Home আন্তর্জাতিক ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

14

ঢাকা অফিস||
দুই দিনের সফরে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনাবিষয়ক মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো।

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন ড. মোমেন। ঢাকায় আর্জেন্টিনার মিশন পুনরায় খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন কাফিয়ারো। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র : বাসস