স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে পুলিশের ধরপাকড় অভিযানে বিএনপি ও অঙ্গ দলের ৫জন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দৌলতপুর থানার ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাজেদুল হক মাজেদ, ৩নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল ওহাব এবং যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও খালিশপুর থানার ১০নং ওয়ার্ডের যুবদল নেতা নুর ইসলাম ও ছাত্রদলের মফিজুর রহমান মফিজ।
২৫ তারিখে সারাদেশের জেলায় জেলায় পদযাত্রা কর্মসুচিকে কেন্দ্র করে এ অভিযান চলছে বলে দলীয় সুত্র আশঙ্কা করছে। এরআগে বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির প্রস্তুতি সভা থেকে অহেতুক গ্রেফতার ও হয়রানী বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান বিএনপি।











































