Home আঞ্চলিক সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

22

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, ২০২১ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১১ হাজার ৭৮৯ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৭৮১ বোতল মদ, ২৪.৪৩ গ্রাম হেরোইন, ২৪৩ কেজি গাঁজা, ১৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ৩৫ হাজার ৪৬৫ পিস ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, ৪৭ হাজার ৪৩২ পিস সেনেগ্রা ট্যাবলেট, ৩২৫ কেজি তামাক পাতা, ৮৭ হাজার প্যাকেট বিড়িসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। যা সোমবার বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক, অতিরিক্ত পরিচালক মেজর রেজা আহমেদ, সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার প্রমুখ। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। প্রায় প্রতিদিনই সীমান্তের বিভিন্ন স্থান থেকে মাদক দ্রব্য জব্দ করা হচ্ছে। মাদকের ব্যাপারে বিজিবির কোনও ছাড় নেই।’