এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২০: পরিচয় মিললো যাদের
খুলনাঞ্চল রিপোর্ট
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ২০জনের মধ্যে ১৭ জনের পরিচয় জানা গেছে। বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিতোডাঙ্গা গ্রামের সৈয়দ মুরাদ আলীর ছেলে মো. ইসমাইল (৩৮), গোপালগঞ্জের গপিনাথপুর গ্রামের হেদায়েত মিয়া বাহার (৪২), নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামের বকু সিকদারের ছেলে ফরহাদ সিকদার (৩০), গোপালগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক অনাদী রঞ্জন মণ্ডল (৪২), গোপালগঞ্জ সদরের বনগাঁও এলাকার সামছুল শেখের ছেলে মোস্তাক শেখ (৩০), গোপালগঞ্জ সদরের ছুটকা গ্রামের নশর আলী শেখের ছেলে সজিব শেখ (২৬), গোপালগঞ্জ সদরের পাঁচুরিয়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে সুইটি আক্তার (২২), গোপালগঞ্জর টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের কাঞ্চন শেখের ছেলে কবির শেখ, গোপালগঞ্জ সদরের আবু হেনা মস্তফার মেয়ে আফসানা মিমি (২০), গোপালগঞ্জের মুকসুদপুরের আদমপুরের আমজাদ আলী খানের ছেলে মাসুদ খান (৩২), খুলনার সোনাডাঙার শেখ আহমেদ আলী খানের ছেলে শেখ আব্দুল্লাহ আল মামুন (৪২), খুলনার চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে চিন্ময় প্রসন্ন মণ্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার পরিমল সাধুর ছেলে মহাদেব কুমার সাধু, খুলনার টুটপাড়ার শাজাহান মোল্লার ছেলে আশরাফুল আলম লিংকন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের আমজেদ আলী সরদারের ছেলে রাশেদ সরদার, ব্রাহ্মণবাড়িয়ার কসবার অনন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে জাহিদ ও গোপালগঞ্জ সদরের পুরান মানিকদি গ্রামের ইমাদ বাসের সুপারভাইজার মিনহাজ বিশ্বাস (২২)।
খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। শিবচর হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় শিবচরে ১৭ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিনহাজের চাচাতো ভাই সাব্বির বিশ্বাস এসে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, ‘মিনহাজ ইমাদ পরিবহনের সুপারভাইজার ছিলেন।’
বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পড়েছে। এ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনার বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, ‘অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বেপরোয়া গতিতে চালানোর কারণেই বাসটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়।’ এসপি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওই বাসের যাত্রী গোপালগঞ্জের কাশিয়ানি থেকে আসা যুবক উজ্জ্বল বলেন, ‘শুরু থেকেই বাসটি দ্রুতগতিতে চলছিল। এক্সপ্রেসওয়েতে যাত্রীদের অনেকেই নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। কেউ কেউ চোখ বন্ধ করে ঝিমাচ্ছিলেন। দুর্ঘটনার সময় কিছুই টের পাইনি। জ্ঞান ফিরলে দেখি, চারপাশে রক্ত এবং লাশ। উঠে বসতে গেলে মাথা ঘুরে পড়ে যাই। পরে কিছুটা সুস্থ বোধ করলে চারপাশে বোঝার চেষ্টা করি। তখন টের পাই, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে! সড়ক থেকে গাড়ি উল্টে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।’
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি সাহাবুদ্দিন খান, হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবা বিনতে সালমা, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি।
২৫ হাজার টাকা করে সহায়তা: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারতে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।’ এর আগে রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০জনের মৃত্যু হয়েছে।
যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও রোগী সনাক্তকরণে সাংবাদিকদের করণীয় শীর্ষক নাটাবের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খুলনার আয়োজনে রবিবার (১৯মার্চ) বেলা ১২টায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও যক্ষ্মা রোগী সনাক্তকরণে সাংবাদিকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা খুলনা ডায়াবেটিস সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও এস এম নূর হাসান জনি’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন খুলনা ডাঃ সুজাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাঃ সাহানা রাজ্জাক, খুলন বিভাগীয় টিবি এক্সপার্ট ডাঃ শাহ মেহেদী বিন জহুর, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএমও ডাঃ সুদীপ্ত সরকার, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ব্রাক খুলনার এরিয়া সুপারভাইজার সুব্রত কুমার বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ^াস।
মতবিনিময় সভায় বক্তারা বলেন নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। ফুসফুসে রক্ষার প্রধান লক্ষণ হল একনাগাড়ে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি,এ ধরনের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেন বক্তারা। এছাড়া যাদের যক্ষা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিন্তু কোন উপসর্গ নেই, পরীক্ষায় কোন জীবানু পাওয়া যায় না,বুকের এক্সরে করলে নরমাল আসে, তাদের জন্য যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা অর্থাৎ টিপিটি প্রযোজ্য। যেমন যক্ষা আক্রান্ত রোগীর বাড়ির লোক, বিশেষ করে পাঁচ বছরের নিচের বয়সের শিশু এবং ষাাটোর্ধ ব্যক্তি, ডায়াবেটিক ও কিডনি রোগী ধূমপায়ী মাদক সেবী ইত্যাদি।
ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বহিস্কার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কে এম জাকির হুসাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাজমুল হোসেন বিশ্বাস স্বাক্ষরিত ডুমুসিমা/২০২৩/২১(৮) নম্বর স্বারকে রবিবার তাকে এ বহিস্কারাদেশ দেয়া হয়। ওই পত্রে উল্লেখ করা হয়েছে সীমাহীন শৃংখলা পরিপন্থী অনিয়ম, সেচ্ছাচারিতা, অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে প্রমানিত হওয়ায় চাকরী বিধিমালার ধারা ৮ (শৃংখলা) এর উপধারা ক,ঘ,ছ,জ ও ঞ লক্ষন হওয়ায় তাকে এ সাময়িক বহিস্কার করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তার বিরুদ্ধে প্রমানিত অনিয়মের লিখিত জবান প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানে অধ্যক্ষ কে এম জাকির হুসাইন বলেন, বিধি বর্হিভ’তভাকে তাকে বহিস্কার করা হয়েছে।
অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে মাদক কামরুল আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত একাধিক মামলার আসামি কামরুল হাওলাদার ওরফে মাদক কামরুলকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার গুয়াখোলা গ্রামে শাহী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে রেজওয়ান আহমেদ ওরফে রোকন (৩২) নামে এক কাঠ ব্যবসায়ীকে কামরুল হাওলাদার ও তার সহযোগি শহিদুল আটকে রাখে। বিষয়টি জানার পর রোকনের স্ত্রী তানিয়া খাতুন জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে রোকনকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামরুল হাওলাদারকে আটক করে। আটক কামরুল হাওলাদার গুয়াখোলা গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আসামি করে শনিবার (১৮ মার্চ) অভয়নগর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন তানিয়া খাতুন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াখোলা গ্রামে তানিয়া খাতুনের স্বামী রেজওয়ান আহমেদ ওরফে রোকন একজন কাঠ ব্যবসায়ী। শুক্রবার দুপুরে তিনি কাঠ নিয়ে গুয়াখোলা গ্রামের শাহী মোড় এলাকায় তাবলীগ মসজিদের পাশে পৌঁছান। এসময় রোকনকে আটকে রেখে কামরুল হাওলাদার ও তার সহযোগি একই গ্রামের রেলবস্তির অমর আলীর ছেলে শহিদুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানার পর রোকনের স্ত্রী ৯৯৯-এ ফোন করে তাঁর স্বামীকে উদ্ধারের আবেদন করেন।
আটক কামরুল হাওলাদার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রোকনের কাছে পাওনা টাকা চেয়ে বিপদে পড়েছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজির অভিযোগে আটক কামরুল হাওলাদারের বিরুদ্ধে ৩টি হত্যা, একটি অস্ত্র, বিষ্ফোরক, জুয়া, মাদক, লুটপাট, চুরি, মারপিট ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর পলাতক আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আদি কালিবাড়ি পাড়া পূজা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদকের শাশুড়ীর পরলোক গমন
