পাইকগাছার রাড়ুলীতে নামযজ্ঞ অনুষ্ঠানে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার রাতে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষপাড়া মন্দির কর্তৃক আয়োজিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শংকর দেবনাথ, কৃষক লীগের হাফিজুর রহমান, আজিজুর রহমান, যুবলীগের আনিস গাজী, তাপস পাল,আমান গাজী, হাকিম পাড়, মহিলা আওয়ামী লীগের শেখ জুলি, নাজমা কামাল, নিবেদিতা মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, শাহিন শাহ বাদশা, আব্দুর রহিম, রসূল গাজী, আজমাইন আজাদ মুক্ত প্রমুখ। নামযজ্ঞ অনুষ্ঠানে আগত সকল পূজারী ও ভক্তদের সাথে কুশলাদি বিনিময় করেন সংসদ সদস্য আলহাাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
খুলনায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চ সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
১৭ মার্চ সকাল আটটায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সকাল সাড়ে নয়টা থেকে জাতীয় অনুষ্ঠান বিটিভি’র সহায়তায় সরাসরি প্রদর্শন ও প্রচার করা হবে। ১৫ মার্চ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
ঐদিন নগরীর গুরুত্বপূর্ণ স্থান, সরকারি ভবনসমূহ সজ্জিতকরণ, সড়ক ও সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সন্ধ্যায় বিভিন্ন স্থানসমূহে এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলায় সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার করা হবে। উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
খুলনায় বিশ^ ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘নিরাপদ জ¦ালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দুপুরে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী বলেন, ভোক্তা-অধিকার একটি সর্বজনীন অধিকার। বর্তমান সময়ে পণ্যের ক্রয় বা সেবা গ্রহণের সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হন অধিকাংশ ভোক্তা। এজন্য সরকার ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ প্রণয়ন করেছে। আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সকলকে এগিয়ে আসতে হবে। সকল ব্যবসায়ী ও ভোক্তার প্রতি নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, সচেতনতা বৃদ্ধি করার জন্য। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ ও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সহসভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, ক্যাব খুলনার সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড প্রমুখ বক্তব্য দেন।
সাতক্ষীরায় সাংবাদিক মামুনের মায়ের ইন্তেকাল জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি
ঢাকা হতে প্রকাশিত দৈনিক স্বাধীন মত পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাইফুল আজম খান (মামুন) এর মাতা ও সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার মেসার্স হাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরশাদ আলী খানের স্ত্রী রওশনারা বেগম (৭৮) জানাজা সম্পন্ন হয়েছে। গত বুধবার ১৫-০৩-২৩ তারিখ সকাল ৭ টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে হার্ট ও কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তিনি তার তিন পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ একই দিন বাদ আসর পি,টি,আই ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কামালনগর কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ রফিকুল ইসলাম। এ সময় জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী সহ পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনরা। উপস্থিত সকলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।
আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুপ্রক সভাপতি অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সহ-সভাপতি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী, সদস্য প্রভাষক রতন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শিক্ষক রেহেনা আক্তার ও খুকুরানী। সভায় উপজেলার সার্বিক দুর্নীতির অবস্থা, দুর্নীতি প্রতিরোধে দুদকের নির্দেশনাবলী, আগামীতে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনি উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। তামাক বিরোধী জোট প্রতিনিধি সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সদস্য সচিব ইউএইচএ ডাঃ মিজানুল হক, এসি ল্যান্ড দীপারানী সরকার, এসআই জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা প্রমুখ। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় সভায় উপজেলার হাটাবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে ধুমপান ও ধুমপান দ্রব্যের প্রচার বন্দের জন্য মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
আশাশুনিতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা কুল্যা ইউনিয়নের গুনারকাটিতে ৫ম শ্রেণির এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গুনাকরকাটি পীর কেবলার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ধর্ষিতার পারিবারিক সূত্রে জানাগেছে, ইউনিয়নের হামকুড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইতি (ছদ্মনাম) গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় বার্ষিক ওরশে যোগদিনে মায়ের নানার বাড়িতে গিয়েছিল। মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৮ টার দিকে মেয়েটি ওরশে ঘোরাফেরা করার সময় লম্পট ধর্ষক তাকে ফুসলিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত ও খুবই নাজুক অবস্থায় মেয়েটি রাত্র ২ টার দিকে ওরশ থেকে পাশের গ্রামের দু’জন মহিলা বাড়ি ফেরার পথে ধর্ষিতাকে কাতরাতে কাতরাতে বাগান থেকে রাস্তায় আসতে দেখে তার সাথে কথা বলে তাকে কোল পাজা করে পীর সাহেবের বাড়ির পাশে তার মায়ের মামার বাড়িতে নিয়ে যায়। এরপর দ্রুত তাকে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে রাত্র ৩ টার দিকে নিয়ে যাওয়া হয়। বুধবার (১৫ মার্চ) অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রচুর রক্তক্ষরণ জনিত কারনে ধর্ষিতার শরীরে রক্ত দেওয়া অব্যহত ছিল। পরিবারের সদস্যরা জানান, একজন আধা বয়সী মুখে খোচা খোচা দাড়ি ওয়ালা ব্যক্তি তাকে পান ও কোক খাওয়ায়ে ফুসলিয়ে নিয়ে ধর্ষন করে। দ্রুত যথাযথ তদন্ত করে ধর্ষককে গ্রেফতার করার জন্য পরিবার ও এলাকার মানুষ জোর দাবী জানিয়েছেন।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াব হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ধর্ষককে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে এবং থানায় মামালা দায়েরের জন্য তাদেরকে থানায় আসতে বলা হয়েছে বলে তারা জানান।
জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্প
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
উপকূলীয় এলাকায় গর্ভবতী মায়েদের প্রি-একলেম্পশিয়া ও উচ্চরক্তচাপ ও নারীদের জরায়ু সংক্রমন আগের চেয়ে বেড়েছে। উপকূলে নারীদের এই সমস্যা সমাধানে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্পেরে আয়োজন করা হয়। এখান থেকে যে সমস্ত রোগীদের জরায়ুতে টিউমার, ইউট্রেরাস প্রোলান্স ও ফিস্টুলা রয়েছে, সে সমস্ত রোগীদের অপারেশন করার জন্য ফ্রেন্ডশিপ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে ফ্রেন্ডশিপ হাসপাতাল ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় ১৫ মার্চ (বুধবার) সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার নারীদের জন্য এই ফ্রি গাইনী সার্জারী ক্যাম্পের উদ্বোধন করা হয়।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলে বেড়েছে লবণাক্ততা। লবাণাক্ততা বৃদ্ধি এ অঞ্চলের মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতেও ফেলেছে। চিকিৎসাবিদদের মতে এ এলাকার বসবাসকারীদের উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভোগার সম্ভাবনা বাড়ছে। গবেষণায় দেখা গেছে লবণাক্ততায় আক্রান্ত এলাকায় গর্ভবতী মায়েদের প্রি-একলেম্পশিয়া ও উচ্চরক্তচাপের হার ৬.৮%-৩৯.৫% বেড়েছে। এছাড়া লবনাক্ততার কারনে উপকূলের নারীদের জরায়ু সংক্রমন বেড়েছে আশঙ্কাজনক ভাবে।
উক্ত ফ্রি ক্যাম্প উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ। রোগী দেখেন ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ শানজানা পারভীন।
কপিলমুনি কলেজে স্বাধীণতা দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনি কলেজে মহান স্বাধীণতা দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলেজের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ ওদুত, ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কেকেএসপি’র সভাপতি শেখ আঃ রশীদ, এড. বিপ্লব কান্তি মন্ডল, গুণীজন স্মৃতি সংসদের সাঃ সম্পাদক পলাশ কর্মকার, সাংবাদিক মিলন দাশ, এসকে আলীম, মোঃ হাসানুজ্জামান, এস এম আবুল হুসাইন, রফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম প্রমূখ।
