Home আঞ্চলিক পাইকগাছায় শিবসা ঢাকী, মিনহাজ নদীর মিলনস্থানে ভাঙ্গনে ৫২ গ্রামের মানুষ আতঙ্কে

পাইকগাছায় শিবসা ঢাকী, মিনহাজ নদীর মিলনস্থানে ভাঙ্গনে ৫২ গ্রামের মানুষ আতঙ্কে

15

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় শিবসা ঢাকী, মিনহাজ নদীর মিলনস্থানে ভাঙ্গনে পাইকছা ও কয়রার ৪ টি ইউনিয়নের ৫২ গ্রামের মানুষ ভাঙ্গন আতঙ্কে রয়েছে। গত এক সপ্তহে ভাঙ্গনের তিব্রতা বেড়েছে। পাইকগাছা কয়রা বাসি পানিউন্নয় বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষসহ পাইকগাছা কয়রার সংসদ সদস্যর দৃষ্টি আকর্ষণ করেছেন। উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কুমখালী খুদখালী গ্রামের পনিউন্নয় বোর্ডের অর্ধ কিলোমিটার ওয়াপদা ভাঙ্গন লাগে। গড়ুইখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, প্রায় ৫ বছর ধরে শিবসা, ঢাকী, ও মিনহাজ নদীর মিলন স্থানে ভাঙ্গন লাগে। চেয়ারম্যানের ব্যক্তি উদ্দ্যোগে প্রায় দশ লক্ষ টাকা ব্যায়ে বিকল্প বাঁধ দিলেও সে বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখান থেকে ভেঙ্গে গেলে পাইকগাছার গড়ুইখালী, চাদখালী, ও কয়রার আমাদী, মহেশ্বরীপুর ইউনিয়নে লবন পানিতে ৫২ গ্রামের ঘরবাড়িসহ ফসল ক্ষতিগ্রস্থ হবে। ভাঙ্গন স্থান থেকে প্রায় ৫০ টি পরিবার উঠে অন্যতরে চলে গেছে। পাইকগাছা উপজেলা পানিউয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশল রাজু হাওলাদার বলেন, আমি খুলনা জেলা প্রকৌশলীকে জানিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষনিক ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। খুব শিঘ্রই এখানে বাঁধের ব্যবস্থা হবে। খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন,পানি উন্নয়ণ বোর্ডের জেলা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার পর তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। দ্রুত ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।