স্টাফ রিপোর্টার||
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হরিণটানা মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. ইস্রাফিল ব্যাপারী (৩৪), খালিশপুর বিআইডিসি রোডের মো. আব্দুর রাজ্জাক এর ছেলে মো. সাব্বির হোসেন (২৪), পূর্ব মশিয়ালী এলাকার মৃত. রাজ্জাক শেখের ছেলে মো. রানা শেখ ওরফে মঞ্জুর শেখ (৫১) ও খালিশপুর ফায়ার সার্ভিস এর সামনে ১২নং রোডের মো. আব্দুল আজীজ এর ছেলে মো. আবু বক্কার সিদ্দীক (২৩)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।











