“তবুও স্বপ্ন দেখি” কবিকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৫মার্চ, ২০২৩ বুধবার বিকাল ৪টায় গণপূর্ত অধিদপ্তর, খুলনার সম্মেলন কক্ষে সিনিয়র হিসাব সহকারী(ক্যাশিয়ার) মোঃ আশরাফুল আলমের ৩য় একক কাব্যগ্রন্থ “তবুও স্বপ্ন দেখি” প্রকাশ উপলক্ষে কবিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক রিপন আহমেদ ও ফারিয়া হাসান মিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার মন্ডল, উপবিভাগীয় প্রকৌশলী, বিশেষ অতিথি প্রফেসর মোঃ আব্দুল মান্নান, প্রাক্তন বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারী বি এল কলেজ, এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় চেয়ারম্যান, নতুনতারা সমাজ কল্যান ও সাহিত্য সংস্থা এবং বিশিষ্ট নাগরিক নেতা, এছাড়াও আলোচনা করেন এস,এম, আলী হাসান সালাম পিয়াল, বিভাগীয় হিসাবরক্ষক ও সমন্বয়ক, সংবর্ধনা কমিটি, মোঃ ওয়াহিদুল ইসলাম, হিসাব সহকারী, মোঃ ফিরোজ খান, অফিস সহকারী, মোঃ তারেক-এ-সালমান, উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আব্দুল হাকিম, উপ-সহকারী প্রকৌশলী, আইনুল্লাহ পারভেজ, গল্পকার, কবি ও সংগঠক, সাইফুর মিনা, কবি ও সংগঠক এবং প্রতিষ্ঠাতা, নতুনতারা সমাজ কল্যান ও সাহিত্য সংস্থা। ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ শওকত আলী বিশ^াস (লাবু), বিশিষ্ট ঠিকাদার ও সমন্বয়ক, সংবর্ধনা কমিটি, সবশেষে শ্রমিক- কর্মচারী ইউনিয়ন, খুলনা জেলা কমিটি-২ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সমন্বয়কদের পক্ষ থেকে কবিকে দুটি সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ দুই যুবক আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প¬ান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা।
আটক হওয়া যুবকরা হল, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো: ইমরুল গাজী।
৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
‘প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প’ জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচির অংশ হিসেবে সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা ১৫ মার্চ বুধবার সকাল ১১ টায় কেসিসি ১নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও মধুমতি ক্লাষ্টার চেয়ারপার্সন সাথী বেগম এর পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, কেসিসি ১ নং ওয়ার্ড সচিব পরিমল চন্দ্র বিশ^াস, সুফিয়া আক্তার, হাজেরা বেগম, ফারহানা বেগম, সুখি বেগম,হিরা বেগম, আয়শা বেগম, আসমা বেগম, শাহনাজ পারভিন, সাবিনা জামান, মাকছুদা বেগম, সিমা রানী কুন্ডু, শেখ ফরহাদ হোসেন, উদয়নাথ মুন্সি, রোজিনা বেগম প্রমুখ । সভায় বাল্য বিবাহ, শিশু নির্যাতন , লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন নারী ও শিশুর প্রতি সহিংসতার করনীয় সম্পর্কে আলোচনা করা হয় ।
হেমায়েত ঢালীর ৭০তম বার্ষিক ফাতেহা শরীফ
শতশত ভক্তের উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরি ঢালীবাড়ী হযরত গওসুল আযম নকশ্বন্দী মোজাদ্দেদী খুলনবী(রঃ)এর ৭০তম বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় গতকাল ১৫ মার্চ বুধবার বার্ষিক ফাতেহা শরীফ শতশত ভক্ত আশেকান ও শুভাকাংখির উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে গত ১৪ মার্চ মঙ্গলবার যোহরের পর থেকে সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা, মাগরিববাদ বাৎসরিক মাহফিলের বয়ান এবং গতকাল ১৫ মার্চ বুধবার সকাল থেকে কোরআন খানি এবং যোহরবাদ আখেরী মোনাজাত ও ঐতিহ্যবাহী মেজবানীর (তবারক)মধ্য দিয়ে ৭০তম বার্ষিক ফাতেহা শরীফ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফাতেহা শরীফের আখেরী মোনাজাতে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় এবং সকলের কল্যাণে দোয়া করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আ্ব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহদাৎ হোসেন মিনা, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মরিনুজ্জামান মুকুল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এমলাক ঢালী, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য জিএম এম এনামুল কবির, সাবেক মেম্বর ইকরাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, তরুন সমাজসেবক মো. ফয়সাল হোসেন, মাওলানা আবুল কাশেম, হাফেজ রাজু আহম্মেদ, হাফেজ মাও. আকরাম হোসেন, হাফেজ নুরুল আমিন, হাফেজ মোখলেসুর রহমান, হাফেজ আরাফাত হোসেন ছোট বাবু, হাফেজ সালমান হোসেন ফাহিম, ঢালীপাড়া মসজিদের ইমাম আফজাল হোসেন, আ’লীগ নেতা এস এম ইসহাক হোসেন, মোড়ল মুজিবর রহমান, কাজী মঈনুল ইসলাম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেনসহ ধর্মীয় আলেম ওলামা, এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত ভক্তগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম ফকির আব্দুল গফফর (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছেন।
সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
স্পোর্টস রিপোর্টার
সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপিকা রুনু রেজা। বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসের সহকারি বিদ্যালয় পরিদর্শক বাবুল হোসাইন হাওলাদার, স্কুলের দাতা সদস্য মোঃ আঃ মাজেদ মোল্লা, সদস্য আলী আকবর ও মোঃ আল আমিন। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহেব আলী সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক আঃ হামিদ, গৌরচন্দ্র মহলদার, দীপ্তি মন্ডল, আঃ সামাদ, নাজমুন নাহার, মুন্সী হুমায়ুন কবির, অনিকা দেবনাথ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহনাজ সুলতানা।
পাইকগাছায় আর আর এফ এর ফ্রী স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আর আর এফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় মা ও শিশু বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুর আর আর এফ এর কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন, আর আর এফ এর খুলনা জোনের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিশেষজ্ঞ ডাঃ তাহেরা ইয়াসমিন পিংকি ও খুলনা ইবনে সিনা মেডিকেল হসপিটাল এর ডাঃ মাসুদ আল ইমরান ১৫৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেন। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, আর আর এফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার পূরব কান্তি সানা, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু,স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, নাজিরুন আক্তার, শেখ আরিফুর রহমান,তারক মজুমদার ও প্রিতম সাহা।
বর্ণাঢ্য আয়োজনে শেষ হল কেঁড়াগাছি চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসব
আক্তারুজ্জামান আক্তার সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান লক্ষদিক ভক্তের সমাগমে শেষ হলো পঞ্চম দোল উৎসব।
কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় চার দিনের অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব দিলীপ কুমার ঘোষ। তেত্রিশ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের সাতক্ষষীরা অপারেশন অফিসার মাসুদ রানা । , কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা , কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার ,ডাঃ সুব্রত ঘোষ, এস এম আলতাফ হোসেন লাল্টু, বিশ্বাজিৎ সাধু, সুভাষ চন্দ্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, স্বপন কুমার শীল, সিদ্ধেশ্বর চক্রবর্তী , তপন কুমার বিশ্বাস,আরো ছিলেন বিভিন্ন রাজনীতিক ও সুশিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন । প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হয়েছে বলে আশাকরছে আশ্রম পরিচালনা পরিষদ।
সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে । সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা ছিলো।
আশ্রমে সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্রের বলেন, তালা-কলারোয়া মাননীয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক ৩৩ বর্ডার গার্ড সাতক্ষীরা,কলারোয়া নির্বাহী কর্মকর্তা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ, সকল রাজনৈতিক ও ধর্মীয সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন , ভক্তগণের উদ্দেশ্যে বলেন তাদের সুনজর ও অনুদানের জন্য আশ্রম আজ এই পর্যায়ে এসেছে, এই আশ্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। চার দিনের অনুষ্ঠানে আশ্রমে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ, বিজিবি, আনসার। সব ডিপার্টমেন্টের গোয়েন্দা শাখা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম দোল উৎসব অনুষ্ঠান।
রূপসায় প্রাথমিক স্কুল শিার্থীদের জন্য নিরাপদ দুগ্ধ জাত পণ্য প্রদর্শনী ও অবহিতকরণ সভা
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসায় প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং পুষ্টিকর দুগ্ধ জাত পণ্য প্রদর্শনী (স্কুল মিল্ক কর্মসূচি) পাইলট কর্মসূচি বাস্তবায়ন অবহিত করণ সভা ও প্রশিক্ষণ ১৫ মার্চ সকাল ১০ টায় হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে
প্রধান অতিথি বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর পরিচালনা বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ মজুমদার। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাসরিন আকতার, বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন লেলিন, প্রধান শিক্ষক অরবিন্দু কুমার শীল, ইউপি সদস্য আঃ সালাম, শিক্ষক নজরুল ইসলাম, নাজমা পারভীন, সাহানাজ খাতুন, তপতি রানী শিল, সাহানাজ আক্তার, শামিম হাসান, প্রাণী সম্পদ মাঠ সহকারী দেবাশিষ মন্ডল, আঃ গফুর, সোহেল হালদার, অভিভাবক সুকুমার বিশ্বাস, শাহআলম, তৃষা আক্তার, মনিরা পারভীন, লাভলু হাসান, সনিয়া আক্তার, মোঃ জামাল হালদার, বিল্লাল মোল্লা, আমিনুর ইসলাম, লাভলী খাতুন, মুসলিমা, বন্ধনা রানী কুন্ডু, মৌসুমী খাতুস, ফাতেমা খানম প্রমূখ। সারাদেশে ৫০ টি স্কুলের মধ্যে রূপসায় আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে বক্তারা বলেন প্রানী সম্পদ অধিদপ্তরের কাজ দুধ উৎপাদন করা। কিন্তু পাশাপাশি তারা দুধের বাজার সৃষ্টির জন্য এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে এমন সম্ভাবনাময় পরিকল্পনা হাতে নিয়েছে। জন প্রতি ২০০ এম এল দুধ শিার্থীদের মাঝে বছরে ১৬০ কার্যদিবস বিতরণ করা হবে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