খবর বিজ্ঞপ্তি
আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত চঞ্চল ব্যানার্জীর শাশুড়ী লক্ষ্মী নারী চক্রবর্তী পরলোক গমন করেছেন। শনিবার সকালে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াষ ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২বছর।
লক্ষ্মী রানী চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করে বাজার কালিবাড়ি মন্দিরে রোববার বেলা ১১টায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী। উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, প্রশান্ত ব্যানার্জী, সোহাগ দেওয়ান, সুব্রত হালদার তপা, শুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, স্বপন সরকার, রতন দেবনাথ, তপন সাহা, রূপন দে, বাবলু বিশ^াস, ডা. উৎপাল চন্দ্র চন্দ, ভোলানাথ ভট্টচার্য, এম. হাদিউজ্জামান, রবিন দাস, বিশ^জিৎ দে মিঠু, বিকাশ সাহা মদন, গোপাল কুন্ডু, চৈতন্য চক্রবর্তী, মুিক্ত ব্যানার্জী, রতন বকশী, পলাশ সাহা, কিংকর সাহা, অমৃত কুন্ডু, প্রকাশ সাহা বাপি, শিবশীল, লিটন চক্রবর্তী, শংকর ঘোষ, সনদ বকশী, রবীন দাস, সৌরভ হাজরা, শুভ বিশ^াস, মনিষ রায়, তোতন হালদার, সমীর ঘোষ, বিধান রায়, বৈদ্যনাথ রায়, শিপ্রা হালদার, লক্ষ্মী বিশ^াস, শুভ দত্ত, মিঠুন সাহা, ভবেশ সাহা ও তপন রায়সহ ভক্তবৃন্দ। প্রয়াত লক্ষ্মী রানী চক্রবর্তী পুরোহিত মিহির চক্রবর্তীর স্ত্রী।
বাগেরহাটের ঘর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার, বনে অবমুক্ত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা একটি একটি দাঁড়াশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটিকে। সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বাড়িরর মালিকের খবরে স্থানীয় সামসু গারুলী নামের এক ব্যক্তি সাপটি আটক করেন। পরে বনরক্ষি, ওয়াইল্ড টীম ও বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। দাড়াস সাপটি প্রায় ৬ ফুট লম্বা। দাড়াশ সাপ সাধারণত ধান খেতে থাকে। এরা ঈদুর খেয়ে জীবন যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না। আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি।
বাগেরহাট অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯মার্চ) সকালে বাগেরহাট রূপান্তর জেলা অফিসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ববধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল।
সভাটি সঞ্চালনায় ছিলেন শিল্পী আক্তার। সার্বিক সহযোগিতা ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু।
কমিটিতে যারা নবনির্বাচিত হয়েছেন : সভাপতি- রহিমা খাতুন, সহ-সভাপতি খাদিজা পারভীন শিলা, সাধারণ সম্পাদক- তানজিলা খাতুন, সহ-সাধারণ সম্পাদক আমেনা বেগম মুক্তা, কোষাধ্যক্ষ দুলালী আক্তার, নির্বাহী সদস্য ১৪জন। মোট ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কুয়েটে ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) অনুষদের আয়োজনে ১৯ মার্চ রবিবার বিকালে অডিটরিয়ামে ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হওয়া অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সজল কুমার অধিকারী এবং আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন।
উল্লেখ্য, প্রতি সেশনের ২টি টার্মে ৩.৭৫ এর উপরে জিপিএ পাওয়া শিক্ষার্থীরা যাদের কোন বিষয়ে ‘এফ গ্রেড’ থাকে না তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের ১৮.২ ধারা অনুযায়ী ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত ৪টি বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোট ৪০৯ জন শিক্ষার্থী এ তালিকায় অন্তর্ভূক্ত হয় এবং সার্টিফিকেট গ্রহণ করে।
হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উৎযাপন
