Home আঞ্চলিক মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

9

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও বনাঢ্য র‌্যালী বের করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ,সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহেশপুর থানা অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।