দামুড়হুদা সীমান্তে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা সীমান্তে ৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। বিজিবি জানায় বুধবার দুপুর ২২ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে, দামুড়হুদা মুন্সীপুর ক্যাম্পের হাবিলদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের পিলার ৯৩/৩-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের মুচির বটতলা নামক স্হানে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবির উপস্থিত টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায।পরে বিজিবি মুন্সিপুর কবরস্থানের উত্তর পার্শ্বে আম বাগানের একটি পরিত্যক্ত প্লাষ্টিকের বস্তা দেখে বম্তাটি উদ্ধার করে।পরে প্লাষ্টিকের বস্তাটি খুললে বস্তার ভিতর অব্যবহ্নত মাথার চুলের মধ্যে একটি প্যাকেটের ভিতর থেকে ৬শ গ্রাম ভারতীয় হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়।
রূপসায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
রূপসা প্রতিনিধি
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ১৫ মার্চ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান । বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা , স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার ,মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস , শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম , আইসিটি কর্মকর্তা রেজাউল করিম , সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান , সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা , কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী , সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন ,রাজু আহমেদ খান শহীদ , বেনজির হোসেন , শাহারিয়ার মানিক ,আইয়ুব আলী ফকির প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল জলিল শিকদার ।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ১৭ মার্চ সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ৮টায় নগর ভবনে বঙ্গব্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করবেন। এছাড়া কেক কাটা ও শিশুদের মাঝে বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্লে ও নার্সারীর শিক্ষার্থী ‘ক’ বিভাগে (বিষয়- উম্মুক্ত), ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থী ‘খ’ বিভাগে (বিষয়- মুক্তিযুদ্ধভিত্তিক), তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী ‘গ’ বিভাগে (বিষয়- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্র) চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী ‘ঘ’ বিভাগে এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ‘ঙ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
‘ঘ’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘ঙ’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ফকিরহাটের নওয়াপাড়ায় বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থ বছরে রবি মৌসুমে ক্লাইমেড স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস বুধবার (১৫মার্চ) পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শেকেরডাঙ্গা গমের ক্ষেতে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। কৃষক নুর মোহম্মদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সালাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল এর সঞ্চালনায় এতে উপস্থিত থেকে আরো বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, বিপ্লব কুমার দাশ, মোঃ সোলায়মান মন্ডল, কৃষক আব্দুর রশিদ ও আব্দুর রাজ্জাক মোল্লা সহ বিভিন্ন কৃষক/কৃষানীবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন। ##
শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের ২৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বুধবার (১৫মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুনী উড়িয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ সিদ্দিক আলী, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায়, ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক উৎপল কুমার দাস সহ শিক্ষক মন্ডলী ও এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে; যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে।
এ কেমন শত্রুতা!