খবর বিজ্ঞতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৩’ উপলক্ষে হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাহিদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব এস.এম সোহেল ইসহাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব আব্দুর রব। গীতা থেকে পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সমরেশ চন্দ্র বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জনাব মোঃ আবু খয়ের বিশ্বাস, অধ্যাপক জনাব মোঃ আসিফ ইকবাল, অধ্যাপক আফরোজা আক্তার জাহান, অধ্যাপক ফাতেমা বেগম, প্রভাষক জনাব মোঃ শামীম শেখ, প্রভাষক জনাব শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক তুহিন গাইন, ছাত্রনেতা আতিকুর রহমান সাব্বির, এলিন হোসেন অন্তর সহ প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অধ্যপক আব্দুর রউফ।
রূপসায় প্রিমিয়ার ব্যাংক উপশাখার উদ্বোধন
রূপসা প্রতিনিধি
রূপসায় প্রিমিয়ার ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান ১৯ মার্চ সকালে পূর্ব রূপসা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্যাংকের উদ্বোধন করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,প্রিমিয়ার ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ডেপুরি ম্যানেজার গোলাম হাবীব সুমন,আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খান, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল।
প্রিমিয়ার ব্যাংক রূপসা উপশাখার ব্রাঞ্চ ইনচার্জ সাইদ সালমান সাদিকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোতালেব হোসেন।
খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ,ম আঃ সালামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আঃ গফুর খান,আওয়ামীলীগ নেতা মোঃ শাহাজাহান শেখ,আলহাজ্ব আনসার আলী,জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ, ব্যাংক কর্মকর্তা গোলাম সরোয়ার, ফারহানা আফরিন,জাবির শেখ,মোঃ রাসেল,ইউপি সদস্য ইলিয়াছুর রহমান,আলহাজ্ব নাসির উদ্দীন শেখ,আজমল ফকির,প্রধান শিক্ষক হায়দার আলী, উপজেলা যুবলীগ নেতা হারুন মোল্যা, আশিষ রায়,নোমান ওসমানী রিচি,তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন,জিয়া উদ্দীন শেখ,আশিক ইকবাল,সাইফুল ইসলাম,রহিম মিনা,ওয়ায়েসকুরুনী বাবু,আবদুল্লাহ আল মামুন,শেখ সজীব,রূবেল ইসলাম, সোহেল শেখ প্রমূখ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার অফিস ঘেরাও
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তার অপসারণের দাবীতে তার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বন্দর কর্মচারীরা। কর্তৃপক্ষের এক কর্মচারীকে প্রকাশ্যে হেনেস্থা করার প্রতিবাদে এ কর্মসূচী পালন করেন তারা। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এ ঘেরাও কর্মসূচী ও বিক্ষোভে অংশ গ্রহণ করেন। এ সময় কর্মবিরতিসহ অভ্যন্তরীণ পরিবহণ ও যান চলাচল বন্ধ রাখা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু জানান, শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ীর ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে প্রকাশ্যে রাস্তা উপর গালিগালাজসহ হেনেস্থা করেন বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃস্টি হয়।
সিবিএ নেতা পল্টু অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময় বন্দর এলাকায় ছিনতাই ও চুরিসহ অপরাধ প্রবনতা বেড়েছে। আর প্রধান নিরাপত্তা কর্মকর্তা তা নজরদারী না করে সরকারি অর্থ অপচয় ও বিলাসী জীবনযাপন করছেন। এমনকি নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের উপর জুলুম-নির্যাতন করছেন। নিরাপত্তা কর্মকর্তা কার্যালয় ঘেরাও শেষে বন্দরের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেনসহ কর্মচারী নেতারা। চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারণ না হলে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ার দেন সিবিএ নেতারা।
এদিকে এ প্রসঙ্গে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ওই কর্মচারী টিটুকে ঠিকমত অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এনিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কিনা তা তার জানা নেই।
