Home আঞ্চলিক ছোট ভাইয়ের মারধরে প্রাণ গেল বড় ভাইয়ের

ছোট ভাইয়ের মারধরে প্রাণ গেল বড় ভাইয়ের

14

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে মারধরে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ব্যংদহা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শাইরুখ হোসেন (৫৫) জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের শামসুর রাহমানের ছেলে।

স্থানীয় এক ইউপি সদস্য জানান, ছোট ভাই মিন্টুর সঙ্গে মাছের ঘের ব্যবসায়ী বড় ভাই শাহরুখ হোসেনের জমি জমা ও টাকা লেনদেন নিয়ে বেশ কিছুদিন সম্পর্কের টানাপোড়েন চলছিলো। এরই জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারপিটে পৌঁছায়। এতে শাহরুখ হোসেন আহত হন। পরে তিনি স্ট্রোক করে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।