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের সূর্যমূখী ক্ষেতের বিপুল পরিমাণ সূর্যমূখী ফুলগাছ কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে।
ক্ষতিগ্রস্থ কৃষক মাষ্টার আবুল কালাম বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় নিজের জমিতে সুর্যমূখী তৈলবীজের চাষ করি। এ বছর সুর্যমূখীর গাছে গাছে ফুল ধরার সময় হয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা তার ক্ষেতে ঢুকে দুই শতাধিক সুর্যমূখী গাছ কেটে ফেলেছে। এতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তার নিকট প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ঐ কৃষক জানিয়েছেন।
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, সুর্যমুখী গাছ কেটে ফেলায় কৃষকের ২৫/৩০ হাজার টাকার তৈলবীজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে ঐ কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে কুয়েটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপনের লক্ষ্যে বভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ শুক্রবার সকাল ৬ঃ১০ টায় পবিত্র কোরআন খতম করা হবে। এছাড়া, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্র্থী ও ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল সাড়ে ৭ টায় রচনা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, স্কুলসমূহের শিশু-কিশোারদের অংশগ্রহনে সকাল পৌনে ৯ টায় আনন্দ র্যালী, সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনাদর্শের বিভিন্ন দিক উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পৌনে ১২ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ায় ৭৮ প্রাথমিক স্কুলে ল্যাপটপ বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়া উপজেলায় ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভার মধ্যে দিয়ে এ ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, নামজুন নাহার, শিকদার জার্জিস হোসেন, শিক্ষক নেতা, আব্দুস সালাম গাজী, শহিদুল ইসলাম মোড়ল, সুনিল কুমার মন্ডল প্রমুখ। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শ্রেনীতে মাল্টি মিডিয়া পাঠদান, শিশুদের মধ্যে আনন্দঘন পরিবেশ গড়ে তোলাসহ ডিজিটাল কনটেইন ও ব্যবহারের লক্ষ্যে এগুলো বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর সাংবাদিক আব্দুর রহমানের মায়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমানের মাতা মহিয়সী নারী গাজীরণনেছার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ফতেপুর গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোটচাঁদপুর মাধ্যমিক শিক্ষক সমিতি ও বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান,সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান,ওয়ালিউল্লাহ, নাসরিন খাতুন, শারমিন আক্তার লাবনী, ছমির উদ্দিন ও বিদ্যালয়ের ছাত্রীরা। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী সাইদুর রহমান। দোয়া পরিচালনা করেন মরহুমের জৈষ্ঠ পুত্র আব্দুর রহমান।
দেশপ্রেমিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ (বুধবার) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই চাকরি মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এই চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দক্ষ দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সেভাবেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও বৃহৎ পরিসরে চাকরি মেলা আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকেই চাকরি নিয়ে বের হতে পারবে। এছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীরা চাকরির বিভিন্ন ক্ষেত্রের তথ্য প্রাপ্তি ছাড়াও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যা পরবর্তীতে তাদের চাকরি প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এবছর ১০ মে আরও একটি চাকরি মেলা আয়োজন করা হবে। যেটি হবে আইটি কেন্দ্রিক। এই মেলার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপকৃত হবে। তিনি ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এবং রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটিকে যৌথভাবে এই চাকরি মেলা আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব)সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ।
আয়োজক সূত্রে জানা যায়, এ চাকরি মেলায় ইতোমধ্যে খ্যাতনামা ২৫টির অধিক নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যমুনা গ্রুপ, বাংলালিংক, বিকাশ, প্রাণ, আরএফএল, ইফাদ গ্রুপ, লেক্সিকন, গ্লোরিয়াস আইটি, ম্যারিকো, বিএটি বাংলাদেশ, ক্লাউড, লিঙ্ক থ্রি, অগমেডিক্স, কারিতাস, তাম্রলিপি, আনোয়ার গ্রুপসহ অন্যান্য কোম্পানি। এ মেলার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন এবং একুশ শতকের অত্যাবশকীয় দক্ষতা অর্জনের জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