ডুমুরিয়ায় মেম্বর এসোসিয়েশনের ১১ দফা বাস্তবায়নের দাবীতে প্রতিনিধি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে অধিকার বঞ্চিত মেম্বরদের ১১ দফা বাস্তবায়নের দাবীতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডুমুরিয়ার শাহপুর ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স টেকনোলজি অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। তিনি তার বক্তব্যে বলেন, অধিকার আদায়ে মেম্বারদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সম্মানীভাতা বৃদ্ধি, ন্যায্য অধিকার, ইউনিয়ন পরিষদে বসার ব্যব¯’া করা, উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে অন্তত দুই জন মেম্বরের উপ¯ি’তিসহ ১১ দফা দাবী বাস্তবায়নে তিনি একাত্বতা ঘোষণা করেন।
সংগঠনের আহবায়ক খান আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমীনা পারভীনা রুমা। উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য সরদার মাসুদ রানা, মাহাবুর রহমান,পারভীন আক্তার, নুরুল ইসলাম প্রমুখ।
সভা শেষে খান আবু বক্কার সভাপতি, শেখ আব্দুল হালিম মুন্না সাধারণ সম্পাদক, ইকবাল মাসুদ কোষাধ্যক্ষ, মাহাবুবুর রহমান, তরুন সরকার, নুর ইসলাম সরদার, পারভীন বেগম সহ-সভাপতি, গফ্ফার গাজী, আইয়ুব আলী, শেখ শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক ও মো: মোজাহিদুল হককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
ডুমুরিয়ায় মেম্বার এসোসিয়েশনের সভাপতি বক্কার-সম্পাদক মুন্না
ডুমুরিয়া প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসাসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার শাহপুর ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স টেকনোলজি’র মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহন ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর এসাসিয়েশনের উপজেলা শাখার আহবায়ক খান আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি এস এম ফরিদ রানা এবং প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। অনুষ্ঠানে মান্যবর অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না। ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না’র সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক সরদার মাসুদ রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম আকুঞ্জি, মাহাবুর রহমান শেখ, পারভীন বেগম, শফিক আহমেদ, নুর ইসলাম, বাবুল আক্তার, তরুণ সরকার, আব্দুল গফফার গাজী, লাভলী বিশ্বাস, ইকবাল মাসুদ বাবলু, প্রীতিশ বৈরাগী, গোলাম আজম, পলাশ হালদার, মহির উদ্দিন কবিরাজ, মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় ইউপি মেম্বারদের সম্মানীভাতা বৃদ্ধিসহ ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বক্তারা আলোচনা করেন। এরপর সভা শেষে খান আবু বক্কারকে সভাপতি, সিমিয়র সহসভাপতি মাহাবুর রহমান শেখ ও শেখ আব্দুল হালিম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
খুবিতে রমজান মাসে অফিস সকাল ৯টা-বিকাল সাড়ে ৩টা, জুলাই থেকে পিএইচডি ভর্তি শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে ১৯ মার্চ (রবিবার) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র রমজান মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। সভায় আগামী জুলাই মাস থেকে পিএইচডি ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় শিক্ষকদের গবেষণা প্রণোদনা, শিক্ষার্থীদের গবেষণা অনুদান, রিসার্চ ইনডোমেন্ট ফান্ড, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নিরাপত্তা বৃদ্ধি, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ডি-নথি কার্যক্রমসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এবছর একাডেমিক ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনের উদ্যোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক/জাতীয় সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবরেশন বৃদ্ধিতে এ বছর স্বাক্ষরিত এমওইউয়ের সংখ্যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট স্কুল ও ডিসিপ্লিনের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা যাতে র্যাগিংয়ের শিকার না হয়, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ডিসিপ্লিনগুলোকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। সকলকে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় উপাচার্য