খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার জনগনের পকেট কাটতে একেরপর এক জনবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। আসন্ন রমজান-আকাশচুম্বী দ্রব্য মূল্য, ভোজ্য ও জ্বালানী তেলের সীমাহীন মুল্যবৃদ্ধি করে সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করছে। গ্যাস-বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আওয়ামী লীগ। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসী হামলা, পুলিশের কল্পকাহিনী সাজিয়ে হয়রানিমুলক মামলায় গণগ্রেফতার করে শেষ রক্ষা হবে না; শেখ হাসিনা সরকারের প্রত্যেক এমপি-মন্ত্রী ও দলীয় লুটতরাজদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই, হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি গতকাল বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে খুলনা রেল স্টেশন এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
নগর যুবদলের সভাপতি মাহ্বুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (খুলনা বিভাগ) নগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, রবিউল ইসলাম রুবেল, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম, আল মামুন জুয়েল, খোশনুর রহমান জনি ও শফিকুল ইসলাম শাহিন প্রমুখ। নগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাসিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পী, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন, মিজানুর রহমান বাবু, খোরশেদ জাহান রানা, হানিফ মাহামুদ আলম খান, ইয়ারুল ইসলাম সবুজসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































