Home আঞ্চলিক কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালন

কুয়েটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী পালন

40

 

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপিত হয়েছে। ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি ও খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে সকাল ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান এবং প্রবন্ধ উপস্থাপন করেন ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ প্রফেসর ড. খুরশীদা বেগম।

পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহরিয়ার মাহমুদ সাদী, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি এস. এম. সাজ্জাদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।

এছাড়াও, ১৭ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬ঃ১০ টায় পবিত্র কোরআন খতম, সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে রচনা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পৌনে ৯ টায় আনন্দ র‌্যালী, সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনাদর্শের বিভিন্ন দিক উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌনে ১২ টায় পুরস্কার বিতরণ এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।