আগামী ৩১ মার্চের মধ্যে গৃহীত অগ্রিমের সমন্বয় প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। সভায় পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছে বলে উল্লেখ করে উপাচার্য গভীর শোক প্রকাশ এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খুবিকে পূর্ণাঙ্গভাবে ডি-নথির আওতায় আনা হচ্ছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথির বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক প্রশিক্ষণ ১৯ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য স্থান অর্জন করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থী ভর্তি, ফিস জমা, রেজিস্ট্রেশন অনলাইনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়কে পেপারলেস করার উদ্দেশ্যে ই-ফাইলিং থেকে ই-নথি এবং সর্বশেষ ডি-নথি এসেছে। তিনি আরও বলেন, সকলের আন্তরিকতায় গত দুই বছর ধরে ফাইল চলাচলে গতি এসেছে। ৫ কর্মদিবসের মধ্যে ফাইলের কাজ সম্পন্ন করা হচ্ছে। ডি-নথি চালু হলে মাত্র ১ কর্মদিবসের মধ্যে ফাইলের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এটি বাস্তবায়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা ও আন্তরিকতা এবং কর্মদক্ষতা প্রয়োজন। এলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপাচার্য বলেন, ইউজিসির উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়। যার দু’দিনের মধ্যে ডি-নথির মাধ্যমে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গভাবে ডি-নথির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ডি-নথির মাধ্যমে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যেও প্রবেশ করছি। এটি চালু হলে নথি কাটাকাটি করা যাবে না, একবার নথিতে ভুল হলে তা সমাধানের সুযোগ পাওয়া যাবে না। এজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে নিজেদের কর্মদক্ষতার প্রমাণ রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিমুহূর্তে নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে, না হলে আমরা ছিটকে পড়বো। এজন্য নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। সব সময় শেখার মনোভাব থাকতে হবে।
উপাচার্য এমন একটি প্রশিক্ষণ আয়োজন করায় আইকিউএসির পরিচালকসহ অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং সার্বিক সহযোগিতার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের। সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আগামী ২৮ ও ৩০ মার্চ ডি-নথির আরও দুটি ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
খুবির বিজিই ডিসিপ্লিনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৯ মার্চ (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রায়হান আলী, প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১ম বর্ষের শিক্ষার্থী আমাতুল কাদির তাহমিদা ও ২য় বর্ষের সুরাইয়া আক্তার। সঞ্চালনা করেন ২য় বর্ষের শিক্ষার্থী মো: হুমায়ুন কবির ও রাফিয়া রাইদাহ। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের জন্য ১৮ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া রহমান সিনথিয়াকে বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিসে হিরালাল বিশ্বাস স্মৃতি পদক প্রদান করা হয়।
এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্ত্বর ঘুরে অদম্য বাংলার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় জীববিজ্ঞান স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মহেশপুরের প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়েছে। রবিবার সকালে যাদবপুর ইউপির প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যাদবপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা আবদার রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠন শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
কুয়েটে ’১৭ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