খুলনায় বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আটরা , মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন, আফিল, সোনালী, জুট স্পিনার্স, এ্যাজাক্স , সহ বন্ধকৃত সকল বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুইটি সহ চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল (বুধবার ) সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ বাবুল হোসেন এর পরিচালনায় মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা ওয়াহিদ মুরাদ , বীর মুক্তিযোদ্ধা আজহার মাতব্বর, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, ক্বারী আসহাব উদ্দীন, আমির মুন্সি, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, আঃ হামিদ, সোনালী জুট মিলের শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম, মোঃ আলাউদ্দিন, প্রমুখ। পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি চুড়ান্ত পাওনা আদায় সহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে আগামি ১৮ মার্চ শনিবার সকাল ১০ টায় খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র , চন্দ্র এমপি , এর নিকট স্মারকলিপি প্রদান ২০ মার্চ সোমবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে ফুলবাড়ীগেটে খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিকরা । কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ ও তথাকথিত মালিকদেরকে অতিদ্রত আইনের আওতায় এনে শ্রমিকদের টাকা পরিশোধ করার দাবিতে ,আগামি ২২ মার্চ সকাল ১০ টায় ফুলবাড়ীগেটে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে ।
কালিগঞ্জে প্রেসক্লাবে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেস ক্লাবে দীর্ঘদিনের অর্জিত সন্মান ক্ষুন্ন করতে একটি চক্রের অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নলতা ইউপি সদস্য মোঃ আব্দুল কাদের। মঙ্গলবার (১৫মার্চ) বেলা ১১ টায় লিখিত বক্তব্যে তিনি বলেন আমার নিজ ব্যবসার পাশাপাশি জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে জনসেবায় নিঃস্বার্থ ভাবে সময় অতিবাহিত করছি। গত রবিবার (১২ মার্চ) আমাকে জড়িয়ে অহেতুক হয়রানীর লক্ষে, সামাজিক ও পারিবারিক ভাবে অর্জিত সন্মান ক্ষুন্ন করতে এবং হেয় করতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পরিচয় দানকারী জয়নাল ইসলাম পিতাঃ মোকছেদ আলী গাজী গ্রামঃ পশ্চিম পাইকাড়া, উপজেলাঃ কালিগঞ্জ, জেলাঃ সাতক্ষীরা। অথচ সে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সদস্য পদেও নেই। এই জয়নাল ইসলাম সহ তার কতিপয় স্বার্থান্বেশী ব্যাক্তি পরিকল্পিতভাবে হয়রানী ও সন্মান ক্ষুন্ন করতে মিথ্যাচার করেছে। আমার নিঃস্বার্থ জনসেবায় ঈশ্বান্বিত হয়ে নানামুখী মুলত কালিগঞ্জে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে লাখ টাকার বানিজ্য শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে, যা আদৌ সঠিক নয়। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি দীর্ঘদিন অতি সুনামের সহিত জনসেবায় কাজ করছি, এ কারণেই কতিপয় ষড়যন্ত্রকারী হীন অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া গ্রামের আনছার আলী, মহিউদ্দিন, আব্দুস সবুর, আসরোব, মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, হোসেন আলী, আব্দুল কাসেমসহ ১৮ জন এলাকাবাসী।
মোংলায় কৃষক হত্যা দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় নানা আয়োজনে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কৃষক হত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে পৌর শহরের শেখ আঃ হাই সড়কের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মৌনমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবীতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা ভর্তুকিও দিচ্ছেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ কামরুজ্জামান জসিম, পৌর কৃষকলীগের সভাপতি আসলাম হোসেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাকছুদ,নউপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী জজ, পৌর কৃষকলীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ, যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সাগর। পরে ১৯৯৫ সালে নিহত কৃষকদের রুহের মাগফিরাত/ আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সুস্থ ও সুন্দর জীবনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই: হুইপ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেছেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শুধু পাঠদানের মধ্যেই একটি বিদ্যালয়ের কার্যক্রম সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে
শেখ রাসেল টি-১০(টেন) ক্রিকেট টুর্নামেন্ট(আন্ত:ইউনিয়ন স্কুল পর্যায়)-২০২৩ এর শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হুইপ ও জাতীয় সংসদ সদস্য খুলনা-১ পঞ্চানন বিশ্বাস। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস , থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার সোহেল রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, জেলা আ’লীগনেতা নান্টু রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, শিক্ষক দেবাশিষ ঢালী প্রমুখ।
