামুল হক শাওন, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আশরাফুল ইসলাম নুর। অভ্যার্থনা উপ কমিটি: সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, এড. মাসুম রশিদ, ডা. আক্তারুজ্জামান, ডা. রফিকুল হক বাবলু, ডা. আকরাম হোসেন, ডা. পলাশ, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু ও ইঞ্জি. জুয়েল। অবাসন উপ কমিটি: চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবিরকে নিয়ে ৮টি উপ কমিটি গঠন করা হয়।











