স্বল্প সময়ের মধ্যেই পাল্টে গেল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থাকা শিক্ষার্থীদের চেহারা। লাল, নীল, কালো রঙ্গে রাঙ্গা তাদের চেহারা। নিজেকে দেখে, নিজেরই চিনতে কষ্ট হয়। যে যেখানে, যেভাবে পারছে রং আর আবিরে রাঙ্গিয়ে দিচ্ছে অন্যকে। ১৯ মার্চ, রবিবার সারাদিন এভাবেই চলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ’১৭ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান “র্যাগ ডে” এর প্রথম দিন। সকালে বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে “র্যাগ ডে” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। “র্যাগ ডে” উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, ফ্লাশ মব, কালার ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ইত্যাদি।
খুলনা বিমান বন্দর প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার ও পুনরায় কার্যক্রম শুরুর দাবি উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন খুলনার খানজাহান আলী বিমান বন্দর স্থগিতাদেশ হওয়ায় খুলনাবাসী হতবাক হয়েছে। খুলনায় বিমান বন্দর নির্মিত হোক এটি খুলনাসহ এতদাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবিতে খুলনাঞ্চলের আপামর জনগন উন্নয়ন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন হটাৎ করে খুলনা বিমান বন্দর প্রকল্প স্থগিত করায় এ অঞ্চলের মানুষের জন্য দুঃখজনকও বটে। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ (পিপিপি) সিদ্ধান্ত বাতিল করে সরকারি অর্থায়নে খুলনা বিমান বন্দরের কাজ শুরু করার জোর দাবী জানান। নেতৃবৃন্দ খুলনা বিমান বন্দর নির্মান বাস্তবায়নে আগামী দুই অর্থ বছরের বাজটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিমান বন্দর নির্মান কাজ শেষ করার দাবী জানিয়ে আগামী ৩০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার ঘোষনা দেন।
গতকাল ১৯ মার্চ রবিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উন্নয়ন কমিটির মহাসচিব শেখ মোহাম্মাদ আলী। লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশের মানুষের অদম্য আকাঙ্খা, প্রাণশক্তি আর ঘাম ঝরানো পরিশ্রমের কারণে বিশ্বে উন্নয়নের বিস্ময় এখন বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং সমৃদ্ধ ও উন্নত দেশের অভিযাত্রায় খুলনাঞ্চল এখন শক্তিশালী অভিযাত্রী। যদি খুলনার সম্ভাবনা গুলোকে যথাযথভাবে কাজে লাগানো যায় তবে খুলনা আগামীতে উন্নত বাংলাদেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খুলনার প্রাকৃতিক এবং ভু-রাজনীতির সুবিধাকে কাজে লাগিয়ে সড়ক, রেল, নৌ এবং সমুদ্রপথে ভারত, নেপাল, ভূটানের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আর এ কারণেই খুলনায় বিমান বন্দর নির্মান একান্ত অপরিহার্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, প্রকৌশলী আজাদুল হক, খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, মামুনুরা জাকির খুকুমনি, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সমাজসেবা সম্পাদক মোঃ হায়দার আলী প্রমূখ।
জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষ্যে প্রেসব্রিফিং আজ
তথ্য বিবরণী
‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে আজ ২০ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের সাথে মতবিনিময় এবং প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়েছে। মতবিনিময় এবং প্রেসব্রিফিং করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
প্রেসব্রিফিং এ খুলনার কর্মরত সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
খুলনা জেলা তাঁতী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
খবর বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা তাঁতী লীগের উদ্যোগে গতকাল সকাল ১১টায় দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের আহবায়ক শহিদুল ইসলাম ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান। জেলা তাঁতী লীগের সদস্য সচিব ইঞ্জিঃ বরকত হোসেন এর সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, মোঃ আল আমিন, মোঃ সোহেল খান, জিএম জাহাঙ্গীর আলম, মিলন মল্লিক, রাসেল হাওলাদার, চিশতি নাজমুল বাসার সম্রাট, ইমন, মোঃ রফিকুল ইসলাম রফিক, মিহির বিশ্বাস, মুজাহিদুল মিনা, পবিত্র বাড়ৈ মানিক, আসলাম হাওলাদার, সঞ্জিত মিস্ত্রী, এস এম শাহিন মুন্না, মাহামুদুল হক রুবেল, সিরাজ, রিয়াদ, সুকদেব্, নুর ইসলাম, সবুজ, ইন্দ্রজিত, কনক বিশ্বাস, বদরুজ্জামান খাকী, রিয়াজ, আফিদ, মাসুদ প্রমুখ।