কালিয়ায় শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ
নড়াইল ও কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আসলাম হোসেনকে (৫০) পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিক্ষক আসলাম ওই গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খড়রিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে শিক্ষক আসলাম হোসেনকে একই গ্রামের সাহেব আলী মীরের ছেলে সাব্বির, তানভীর ও তারেক, রিজাল মিনার ছেলে সোহাগ, সলেমান মিনার ছেলে ইসহাক ও মুন, তারেক মীরের ছেলে সনেট মীরসহ ১০-১৫ জন চাইনিজ কুড়াল, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এতে আসলামের পাজরের হাঁড় ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষক আসলাম হোসেন অভিযোগ করেন, ‘২০২২ সালের ২ নভেম্বরের পেড়লি ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জারজিদ হোসেনের পক্ষে নির্বাচন করি। পরাজিত চেয়ারম্যান প্রার্থী সামিউল আলমের লোকজন আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা চালায়। এর বিচার চাই।’
এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিত সাহা বলেন, শিক্ষকের শরীরে গুরুতর জখম ও আঘাতের চিহৃ রয়েছে। পাজরের হাড় ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম সমকালকে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা: আইজিপি
খুলনাঞ্চল রিপোর্ট
সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার বিকেলে বরিশালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আইজিপি বলেন, ‘সুপ্রিম কোর্ট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার খবরটি আমার জানা নেই। সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক। আমরা একসঙ্গে কাজ করি। সুপ্রিম কোর্টের ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে রাজি আছে। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে পুলিশ বাহিনী প্রস্তুত আছে।
এর আগে আইজিপি পটুয়াখালী থেকে বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরের বান্দ রোডস্থ পুলিশ অফিসার্স মেসে পৌঁছান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও ডিআইজি এস.এম আক্তারুজ্জামানসহ শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে আইজিপি মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ভবন ও রূপাতলীতে নির্মাণাধীন মেট্রোপলিটন পুলিশ লাইন্স পরিদর্শন করেন। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে বিভাগের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন আইজিপি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঢাকা অফিস
রাজধানীর মিরপুরে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব–৪। মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ সূত্র জানায়, ২০২০ সালের ১৭ মে ভুক্তভোগী কিশোরী এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল। পথে রবিউল সহযোগীদের নিয়ে তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেন। আশুলিয়ার ইপিজেড এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করেন।
পরে কিশোরীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারে রবিউলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে মামলা হওয়ার পর থেকেই রবিউল পলাতক ছিলেন।
র্যাব জানায়, রবিউল বিভিন্ন ছদ্মবেশে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পোশাক কারখানায় চাকরি ও বিভিন্ন শো–রুমের ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন।
রোজায় ব্যাংক লেনদেন ৫ ঘণ্টা
ঢাকা অফিস
আগামী রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল ৯.৩০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ৯.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে পবিত্র রমজান মাসে বেলা ১.১৫টা থেকে ১.৩০টা পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখা যাবে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছরের রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। রমজান শেষে অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।
ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে সালাম মূর্শেদী এমপির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের আলেম সমাজকে আরও বেশি সম্পৃক্ত থাকতে হবে। বুধবার (১৫ মার্চ) তেরখাদা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে প্রধান অতিথি হিসেবে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইসচেয়ারম্যান মোঃ সালাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা এস এম বদরুল আলম বাদশা মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ ইখড়ি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ তবিবুর রহমান, মোল্লা জিয়াউর রহমান, কৃষক লীগ নেতা এস এম নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিসুল হক, শ্রমিক লীগ নেতা মোঃ জিল্লুর রহমান নান্নু,ছাত্রনেতা শেখ হোসাইন আহমেদ, মৈলবী আব্বাস আলী, মোঃ ওবায়দুল ইসলাম বাবু।











