দর্শনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক মুন্নার মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক প্রাইভেটকার চালেকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ১৯ মার্চ শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হাজিপাড়ার লাল্টু বিশ্বাসের ছেলে মুন্না বিশ্বাস (২২) প্রাইভেটকার চালিয়ে দর্শনা হতে দামুড়হুদায় যাচ্ছিল। এসময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা হঠাৎপাড়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশন মসজিদ সংলগ্ন স্থানে পৌছালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে শিশু গাছের সাথে ধাক্কা দেয়।
এতে মুন্নার মাথায় মারত্নক জখম হয়।স্থানীয় ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডুমুরিয়ায় এক অসহায় শিশুর সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক অসহায় শিশুর সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উত্তর গোবিন্দকাঠি গ্রামের মৃত নির্মল বসাকের ছেলে ক্ষতিগ্রস্ত কিংকর বসাক।
লিখিত বক্তব্যে তিনি বলেন,মাত্র সাত মাস বয়সে পিতৃহারা হয়ে বিধবা মায়ের সাথে অতি কষ্টে দিনাতিপাত করতে থাকি। এমন সময় একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু রবীন্দ্রনাথ মল্লিক ওরফে সরকার তাদের অসহায়ত্বের সুযোগ কে কাজে লাগিয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত কুলবাড়ীয়া-বরাতিয়া মৌজায় ৩৩ শতাংশ জমি মেঝ কাকা বিমল বসাককে তার অভিভাবক বানিয়ে চাপের মুখে ওই জমি না দাবি রেজিষ্ট্রি করে নেয়। সেই থেকে অবৈধ ওই দলিল ও গায়ের জোর খাটিয়ে জবর দখল করে আসছে।
কাকা ভাইপোর জমি লিখে দিতে পারে না, এমনটি জানার পর চলতি জরিপে সেটেলমেন্ট অফিসের দ্বার¯’ হয় পরিবারটি। বিষয়টি জানার পর প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিক ওরফে সরকার তৎকালীন সন্ত্রাসী সম্রাট মৃনাল বাহিনীর সহায়তায় জমি তো দূরের কথা তাদের গ্রাম ছাড়া করতে বাধ্য করে। এরপর ভাসমান শেওলার মত বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয়ের এক পর্যায়ে আদালতের দ্বার¯’ হয় তারা। বিষয়টি জানার পর রবীন্দ্রনাথ মল্লিকের সাথে সুকুমার মল্লিক ও নিমাই মল্লিক যোগ দিয়ে মামলা তুলে নিতে হবে মর্মে হুমকি ধামকি দিতে থাকে। এ ঘটনায় ১মার্চ ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়, যার নং-৪৩।
তিনি আরও বলেন, ন্যায্য অধিকার ফিরে পেতে আদালতের দ্বার¯’ হওয়াটাই কি তার অপরাধ ? আর এটিই তাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এমনটি উল্লেখ করে ভূমিদস্যুর মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পেতে যথার্থ মহলের সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপ¯ি’ত ছিলেন বিধবা মাতা চমৎকার বসাক, প্রতিবেশী উমাপদ বসাক, সাবেক ইউপি সদস্য রাজু আহমেদ ও শিক্ষক পবিত্র মল্লিক।
ডুমুরিয়ায় ব্যবসায়ী আজিজের পিতার ইন্তেকাল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে বিশিষ্ট ব্যবসায়ী আঃ আজিজ ফকিরের পিতা জামাল ফকির (৭০) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,,, আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাব)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার জোহর নামাজবাদ জয়নাল আবেদীন মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে দক্ষিণ ডুমুরিয়ায় নিজ পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়।
দর্শনায় ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানা পুলিশের অভিযানে ১১০ বোতল ফেনসিডিল সহ ১ ব্যাক্তি আটক হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া মাঠপাড়া মোড়ে পাকা রাস্তার উপর হতে শমসের আলীর ছেলে আক্তারুল ইসলাম টোটন((৪০) আটক করে।পরে তার দেহ তল্লাসী করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।











































